এক্সপ্লোর

Hooghly News: ভর সন্ধেয় হুগলির রিষড়ায় শ্যুটআউট, গুলিবিদ্ধ যুবক

Rishra Shoot Out: মুখ ঢাকা অবস্থায় বাড়ির কাছেই হামলা চালায়ে ৪ দুষ্কৃতী। আক্রান্ত নিজেও একটি খুনের মামলায় অভিযুক্ত। 

হুগলি: ভর সন্ধেয় হুগলির (Hooghly) রিষড়ায় শ্যুটআউট (Shootout)। গুলিবিদ্ধ যুবকের অবস্থা আশঙ্কাজনক। আনা হল SSKM-এ। পুলিশ সূত্রে খবর, মুখ ঢাকা অবস্থায় বাড়ির কাছেই হামলা চালায়ে ৪ দুষ্কৃতী। আক্রান্ত নিজেও একটি খুনের মামলায় অভিযুক্ত। 

রিষড়ায় শ্যুটআউট: গুলিবিদ্ধ যুবকের নাম দীপক জয়সওয়াল(২৫)। রিষড়া পুরসভার সাত নম্বর ওয়ার্ড হেস্টিং মাঠের পিছনে সেগুন বাগান এলাকার ঘটনা বাসিন্দা। স্থানীয় সূত্রে খবর, এদিন সন্ধেয় বাড়ির কাছেই ছিলেন দীপক। পুলিশ সূত্রে খবর, সেই সময় তিন থেকে চার জন দুষ্কৃতী এসে খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায়। তাদের মুখ ঢাকা ছিল। আহত যুবককে উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে SSKM হাসপাতালে রেফার করা হয়। ঘটনাস্থলে উপস্থিত হন চন্দননগর পুলিশের ডিসি, এসিপি, রিষড়া থানার পুলিশ আধিকারিকরা। চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি জানিয়েছেন, গুলিবিদ্ধ যুবক এর আগে একটি খুনের মামালায় অভিযুক্ত। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। পুরনো শত্রুতার জেরে এই ঘটনা বলে প্রাথমিকভাবে অনুমান পুলিশের।

একাধিক শ্যুটআউটের ঘটনা: এর আগে গতকাল রাতে মুর্শিদাবাদের রানিনগরে শ্যুটআউটের ঘটনা ঘটে। মাঝরাতে বাড়িতে ঢুকে তৃণমূল কর্মীকে ঘুম থেকে তুলে গুলি করে দুষ্কৃতীরা। অভিযোগের তির বিজেপির দিকে। গুলিবিদ্ধ তৃণমূল কর্মী মনোজ মণ্ডলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর বুকে গুলি লাগে। এই ঘটনায় এক বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে রানিনগর থানার পুলিশ। তৃণমূল কর্মী মনোজের বাড়ি মালিবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বর্ডারপাড়া এলাকায়। অভিযোগ, গতকাল রাত ১২টা নাগাদ তাঁর বাড়িতে চড়াও হয় বিজেপি আশ্রিত চার দুষ্কৃতী। দরজা খুলতেই তারা প্রথমে তৃণমূল কর্মীকে মারধর করে, এরপর পরপর তিন রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ। যদিও হামলা-যোগ অস্বীকার করেছে বিজেপি। চলতি সপ্তাহেই উত্তর ২৪ পরগনার জগদ্দলে ফের শ্যুটআউটের ঘটনা ঘটে। ভাটপাড়া পুরসভার ২৮ নম্বর ওয়ার্ডে তৃণমূল ছাত্র পরিষদ কর্মীর বাড়ি লক্ষ্য করে তিন রাউন্ড গুলি চালানোর অভিযোগ উঠেছিল। বিজেপি কর্মীর বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদের। অভিযোগ অস্বীকার করেছিল বিজেপি। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: East Midnapore: কলকাতার পর এবার হলদিয়া, রামমন্দির উদ্বোধনের আগে গীতাপাঠের আয়োজন

সেরা শিরোনাম

West Bengal News Live : ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
CPM Durga Puja :
"দুর্গাপুজোয় না হলে কালীপুজোয় বুকস্টল করুন" সিপিএমকে পরামর্শ হাইকোর্টের
Weather Update: চতুর্থী থেকেই বদলাচ্ছে আবহাওয়া, তৈরি হচ্ছে বৃষ্টির সম্ভাবনা? কী জানাচ্ছে হাওয়া অফিস?
চতুর্থী থেকেই বদলাচ্ছে আবহাওয়া, তৈরি হচ্ছে বৃষ্টির সম্ভাবনা? কী জানাচ্ছে হাওয়া অফিস?
Petrol-Diesel Price Hike: পুজোর আগেই দাম বাড়ল পেট্রোল - ডিজেলের, এক লাফে অনেকটা বৃদ্ধি এই সংস্থার জ্বালানীর দামে
পুজোর আগেই দাম বাড়ল পেট্রোল - ডিজেলের, এক লাফে অনেকটা বৃদ্ধি এই সংস্থার জ্বালানীর দামে

ভিডিও

Abhishek Banerjee: শেক্সপিয়র সরণি থানায় আজ তলব অভিষেককে
Suvendu Adhikari: শেখ সুফিয়ানের জাহাজবাড়ির প্রসঙ্গ টেনে বিজেপি কর্মীদের সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর
ED Raid: আর্থিক প্রতারণার মামলায় ফের অভিযানে ED
Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget