এক্সপ্লোর

East Midnapore: কলকাতার পর এবার হলদিয়া, রামমন্দির উদ্বোধনের আগে গীতাপাঠের আয়োজন

Geeta Path: রাম মন্দির উদ্বোধনের আগে হলদিয়ার চৈতন্যপুরে অনুষ্ঠিত হল সহস্র কণ্ঠে গীতা পাঠ।

বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: রাম মন্দির উদ্বোধনের আগে পূর্ব মেদিনীপুরের (East Midnapore) হলদিয়ায় আয়োজন করা হল সহস্র কণ্ঠে গীতাপাঠের অনুষ্ঠান। এবার শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) জেলায় বসল গীতা পাঠের আসর। যার পুরো ভাগে ছিলেন স্থানীয় বিজেপি নেতারা।

গীতাপাঠের আয়োজন: গত ২৪ ডিসেম্বর ব্রিগেডে লক্ষ কণ্ঠে গীতাপাঠের আয়োজন করা হয়েছিল কলকাতায়। আর রাম মন্দির উদ্বোধনের আগে হলদিয়ার চৈতন্যপুরে অনুষ্ঠিত হল সহস্র কণ্ঠে গীতা পাঠ। একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান এই গীতা পাঠের আয়োজন করলেও অনুষ্ঠানের সামনের সারিতে ছিলেন বিজেপি মণ্ডল সভাপতি থেকে একাধিক পদাধিকারী। এর ফলে গীতাপাঠ অনুষ্ঠানের সঙ্গে মিশে গেল রাজনীতি।

হলদিয়া- ১ বিজেপির মণ্ডল সভাপতি অরুণকুমার মাইতি বলেন, “ভারতীয় প্রাচীন সংসকৃতির প্রচারের জন্য এই গীতা পাঠের আয়োজন। আমাদের মূল লক্ষ্য সনাতনী সংস্কৃতিকে ফিরিয়ে আনা।’’ পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল। সুতাহাটায় তৃণমূলের ব্লক সভাপতি পার্থ বটব্যাল বলেন, “গীতাপাঠ পবিত্র জিনিস। যারা গীতার অধ্যায় জানে না। তাঁরা গীতাকে মাঠে নামিয়ে আনছে। বিজপি গীতপাঠকে রাজনীতিতে নামিয়ে এনেছে।’’

এদিকে, অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনের আগে পাঠানো হচ্ছে আমন্ত্রণ পত্র। সেই আমন্ত্রণপত্র নিয়ে থানা ও তৃণমূল পরিচালিত পুরসভায় পৌঁছে গেলেন রুদ্রনীল ঘোষ। বুধবার সন্ধেয় বারাসাত থানায় গিয়ে আমন্ত্রণ পত্র দিয়ে আসার পাশপাশি, মধ্যমগ্রামের পুরপ্রধান নিমাই ঘোষের সঙ্গে দেখা করেও আমন্ত্রণ জানিয়ে আসেন বিজেপি নেতা। অন্যদিকে, রাম মন্দির উদ্বোধন উপলক্ষ্যে রামের কাট আউটে সেজে উঠছে বাঁকুড়া। বৃহস্পতিবার, সকালে বাড়ি বাড়ি ঘুরে অক্ষত চাল ও আমন্ত্রণ পত্র বিলি করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার।

ব্রিগেডে লক্ষ কণ্ঠে গীতা পাঠে পড়া হয় গীতার ৫টি অধ্যায়। সকালে হয় কলস স্থাপন, হরিনাম সঙ্কীর্তন। ব্রিগেডে আশীর্বচন দিয়েছিলেন দ্বারকার শঙ্করাচার্য সদানন্দ সরস্বতী।হাজির ছিলেন পুরীর জগন্নাথ মন্দিরের দ্বৈতাপতি। ব্রিগেডে দুটি ভাগে তৈরি বিশাল মঞ্চে হল গীতা পাঠ। লক্ষ কণ্ঠে গীতাপাঠের জন্য ব্রিগেডকে ২০টি ব্লকে ভাগ করা হয়েছিল। একেকটি ব্লকে ৫ হাজার জনকে বসানোর ব্যবস্থা ছিল। প্রশংসনীয় উদ্যোগ, লক্ষ কণ্ঠে গীতা পাঠ শুরুর আগে লিখিত বার্তা পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রী।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Bankura News: রামের কাট আউটে তৈরি, বিলি আমন্ত্রণপত্র, রামমন্দির উদ্বোধন ঘিরে উন্মাদনা বাঁকুড়ায়

সেরা শিরোনাম

West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
West Bengal: ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
Annapurna Yojana: ভেরিফিকেশনের পরও ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা ঢোকেনি, দিকে দিকে বিক্ষোভ, কান্নায় ভেঙে পড়লেন মহিলা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
ভেরিফিকেশনের পরও ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা ঢোকেনি, দিকে দিকে বিক্ষোভ, কান্নায় ভেঙে পড়লেন মহিলা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’

ভিডিও

Coochbehar News | ধৃতদের সঙ্গে প্রদীপ্ত বসুর যোগাযোগ ? | ABP Ananda LIVE
SFI Jadavpur University | যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুমুল উত্তেজনা, প্রতিবাদে মানববন্ধন তৈরি করল SFI
Champahati Blast News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২। ABP ANANDA LIVE
Jadavpur University Chaos: যে ঘটনা ঘটেছে, আমি তার তীব্র নিন্দা করছি : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের VC
Jadavpur University News | সুর চড়িয়ে আজ পথে নামল দু’পক্ষই, পরপর ভাঙল পুলিশের ব্যারিকেড | ABVP-SFI

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget