এক্সপ্লোর

Hooghly Nurse Death: আস্থা নেই রাজ্যে, কেন্দ্রীয় হাসপাতালে ময়নাতদন্ত চায় সিঙ্গুরের মৃত নার্সের পরিবার

পরিবারের দাবি, শুক্রবার শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে ময়নাতদন্ত হওয়ার কথা থাকলেও, পরে তাঁদের জানানো হয়, ময়নাতদন্ত হবে কলকাতা মেডিক্য়াল কলেজে।

কলকাতা: আস্থা নেই রাজ্য সরকারে, কেন্দ্রীয় হাসপাতালে ময়নাতদন্ত চায় পরিবার। এইমস কিংবা কমান্ড হাসপাতালে ময়নাতদন্ত চেয়ে পুলিশকে চিঠি দিল পরিবার। শ্রীরামপুর ওয়ালস হাসপাতালের পর এবার পুলিশ মর্গ, ময়নাতদন্তে আপত্তি জানিয়েছে তারা। জোর করে না জানিয়েই কলকাতা পুলিশের মর্গে দেহ আনার অভিযোগ তুলেছে পরিবার। 

মাত্র ৩ দিন আগে কাজে যোগ দিয়েছিলেন, বুধবার রাতে তাঁরই ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে নার্সিংহোমে। মৃতের মা-বাবা দাবি করছেন, খুন করা হয়েছে তাঁদের মেয়েকে। শুক্রবার মৃত নার্সের ময়নাতদন্ত ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। পরিবারের দাবি, শুক্রবার শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে ময়নাতদন্ত হওয়ার কথা থাকলেও, পরে তাঁদের জানানো হয়, ময়নাতদন্ত হবে কলকাতা মেডিক্য়াল কলেজে। নার্সের মৃতদেহ অ্যাম্বুল্য়ান্সে করে কলকাতার উদ্দেশে রওনা হওয়ার সময় ধুন্ধুমার বেঁধে যায়। বিক্ষোভ দেখাতে থাকে বিজেপি ও সিপিএমের কর্মী সমর্থকেরা। ব্য়ারিকেড ভাঙার চেষ্টা, অ্যাম্বুল্য়ান্স আটকাতে রাস্তায় শুয়ে পড়েন অনেকে। পুলিশের সঙ্গে বচসা-ধস্তাধস্তি বাদ যায়নি কিছুই। মৃত নার্সের পরিবার অভিযোগ করে, তাদের জোর করে কলকাতায় নিয়ে যাচ্ছে পুলিশ। মৃত নার্সের পরিবারের দাবি, তাঁরা চান ময়নাতদন্ত কল্য়াণী AIIMS কিংবা কমান্ড হাসপাতালের মতো কোনও কেন্দ্রীয় সরকারি হাসপাতালে হোক। সিঙ্গুরে মৃত নার্সের বাবা সুকুমার জানা বলেন, "সকাল বেলা হুট করে আমাকে নিয়ে আসে। নিয়ে এসে প্রচন্ড পুলিশ জোগাড় করে, মারধর করে আমার স্ত্রী, পুত্রকে জোর করে তুলে নিয়ে ... মেডিক্য়ালে নিয়ে চলে এসেছে। ওঁরা কারণ দেখাচ্ছে ওখানে ভাল হবে, ওখানে হবে না। তাহলে আমাকে সকালে বলল না কেন? তাহলে আমি খুশি হতাম। আমি বলেছিলাম মেডিক্য়ালে যাব না। এখানে কমান্ড আছে, AIIMS অথবা কমান্ড-এ (কমান্ড হাসপাতাল) চেয়েছিলাম। নাহলে শ্রীরামপুরে করলে আমি খুশি হতাম। মেডিক্য়ালে (কলকাতা মেডিক্যাল কলেজ) আমার সমস্য়া আছে।''

কিন্তু অভিযোগ, পরিবারের দাবিকে কার্যত উড়িয়ে দিয়ে নার্সের মৃতদেহ শুক্রবার দুপুর পৌনে দুটো নাগাদ কলকাতা পুলিশ মর্গে পৌঁছয়। দফায় দফায় পরিস্থিতি উত্তপ্ত হয়।বিক্ষোভ দেখাতে শুরু করে বিজেপি ও SFI. পুলিশের সঙ্গে বচসায় জড়ায় সিপিএমের ছাত্র সংগঠন SFI-ও। দফায় দফায় মৃত নার্সের পরিবারের সঙ্গে কথা বলে পুলিশ। কিন্তু পরিবারের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় কলকাতা পুলিশ মর্গে ময়নাতদন্তে তারা রাজি নয়। সুকুমার জানা জানান, "পুলিশ আমার কাছে আবেদন করছিল, ডাক্তার এসেছিল, ম্যাজেস্ট্রিট এসেছিল। শ্রীরামপুর থানা থেকে বলেছিল আমি নো বলেছি। এটা আমার মনপুঃত নয়। আমি বারবার বলেছি AIIMS বা কমান্ডো। কারণ অকারণ আমি ব্যক্ত করতে পারব না।''


আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

হাসপাতালে ভর্তি মিঠুন, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী, কী হয়েছে ?
হাসপাতালে ভর্তি মিঠুন, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী, কী হয়েছে ?
Mahua Moitra and Supreme Court: ডিম-বিক্ষোভের ভয়ে সুপ্রিম কোর্টে মহুয়া মৈত্র, মামলা খারিজ করে তাঁকে ভর্ৎসনা সর্বোচ্চ আদালতের
Mahua Moitra and Supreme Court: ডিম-বিক্ষোভের ভয়ে সুপ্রিম কোর্টে মহুয়া মৈত্র, মামলা খারিজ করে তাঁকে ভর্ৎসনা সর্বোচ্চ আদালতের
Suvendu Adhikari - TMC Meet : নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে যোগ দিতে 'ঋতব্রত-তৃণমূল'-এর বিধায়করা, কী অ্যাজেন্ডা? ফিরহাদ জানালেন...
নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে যোগ দিতে 'ঋতব্রত-তৃণমূল'-এর বিধায়করা, কী অ্যাজেন্ডা? ফিরহাদ জানালেন...
Durgapur Blood Donation: টাকার লোভ দেখিয়ে স্কুল পড়ুয়াদের দিয়ে রক্তদান, মারাত্মক অভিযোগ, 'কঠোরতম শাস্তি'র বার্তা মন্ত্রীর
টাকার লোভ দেখিয়ে স্কুল পড়ুয়াদের দিয়ে রক্তদান, মারাত্মক অভিযোগ, 'কঠোরতম শাস্তি'র বার্তা মন্ত্রীর

ভিডিও

NEET News | ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী ! চার্জশিটে চমকে দেওয়া তথ্য
Abhishek Banerjee | বিদেশ যাত্রা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক | ABP Ananda LIVE
Suvendu Adhikari | কবে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ? ঘোষণা মুখ্যমন্ত্রীর | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(০৬.০৮.২৬)পর্ব ২ | দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে প্রধানমন্ত্রীর ব্রেকফাস্ট বৈঠক
Ghantakhanek Sange Suman(০৬.০৮.২৬)পর্ব ১ | অভিষেকের 'সেটিং-অফার' নিয়ে নতুন ইঙ্গিত মদনের | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget