এক্সপ্লোর

Hooghly Theft News: ঘরের তালা ভাঙা, জগদ্ধাত্রীর ভাসান দেখে ফিরে মাথায় হাত চুঁচুড়ার একাধিক পরিবারের

Hooghly News Update: চুঁচুড়া পুরসভার আট নম্বর ওয়ার্ডে কাপাসডাঙা সতীন সেন স্কুলের পাশে গৃহস্থের বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ায়।

সৌরভ বন্দ্যোপাধ্য়ায়, হুগলি: জগদ্ধাত্রী পুজোর ভাসান দেখতে গিয়েছিলেন। কিন্তু বাড়ি ফিরে এই দৃশ্য দেখতে হবে, তা কল্পনাও করতে পারেননি কেউ। কুকুর মেরে, স্প্রে করে ঘুম পাড়িয়ে একের পর এক বাড়িতে চুরির ঘটনা। যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে চুঁচুড়ার কাপাসডাঙায় (Hooghly Theft News)।          

মাথায় হাত চুঁচুড়ার একাধিক পরিবারের: স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রা দেখতে গিয়েছিলেন কয়েকটি পরিবার। ভোরে বাড়ি ফিরে দেখেন ঘরের তালা ভেঙে সর্বস্ব নিয়ে গেছে চোর। অভিযোগ তারক চন্দ নামে প্রৌঢ়কে ঘুমের ওষুধ স্প্রে করে ঘরের জিনিস লুট করে চোর। এখানেই শেষ নয়, তাপস পাল, তারক দাস নামে আরও দুই গৃহস্থের ঘর সাফ করে চোর। কয়েকটি বাড়িতে তালা ভাঙার চেষ্টাও হয় বলে অভিযোগ।            

চুঁচুড়া পুরসভার ৮ নম্বর ওয়ার্ডে কাপাসডাঙা সতীন সেন স্কুলের পাশে গৃহস্থের বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। সব বাড়ি যে ফাঁকা ছিল এমনটা নয়। যাঁরা ভাসান দেখতে গিয়েছিলেন তাঁর ফিরে দেখেন চুরি হয়েছে। যারা বাড়িতেই ছিলেন তাঁরা কেউ টের পাননি। অনুমান ঘুমের ওষুধ স্প্রে করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, রিনা বিশ্বাস বলেন, "গত কয়েক দিনে ছয় সাতটি কুকুর মারা যায় অস্বাভাবিকভাবে। বহিরাগত দেখলেই কুকুর চেঁচাত। এখন বুঝতে পারছি এটা একটা পরিকল্পনা ছিল।''

স্থানীয় বাসিন্দা তারক চন্দ বলেন, "আমি ঘুমিয়ে ছিলাম কিছু একটা স্প্রে করে। আমি সকালে ঘুম থেকে উঠতে পারছিলাম না। এখনও মাথা ধরে আছে। ঘরে কটু গন্ধও রয়েছে।'' পিয়ালী চন্দ জানান, "আলমারি তছনছ করে গহনা টাকা নিয়ে গেছে। কত টাকার জিনিস তা হিসাব করা হয়নি।'' তাপস পাল জানান, "আলমারিতে নগদ ৭৬ হাজার টাকা, ভরি দশেক সোনার গহনা, পঞ্চাশ গ্রাম রূপোর কয়েন চুরি হয়েছে।'' সব মিলিয়ে এই ঘটনায় আতঙ্কিত এলাকার বাসিন্দারা। ঘটনার তদন্ত শুরু করেছে চুঁচুড়া থানার পুলিশ।            

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।    

আরও পড়ুন: Sand Mining: বালি মাফিয়াদের থাবা, এবার ক্ষতির মুখে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের 'হাঁসুলি বাঁক'

সেরা শিরোনাম

Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Sandipan Saha on BJP Inner Clash: দিকে দিকে বিজেপি-র গোষ্ঠীদ্বন্দ্ব, ফাটল মাথাও, ‘ঋতব্রত তৃণমূল’ বলল, ‘এরা কি সেই সুযোগসন্ধানী…?’
দিকে দিকে বিজেপি-র গোষ্ঠীদ্বন্দ্ব, ফাটল মাথাও, ‘ঋতব্রত তৃণমূল’ বলল, ‘এরা কি সেই সুযোগসন্ধানী…?’
West Bengal: রাতের অন্ধকারে রেললাইনে হাতির দল, ট্রেন থামিয়ে বাঁচালেন লোকো পাইলটরা
রাতের অন্ধকারে রেললাইনে হাতির দল, ট্রেন থামিয়ে বাঁচালেন লোকো পাইলটরা
News Live: '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস', ঘোষণা মুখ্যমন্ত্রীর
'১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস', ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Serampore Fire Incident : শ্রীরামপুরের একটি আবাসনে আগুন । কীভাবে লাগল আগুন ? ABP Ananda Live
Rajnath Singh : আজ কলকাতায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, যোগ দেবেন কী কী কর্মসূচীতে ?
Dilip Ghsoh : যদি আইনশৃঙ্খলার প্রশ্ন হয় তাহলে পুলিশ দেখবে, ছাড়বে না কাউকে : দিলীপ ঘোষ
Serampore News : শ্রীরামপুরের বটতলা এলাকার একটি আবাসনের মিটার বক্সে আগুন | Fire Incident
Enforcement Branch: বাঁকুড়ায় একের পর এক হোটেল, রেস্তোঁরায় হানা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Rahul Gandhi: ‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
Weather Alert: টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
Dilip Ghosh: পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
Saransh Jain: ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
Mukesh Khanna: 'জন গণ মন' ভারতমাতার উদ্দেশে আদৌ লেখা নয়'... 'বন্দে মাতরম' নিয়ে ফের সরব মুকেশ খান্না
'জন গণ মন' ভারতমাতার উদ্দেশে আদৌ লেখা নয়'... 'বন্দে মাতরম' নিয়ে ফের সরব মুকেশ খান্না
Pizza Delivery Boy Death: পিৎজা ডেলিভারির সময়েই মৃত্যু ২৮ বছরের তরুণের, আচমকা বন্দুকবাজের হামলা, চোখের নিমেষে সব শেষ
পিৎজা ডেলিভারির সময়েই মৃত্যু ২৮ বছরের তরুণের, আচমকা বন্দুকবাজের হামলা, চোখের নিমেষে সব শেষ
Cooch Behar: গাড়ি উঠতেই হুড়মুড়িয়ে শীতলকুচিতে ভাঙল ব্রিজ, চরম সমস্যায় পড়েছেন দুই পাড়ের বাসিন্দারা
গাড়ি উঠতেই হুড়মুড়িয়ে শীতলকুচিতে ভাঙল ব্রিজ, চরম সমস্যায় পড়েছেন দুই পাড়ের বাসিন্দারা
Embed widget