এক্সপ্লোর

Sand Mining: বালি মাফিয়াদের থাবা, এবার ক্ষতির মুখে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের 'হাঁসুলি বাঁক'

Birbhum News: ১৯৪৬ সাল থেকে ১৯৫১ সালে গ্রামবাংলার জনজীবন, জমিদারি ব্যবস্থাকে নিয়ে এই উপন্যাস৷

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: বালি মাফিয়াদের থাবা থেকে বাদ গেল না তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের 'হাঁসুলি বাঁক'। লাভপুরের কুয়ে নদী থেকে সম্পূর্ণ বেআইনি ভাবে দেদার বালি তোলার অভিযোগ। অভিযোগ, ঘটনায় নজর নেই প্রশাসনের। এই ঐতিহ্যবাহী হাঁসুলি বাঁককে ঘিরে পর্যটন কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা চলছে ৷ তার আগেই দেখা যাচ্ছে বালির তোলার 'উপকথা'।

বালি মাফিয়াদের থাবা: প্রখ্যাত সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস 'হাঁসুলি বাঁকের উপকথা'। ১৯৪৬ সাল থেকে ১৯৫১ সালে গ্রামবাংলার জনজীবন, জমিদারি ব্যবস্থাকে নিয়ে এই উপন্যাস৷ এই উপন্যাসে স্থান পাওয়া লাভপুরের কুয়ে নদীর সেই বাঁক আজও বিদ্যমান। ঐতিহ্যবাহী এই বাঁককে ঘিরে পর্যটন কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। ইতিমধ্যেই ১ কোটি ২৫ লক্ষ টাকার প্রস্তাবনা দেওয়াও হয়েছে। কিন্তু, বালি মাফিয়াদের হাত থেকে বাদ গেল না তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের সেই 'হাঁসুলি বাঁক'। কুয়ে নদীর এই বাঁক থেকে সম্পূর্ণ বেআইনি ভাবে দেদার বালি তোলা হচ্ছে ৷ দিনের আলোয় ট্রাক্টরের পর ট্রাক্টর বালি তুলে নিয়ে যাচ্ছে ৷ এতে ক্ষতিগ্রস্থ হচ্ছে হাঁসুলি বাঁকটি। এই মর্মে লাভপুরের বিডিও কাছে একাধিকবার অভিযোগ জমা পড়েছে। কিন্তু, কোন কাজ হয়নি। লাভপুরের তৃণমূল ব্লক সভাপতি তরুণ চক্রবর্তী বলেন, "এটা অত্যন্ত দুঃখজনক শুধু নয়, বিরক্তিকর বিষয়। ওখানে সরকারি ভাবে একটা পর্যটন কেন্দ্র হবে, সৌন্দর্যায়ন করা হবে। সেই রকম একটা সময় যদি এই ভাবে বালি ওঠে বাঁকটাই হয় তো হারিয়ে যাবে। আমি প্রশাসনকে অনুরোধ করব বিষয়টি যাতে অবিলম্বে বন্ধ করা যায়।"

প্রশাসনিক নিষেধাজ্ঞা উপেক্ষা করে কোপাই নদী থেকে বালি তোলার অভিযোগ দীর্ঘদিনের৷ এই কোপাই নদীই সতীপীঠের অন্যতম কংকালীতলা পার হওয়ার পর কুয়ে নদী নাম নিয়ে বয়ে চলেছে৷ সেই কুয়ে নদীতে লাভপুরের কাছে একটি বাঁক রয়েছে। যে বাঁকটির নাম 'হাঁসুলি বাঁক' নাম দিয়েছেন সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। অভিযোগ, এই কুয়ে নদী থেকে নিয়মবহির্ভূত ভাবে বালি তোলার জন্য প্রতিবছর বর্ষায় বন্যার শিকার হয় লাভপুরের একাধিক গ্রাম। লাভপুরের বিডিও শিশুতোষ প্রামাণিক বলেন, "এই অভিযোগ আমরা পেয়েছি যে হাঁসুকি বাঁক থেকে বালি তোলা হচ্ছে। আমাদের একটা কমিটি আছে, আমরা ভিজিট করব। যদি সত্যি হয় আইনানুগ যা ব্যবস্থা নেওয়ার তা নেওয়া হবে। ওখানে পর্যটন কেন্দ্র গড়ে উঠবে, তাই হাঁসুলি বাঁকের যে আকার সেটা যাতে বজায় থাকে তা দেখতে হবে।"

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।    

আরও পড়ুন: Kanksa News: এবার কাঁকসায় ট্যাব কেলেঙ্কারি, অভিযোগ দায়ের প্রধান শিক্ষিকার

সেরা শিরোনাম

West Bengal Weather: নতুন করে নিম্নচাপের ভ্রুকুটি, কবে থেকে কমবে বৃষ্টি? কেমন থাকবে পুজোর আবহাওয়া?
নতুন করে নিম্নচাপের ভ্রুকুটি, কবে থেকে কমবে বৃষ্টি? কেমন থাকবে পুজোর আবহাওয়া?
West Bengal Live Update: দিল্লি টলোমলো, শ্রীরামপুরের সভা থেকে বিজেপিকে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কী বললেন?
দিল্লি টলোমলো, শ্রীরামপুরের সভা থেকে বিজেপিকে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কী বললেন?
Kunal Ghosh Attacked: উত্তরপাড়ায় কুণাল ঘোষের গাড়িতে হামলা, ভবানীভবনেও ঢুকতে বাধা, ভিতর থেকে বন্ধ গেট, উত্তেজনা চরমে
উত্তরপাড়ায় কুণাল ঘোষের গাড়িতে হামলা, ভবানীভবনেও ঢুকতে বাধা, ভিতর থেকে বন্ধ গেট, উত্তেজনা চরমে
Mamata Banerjee :
"সভা বন্ধ করার চক্রান্ত" কুণালের গাড়ির উপর হামলায় সরব মমতা, পাল্টা উত্তরপাড়ার বিধায়ক

ভিডিও

Burdwan BJP News: বর্ধমানে বিজেপির পার্টি অফিস ভাঙচুর,থানা চত্বরেই ২ বিজেপি নেতার বচসা, ধমক পুলিশের
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে ভাঙা হচ্ছে পুলিশ-কিয়স্ক
Mamata Banerjee: জ্ঞানেশ ইস্যুতে এককাট্টা বিরোধীরা, মমতার সঙ্গে ফোনে কথা রাহুলের
Howrah Station: হাওড়া স্টেশন থেকে লক্ষাধিক টাকা-সোনা উদ্ধার
Kolkata police: কলকাতা ও রাজ্য পুলিশের IPS-এ রদবদল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
জরুরি অবতরণ করতে গিয়ে দুমড়ে গেল বিমান, নিহত ২ সেনাকর্তা সহ ১৪ জন, কোথায় দুর্ঘটনা?
জরুরি অবতরণ করতে গিয়ে দুমড়ে গেল বিমান, নিহত ২ সেনাকর্তা সহ ১৪ জন, কোথায় দুর্ঘটনা?
Howrah Station: বন্দে ভারত এক্সপ্রেস থেকে নামতেই আরপিএফের জালে, ২১ লক্ষ টাকা ও সোনা-সহ হাওড়া স্টেশনে আটক ১
বন্দে ভারত এক্সপ্রেস থেকে নামতেই আরপিএফের জালে, ২১ লক্ষ টাকা ও সোনা-সহ হাওড়া স্টেশনে আটক ১
Nadia: কালিগঞ্জে মাদক কারবারের বিরুদ্ধে অভিযানে হেরোইন ও নগদ টাকা উদ্ধার, গ্রেফতার ১
কালিগঞ্জে মাদক কারবারের বিরুদ্ধে অভিযানে হেরোইন ও নগদ টাকা উদ্ধার, গ্রেফতার ১
Asian Games 2026: ৪৪ বছরের অপেক্ষার অবসান, এশিয়ান গেমসে ম্য়ারাথনে রুপো জয় সাওয়ান বারওয়ালের
৪৪ বছরের অপেক্ষার অবসান, এশিয়ান গেমসে ম্য়ারাথনে রুপো জয় সাওয়ান বারওয়ালের
Bigg Boss এর রান্নাঘরে রণক্ষেত্র! মনামী-রাজবীরকে ‘বেইমান’ দাগিয়ে ক্ষোভ নন্দিনীর
Bigg Boss এর রান্নাঘরে রণক্ষেত্র! মনামী-রাজবীরকে ‘বেইমান’ দাগিয়ে ক্ষোভ নন্দিনীর
Super El Nino : ভারতে আগামী কয়েক মাসে ১৫ হাজার অতিরিক্ত মৃত্যু শুধু গরমে ? 'সুপার এল নিনো' মড়ক লাগাবে দেশে?
ভারতে আগামী কয়েক মাসে ১৫ হাজার অতিরিক্ত মৃত্যু শুধু গরমে ? 'সুপার এল নিনো' মড়ক লাগাবে দেশে?
Shubman Gill: ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ শুরুর আগে উদ্বেগ, যন্ত্রণায় কাতরাতে কাতরাতে নেট ছাড়লেন শুভমন
ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ শুরুর আগে উদ্বেগ, যন্ত্রণায় কাতরাতে কাতরাতে নেট ছাড়লেন শুভমন
Rahul Gandhi: 'প্রধানমন্ত্রী ও অমিত শাহ এই ষড়যন্ত্রের মাথায় ছিলেন, তদন্তের আওতায় আনা হোক', জ্ঞানেশ কুমারকাণ্ডে নিশানা রাহুলের
'প্রধানমন্ত্রী ও অমিত শাহ এই ষড়যন্ত্রের মাথায় ছিলেন, তদন্তের আওতায় আনা হোক', জ্ঞানেশ কুমারকাণ্ডে নিশানা রাহুলের
Embed widget