এক্সপ্লোর

Suvendu Adhikari : "বহু কালেক্টর আছে", দুর্নীতি ইস্যুতে এবার শুভেন্দুর নিশানায় হুগলির ২ তৃণমূল নেতা

SSC Scam : হুগলির একাধিক তৃণমূল নেতার নাম উল্লেখ করে, শাসকদলকে নিশানা করলেন শুভেন্দু অধিকারী

সৌরভ বন্দ্যোপাধ্যায়, ডানকুনি : SSC দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে এবার শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নিশানায় হুগলির (Hooghly) দুই তৃণমূল নেতা। নাম করে সরাসরি তাঁদের দিকে আঙুল তুলেছেন বিরোধী দলনেতা। যদিও প্রমাণ দেখাক বলে পাল্টা দাবি জানিয়েছে অভিযুক্তরা।

রাশি রাশি টাকা, কেজি কেজি সোনা। কলকাতা থেকে জেলা, কোটি কোটি টাকার সম্পত্তি। কোম্পানি সংক্রান্ত নথি। গত কয়েক দিন ধরে এই দৃশ্য দেখতে দেখতে চোখ ধাঁধিয়ে গেছে বঙ্গবাসীর। পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতার দুটি ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে প্রায় ৫০ কোটি টাকা। এই ঘটনায় এবার হুগলির একাধিক তৃণমূল নেতার নাম উল্লেখ করে, শাসকদলকে নিশানা করলেন শুভেন্দু অধিকারী। রবিবার ডানকুনিতে ছিল বিজেপির কর্মিসভা। সেখান থেকেই জেলার ২ তৃণমূল নেতা মানস মজুমদার ও শান্তনুর নাম ধরে আক্রমণ শানান শুভেন্দু অধিকারী। তিনি বলেন, পার্থ চট্টোপাধ্যায় আর তাঁর অপা, একাধিক অপা আছে। আর কালেক্টর অনেকে ছিলেন। যেমন- এই জেলায় মানস মজুমদার কালেক্টর, শান্তনু কালেক্টর বলাগড়ের। এরকম বহু কালেক্টর আছে। চোর পার্থর কালেক্টর। 

কী বলছেন অভিযুক্তরা ?

তাঁর এই বক্তব্যের পর প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি তিনি গোঘাটের প্রাক্তন তৃণমূল বিধায়ক মানস মজুমদার ও যুব তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি শান্তনু বন্দ্যোপাধ্যায়কে ইঙ্গিত করলেন ? আর এ নিয়ে এবার শুরু হয়েছে জল্পনা।

আরও পড়ুন ; ‘আমার কোনও টাকা নেই, সময় এলেই বুঝবেন কে ষড়যন্ত্র করছে’, বিস্ফোরক দাবি পার্থর

যদিও গোঘাটের প্রাক্তন তৃণমূল বিধায়ক মানস মজুমদার বলেছেন, কোন মানস মজুমদার ? তাঁর ডেজিগনেশন কী ? জেলায় প্রচুর মানস মজুমদার আছে। উনি ED সিবিআই থেকে বাঁচতে বিজেপির ওয়াশিং মেশিনে ঢুকেছেন। ওঁর জন্য বলতে আমার কিছু রুচি নেই। মমতার থেকে হৃষ্টপুষ্ট হয়ে, মমতাকেই ছুরি মেরেছেন।

রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি শান্তনু বন্দ্যোপাধ্যায়ও বলেন, যাঁদের আমরা সবাই দেখেছি টাকা নিতে, তাঁদের কথার জবাব দেওয়ার ইচ্ছা নেই। সত্‍ সাহস থাকলে, নাম ডেজিগনেশন নিয়ে বলুন। সঠিক জায়গায় গিয়ে জবাব দিয়ে আসব। চোরের কথার জবাব দিতে বাধ্য নই।

সব মিলিয়ে, দুর্নীতি ইস্যুতে চড়ছে রাজনীতির পারদ। 

সেরা শিরোনাম

BJP News: ‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
Health Department: স্বাস্থ্য দফতরে 'থ্রেট কালচার', মূল অভিযুক্তর মেয়েকে বদলি, যোগ্যতার চেয়ে বেশি পাওয়া বেতন ফেরতের নির্দেশ?
স্বাস্থ্য দফতরে 'থ্রেট কালচার', মূল অভিযুক্তর মেয়েকে বদলি, যোগ্যতার চেয়ে বেশি পাওয়া বেতন ফেরতের নির্দেশ?
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

ভিডিও

Baruipur News:
BJP News: বিজেপিতে যোগ সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিক বরাইকের
Suvendu Adhikari: নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের
WB Health Department: স্বাস্থ্য দফতরে 'থ্রেট কালচার', মূল অভিযুক্ত SP দাসের মেয়েকে বদলি
Weather News: দক্ষিণবঙ্গে প্রবল দুর্যোগের ভ্রুকুটি, সপ্তাহান্তে ভারী বৃষ্টি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: বিজেপি-তে যোগ দিচ্ছেন সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিক বরাইক? রাজ্যসভার টিকিট কি বাঁধা? একটু পরেই সাংবাদিক বৈঠক
বিজেপি-তে যোগ দিচ্ছেন সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিক বরাইক? রাজ্যসভার টিকিট কি বাঁধা? একটু পরেই সাংবাদিক বৈঠক
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Suvendu Adhikari: হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
Chit Fund Fraud : ১০০ কোটির প্রতারণা ! কাঠগড়ায় এই চিটফান্ড সংস্থা, রাজ্যের ১০ জায়গায় ED'র তল্লাশি
১০০ কোটির প্রতারণা ! কাঠগড়ায় এই চিটফান্ড সংস্থা, রাজ্যের ১০ জায়গায় ED'র তল্লাশি
Jaipur News: ভাড়াটে খুনি লাগিয়ে মাকে গাড়ি চাপা দেওয়াল মেয়ে, নজর ছিল সরকারি চাকরি, পারিবারিক সম্পত্তির উপর, মাত্র ২৩ বছর বয়সে
ভাড়াটে খুনি লাগিয়ে মাকে গাড়ি চাপা দেওয়াল মেয়ে, নজর ছিল সরকারি চাকরি, পারিবারিক সম্পত্তির উপর, মাত্র ২৩ বছর বয়সে
Success Story: মা আখের ক্ষেতের শ্রমিক, কোচিং নেওয়ার-জেরক্স করার পয়সা ছিল না, নিজের জেদেই UPSC-তে বাজিমাত
মা আখের ক্ষেতের শ্রমিক, কোচিং নেওয়ার-জেরক্স করার পয়সা ছিল না, নিজের জেদেই UPSC-তে বাজিমাত
Hospital Saline Expiry: রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল
রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল
Embed widget