এক্সপ্লোর

Kuntal Ghosh: হুগলির যুব নেতা কোটি কোটি টাকা তুলেছেন! তৃণমূলের কার কার সঙ্গে ওঠাবসা ছিল কুন্তলের!

Trinamool Youth Congress: নিয়োগ দুর্নীতিকাণ্ডে জেলবন্দি মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ তাপস মণ্ডলের মুখেই প্রথম উঠে এসেছিল কুন্তলের নাম।

কলকাতা: হুগলি জেলার তৃণমূল যুব কংগ্রেসের নেতা তিনি (Trinamool Youth Congress)। দলের জন্য মারকাটারি কাজ করেছেন বলে এ যাবৎ শোনা যায়নি। এমনকি কলকাতায় জোড়াফুল (TMC) নেতাদের অনেকেও তাঁর সম্পর্কে সম্পূর্ণ ভাবে ওয়াকিবহাল নন। সেই কুন্তল ঘোষই (Kuntal Ghosh) এখন খবরের শিরোনামে। নিয়োগ দুর্নীতিকাণ্ডে শনিবার তাঁকে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। চাকরিপ্রার্থীদের কাছ থেকে তিনি ১৯ কোটি টাকা তোলেন বলে অভিযোগ (SSC Case)। 

নিয়োগ দুর্নীতিকাণ্ডে কুন্তল ঘোষকে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট

নিয়োগ দুর্নীতিকাণ্ডে জেলবন্দি মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ তাপস মণ্ডলের মুখেই প্রথম উঠে এসেছিল কুন্তলের নাম। কে এই কুন্তল ঘোষ? তিনি হুগলির যুব তৃণমূল নেতা। তাঁকে কখনও যুব তৃণমূলের রাজ্য সভানেত্রী সায়নী ঘোষের সঙ্গে একই ছবিতে দেখা গিয়েছে, কখনও আবার দেখা গিয়েছে পরিবহনমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর সঙ্গে।

Kuntal Ghosh: পরিচয় ছিল না পার্থর সঙ্গে, ৫০ লক্ষ চেয়েছিলেন তাপসই, মারাত্মক অভিযোগ যুব তৃণমূল নেতা কুন্তলের

সেই কুন্তল ঘোষের বিরুদ্ধেই তাপস মণ্ডল অভিযোগ করেছিলেন যে, শুধুমাত্র ৩২৫ জন টেট প্রার্থীর থেকেই নয়, চাকরির নামে টাকা তোলা হয়েছিল আপার প্রাইমারি এবং অর্গ্য়ানাইজার টিচারদের থেকেও। রসিদ দিয়ে টাকা নিয়েছিলেন হুগলির যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ, এমন অভিযোগও সামনে এসেছে ইতিমধ্যেই। 

চাকরিপ্রার্থীদের কাছ থেকে ১৯ কোটি টাকা তোলেন কুন্তল!

শুধু তাই নয়, তাপস মণ্ডলের আরও অভিযোগ, টেট প্রার্থীদের পাস করিয়ে দেওয়ার জন্যই মাথাপিছু ১ লক্ষ টাকা করে নিয়েছিলেন কুন্তল। যাঁদের চাকরি হয়, তাঁদের থেকে আরও ৫ লক্ষ টাকা করে নেওয়া হয়। অর্গানাইজার টিচার পদের জন্য ২ হাজার ৬০০ জনের থেকে মাথাপিছু ৫০ হাজার টাকা করে নেওয়া হয়। এছাড়া ১০০ জন আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের প্রত্যেকের থেকে নেওয়া হয় ২ লক্ষ টাকা। নিয়োগ দুর্নীতিকাণ্ডে এবার সেই কুন্তল ঘোষকে গ্রেফতার করল ইডি। আজই আদালতে তোলার কথা তাঁকে। 

তবে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে যোগসাজশের কথা এখনও পর্যন্ত স্বীকার করেননি কুন্তল। বরং রবিবার সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান, পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে পরিচয় ছিল না তাঁর। বরং ২০১৫ সাল থেকে তাপস মণ্ডলের সঙ্গেই কাজ করছিলেন। তাপস তাঁর কাছ থেকে ৫০ লক্ষ টাকা চেয়েছিলেন, তা না দেওয়াতেই চক্রান্ত করে তাঁকে ফাঁসানো হয়েছে বলেও দাবি করেন কুন্তল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

হাসপাতালে ভর্তি মিঠুন, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী, কী হয়েছে ?
হাসপাতালে ভর্তি মিঠুন, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী, কী হয়েছে ?
Chandranath Rath Murder : চন্দ্রনাথ রথ খুনে সিবিআই চার্জশিটে দুই বিজেপি কর্মীর নাম, দিলীপ বললেন 'সবথেকে খারাপ লোকেরা...'
চন্দ্রনাথ রথ খুনে সিবিআই চার্জশিটে দুই বিজেপি কর্মীর নাম, দিলীপ বললেন...
Madan Mitra on Abhishek Banerjee: 'সেটিং'-এর অভিযোগ সত্যি? অভিষেকের সঙ্গে কথা নিয়ে বিস্ফোরক মদন মিত্র, অস্বীকার করলেন না কুণাল ঘোষও!
'সেটিং'-এর অভিযোগ সত্যি? অভিষেকের সঙ্গে কথা নিয়ে বিস্ফোরক মদন মিত্র, অস্বীকার করলেন না কুণাল ঘোষও!
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget