Hooghly Theft News: নাট্য শিল্পীর বাড়িতে চুরির অভিযোগ, প্রশ্নের মুখে উত্তরপাড়া থানার ভূমিকা
Hooghly News: অভিযোগ, পিছনের গেটের তালা ভেঙে বাড়িতে ঢোকে চোর। ঘরের আলমারির চাবি খুলে সোনার গয়না টাকা মূল্যবান জিনিস চুরি হয়েছে বলে অভিযোগ।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, কোন্নগর: হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ির পর এবার কোন্নগরে নাট্য শিল্পীর ভাইয়ের বাড়িতে চুরির অভিযোগ। প্রশ্নের মুখে উত্তরপাড়া থানার ভূমিকা। কোন্নগর পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের মাস্টার পাড়ার বাসিন্দা নাট্যশিল্পী অভিরূপ গুপ্ত। অভিযোগ, রবিবার তাঁর ভাইয়ের বাড়ি ফাঁকা থাকার সুযোগে পিছনের গেটের তালা ভেঙে চুরির ঘটনা ঘটে। আলমারি থেকে টাকাপয়সা, সোনাদানা খোয়া যায় বলে অভিযোগ। চুরির পিছনে পরিচিত কারও হাত থাকতে পারে বলে পুলিশের অনুমান। এলাকায় অনেক জায়গায় CC ক্যামেরা নেই। পুলিশি নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর।
কোন্নগর পুরসভার ১৭ নম্বর ওয়ার্ড মাস্টার পাড়ার বাসিন্দা নাট্য শিল্পী অভিরূপ গুপ্ত। তাঁর মেজো ভাই অভিজিৎ গুপ্ত প্রয়াত হয়েছেন। ভাইয়ের স্ত্রী শিপ্রা গুপ্ত বাড়ির একাংশে বসবাস করেন। অভিরূপ বাবু জানান, নাতনি হওয়ায় ব্যারাকপুরে মেয়ের বাড়ি গিয়েছেন মেজো ভাইয়ের স্ত্রী। তাঁর বাড়ি তালা দেওয়া ছিল। অভিযোগ, পিছনের গেটের তালা ভেঙে বাড়িতে ঢোকে চোর। ঘরের আলমারির চাবি খুলে সোনার গয়না টাকা মূল্যবান জিনিস চুরি হয়েছে বলে অভিযোগ। রবিবার সন্ধেয় চুরি হয়ে থাকতে পারে বলে অনুমান। সোমবার সন্ধের পর বিষয়টি নজরে আসতেই
উত্তরপাড়া থানায় খবর দেওয়া হয়।পুলিশ আসে তদন্তে।
নাট্য শিল্পী বলেন, "ঘরে যেভাবে ঢুকেছে,আলমারি না ভেঙে চাবি দিয়ে খুলেছে,কোথায় কী জিনিস থাকে তা জানে অভিযুক্ত। তাই মনে হয় কোনও পরিচিত করা কাজ ।অচেনা কেউ এটা করতে পারে না। পদ্মশ্রী সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে পদক চুরির ৪৮ ঘণ্টার মধ্যে পুলিশ তৎপরতার সঙ্গে চোর ধরে পদক উদ্ধার করেছে। তেমনই এই চুরিরও কিনারা করবে আশা করব।'' প্রতিবেশী অর্ণব দাস বলেন, "মানুষের নিরাপত্তা বলে কিছু নেই।উত্তরপাড়ায় হচ্ছে কী। বাড়িতে তালা মেরে কোথাও যাওয়া যাবে না।'' ওই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিশ্বনাথ চক্রবর্তী বলেন, "পুলিশ এবং পরিবারের অনুমান খুব পরিচিত কারো কাজ। একজনকে পুলিশ আটক করেছে শুনেছি। সব জায়গায় সিসি ক্যামেরা নেই। গত এক বছরের কোন্নগরে কিছু ঘটনা ঘটেছে যেগুলো না হলেই ভাল। পুলিশকে আরও সক্রিয় হতে হবে। টহল বাড়াতে হবে।''
সাঁতারু বুলা চৌধুরীর হিন্দমোটরের বাড়ি থেকে চুরি যাওয়া ২৯৫ টি পদকই উদ্ধার করল পুলিশ। যার মধ্যে রয়েছে ১ টি সোনার মেডেলও। যদিও এখনও খোঁজ পাওয়া যায়নি বুলা চৌধুরীর পদ্মশ্রী স্মারক, ও সাফ গেমসের ৫ টি সোনার মেডেল। ঘটনায় গ্রেফতার করা হয়েছে ১ জনকে।
Before You Go
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda





















