এক্সপ্লোর

Hooghly News: দীর্ঘদিন ধরে অমিল বকেয়া, প্রাপ্য চেয়ে রাস্তায় নামলেন চটকল শ্রমিকরা

Hooghly Update: দীর্ঘদিন ধরে বকেয়া না পাওয়ায় শনিবার বিক্ষোভ দেখালেন হুগলির চাঁপদানিতে নর্থ ব্রুক জুটমিলের শ্রমিকরা।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: কর্মরত অবস্থায় মারা গিয়েছেন শ্রমিক। কিন্তু তারপর আট মাস কেটে গেলেও বকেয়া পায়নি মৃত শ্রমিকের পরিবার। কেই আবার অবসর নিয়েছেন দীর্ঘদিন আগে। তারপরেও মিলছে না প্রাপ্য টাকা। দীর্ঘদিন প্রাপ্য না পাওয়ায় শনিবার বিক্ষোভ দেখালেন হুগলির (Hooghly) চাঁপদানিতে নর্থ ব্রুক জুটমিলের শ্রমিকরা। বেশ কিছুক্ষণের জন্য জিটি রোড (GT Road) অবরোধ করা হয়। পরে পুলিশের হস্তক্ষেপে শ্রমিকদের বিক্ষোভ ওঠে।

কী দাবিতে বিক্ষোভ:
মৃত শ্রমিকের পরিবারকে অবিলম্বে আর্থিক সাহায্য দেওয়ার দাবি তোলা হয়েছে। যাঁরা অবসর নিয়েছেন, তাঁদের বকেয়া মেটানোর দাবিও তোলা হয়েছে। প্রথমে জিটি রোডের উপর জমায়েত করেন শ্রমিকরা। রাস্তা অবরোধ করে চলে বিক্ষোভ। পরে চটকলের গেট আটকে বিক্ষোভ দেখানো হয়। চটকল কর্তৃপক্ষের বিরুদ্ধে চলে স্লোগানও।

শ্রমিকদের অভিযোগ:
গত বছরের নভেম্বরে হুগলির চাঁপদানির নর্থব্রুক জুটমিলের শ্রমিক রহমত আলির মৃত্যু হয়। অভিযোগ, কর্মরত অবস্থায় মিলের মধ্যে সহকর্মীদের হাতে আক্রান্ত হন তিনি, পরে মারা যান। ওই ঘটনায় আর্থিক সাহায্য দেওয়ার কথা থাকলেও এখনও তা মেলেনি বলে পরিবারের দাবি। অন্যদিকে  গত কয়েক মাসে কয়েক জন শ্রমিক অবসর নিলেও তাঁদের অবসরকালীন প্রাপ্য টাকা মেটানো হয়নি বলে অভিযোগ। দীর্ঘদিন ধরেই বিভিন্ন বকেয়া আটকে রয়েছে বলে অভিযোগ শ্রমিকদের।  

চাঁপদানি পুরসভার কংগ্রেস (Cong) কাউন্সিলর দারোগা রাজভড় বলেন, 'বকেয়া টাকা ও মৃত শ্রমিকের পরিবারকে ক্ষতিপূরণের দাবিতে আন্দোলনে নেমেছি।  দাবি না মিটলে আগামীদিনে আরও বড় আন্দোলনে নামব।' এই ঘটনায় শ্রমিকদের পাশে থাকার বার্তা দিয়েছে তৃণমূল। যদিও শ্রমদিবস নষ্ট করে আন্দোলন না করার বার্তা দিয়েছে তারা। হুগলির আইএনটিটিইউসি (INTTUC) নেতা সন্তোষকুমার সিংহ বলেন, 'এখনও ক্ষতিপূরণ পায়নি, এটা দুঃখের। আমরা পাশে আছি। কিন্তু শ্রমদিবস নষ্ট করে যেন শ্রমিকরা আন্দোলন না করে, তাতে তাদেরই ক্ষতি হবে।'

ঘণ্টাখানেকের বেশি সময় ধরে বিক্ষোভ চলার পর পুলিশের হস্তক্ষেপে বিক্ষোভ মেটে। যদিও শ্রমিকদের দাবি নিয়ে জুটমিল কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া মেলেনি।

আরও পড়ুন: মারাত্মক হারে বাড়ছে করোনা, বুস্টার ডোজে অনীহা রাজ্যে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
News Live Updates: 'আসন পুনর্বিন্যাস হলে ৪২ থেকে পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা হবে ৬৩', NCPI সাংসদদের কী প্রতিশ্রুতি দিলেন শুভেন্দু?
'আসন পুনর্বিন্যাস হলে ৪২ থেকে পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা হবে ৬৩', NCPI সাংসদদের কী প্রতিশ্রুতি দিলেন শুভেন্দু?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget