এক্সপ্লোর

Covid Booster Dose: মারাত্মক হারে বাড়ছে করোনা, বুস্টার ডোজে অনীহা রাজ্যে

Coronavirus: একদিনে রাজ্যে করোনা আক্রান্ত প্রায় ১৫০০। পজিটিভিটি রেট প্রায় ১৫ শতাংশ (১৪.৯৪%)। মারণ ভাইরাস প্রাণ কেড়েছে ৩ জনের।

ঝিলম করঞ্জাই, অনির্বাণ বিশ্বাস এবং শিবাশিস মৌলিক, কলকাতা: রাজ্যে ফের মারাত্মক হারে বাড়ছে করোনা (Coronavirus)। এরই মধ্যে রাজ্যবাসীর একাংশের মধ্যে বুস্টার ডোজে (Booster Dose) অনীহা দেখা দিচ্ছে বলে প্রশাসন সূত্রে দাবি। কেন্দ্রের নিয়ম-বিধির কারণেই অনীহা! এমনই ইঙ্গিত ফিরহাদ হাকিমের (Firhad Hakim)। দায় নিতে হবে রাজ্যকেই, পাল্টা দাবি বিজেপির (BJP)।

একদিনে রাজ্যে করোনা আক্রান্ত প্রায় ১৫০০। পজিটিভিটি রেট প্রায় ১৫ শতাংশ (১৪.৯৪%)। মারণ ভাইরাস প্রাণ কেড়েছে ৩ জনের। রাজ্যে আবার মারাত্মক হারে বাড়ছে করোনা। সংক্রমণে শীর্ষে কলকাতা। স্বাস্থ্য দফতরের শনিবারের পরিসংখ্যান বলছে, গত ২৪ঘণ্টায় শুধু কলকাতাতেই করোনা আক্রান্ত হয়েছেন ৫৫০ জন। 

এরপরই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে আক্রান্ত ৪২৯জন। রাজ্যে যখন হুহু করে বাড়ছে করোনা, তখন রাজ্যবাসীরই একাংশের মধ্যে বুস্টার ডোজ নিতে অনীহা দেখা দিচ্ছে। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, দক্ষিণ ২৪ পরগনায় বিপুল পরিমাণ বুস্টার ডোজ ৩১ জুলাইয়ের মধ্যে ব্যবহার না হলে, মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবে। 

আরও পড়ুন, ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট যুবক, বাড়ি ফেরার পথে মর্মান্তিক মৃত্যু

উত্তর ২৪ পরগনায় ব্যবহার না হওয়ায়, প্রায় ২ লক্ষ ডোজ বাগবাজারের সেন্টারে ফেরত্‍ দিয়ে দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে, যে জেলায় কম ভ্যাকসিন রয়েছে, সেখানে তা পাঠিয়ে দেওয়ার কথা ভাবছে স্বাস্থ্য দফতর। এ নিয়ে স্বাস্থ্য মন্ত্রকের সঙ্গে আলোচনার চিন্তাভাবনা করছে স্বাস্থ্য দফতর। শুধু রাজ্য নয়, পুরসভার দাবি, কলকাতাতে দেখা যায় এই অনীহা। বেসরকারি জায়গায় গিয়ে অনেকেই ভ্যাকসিন নিতে আগ্রহী নন বলে দাবি, মেয়রের। 

মেয়র ফিরহাদ হাকিম বলেন, "৬০ এর উর্ধ্বে যারা টিকা নেননি তাদের বাড়ি বাড়ি গিয়ে টিকা দেব। সেন্ট্রাল গভমেন্ট বাকিদের টিকা নেওয়ার প্রাইভেট বলেছে এটা আমাদের হাত বাঁধা হয়ে গেছে। এদিকে আমাদের কাছে ভ্যাকসিন পরে আছে। অনেকেই নিতে আসছে কিন্তু আমরা দিতে পারছি না। আমরা কথা বলেছি কেন্দ্রের সঙ্গে। কিন্তু ওরা মানেনি এখনো।" 

রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, "করোনা টিকা শুরু থেকেই আমরা দেখেছি এ রাজ্যের মানুষের অনীহা। এখন কেন অনীহা, তা পুরসভাকেই দেখতে হবে। কেন্দ্রের দিকে দায় ঠেললে হবে না।" কোভিড রুখতে ফের সচেতনতা প্রচার শুরু করেছে কলকাতা পুরসভা। ফের মাস্ক, স্যানিটাইজার ব্যবহার নিয়ে চলবে সতর্ক করা হবে শরহবাসীকে। 

এদিকে, সম্প্রতি স্বাস্থ্য দফতর নির্দেশ দেয়, উপসর্গহীন কোভিড রোগীদের, করোনা ছাড়া অন্য কোনও কারণে হাসপাতালে ভর্তি করতে হলে, করোনা পরীক্ষার প্রয়োজন নেই। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

DA Update : DA নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে সরকারি কর্মী সংগঠনের দীর্ঘ ১ ঘণ্টার বৈঠক শেষ, কোন বড় সিদ্ধান্ত ? “আশা করি এবার..
DA নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে সরকারি কর্মী সংগঠনের দীর্ঘ ১ ঘণ্টার বৈঠক শেষ, কোন বড় সিদ্ধান্ত ? “আশা করি এবার.."
West Bengal News Live: বিরোধী হয়েও জালিয়াতি! বিধানসভায় সই জালের পর্দাফাঁস, মুখ পুড়ল তৃণমূলের!
বিরোধী হয়েও জালিয়াতি! বিধানসভায় সই জালের পর্দাফাঁস, মুখ পুড়ল তৃণমূলের!
TMC News: দখল করে বসানো হয়েছিল বাংলাদেশিদের, জমি ফেরত চাইলেই দিতেন হুমকি! এবার গ্রেফতার সেই তৃণমূল কাউন্সিলর
TMC News: দখল করে বসানো হয়েছিল বাংলাদেশিদের, জমি ফেরত চাইলেই দিতেন হুমকি! এবার গ্রেফতার সেই তৃণমূল কাউন্সিলর
১৫ দিন নয়, অভিষেককে ৭ দিন সময় দিল CID, কবে হাজিরা ?
১৫ দিন নয়, অভিষেককে ৭ দিন সময় দিল CID, কবে হাজিরা ?

ভিডিও

Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
Embed widget