এক্সপ্লোর

Hooghly News:শ্রীরামপুরে এটিএম থেকে টাকা সরানোর ঘটনায় গ্রেফতার ৫

SBI ATM Branch:এটিএম থেকে টাকা সরানোর ঘটনায় গ্রেফতার ৫ জন। শ্রীরামপুরের ঘটনা। রবিবার এক সাংবাদিক সম্মেলনে চন্দননগর কমিশনারেটের ডিসিপি ,শ্রীরামপুর অরবিন্দ আনন্দ বলেন, ধৃতদের থেকে কোটি টাকার বেশি উদ্ধার হয়েছে।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: এটিএম (ATM) থেকে টাকা সরানোর ঘটনায় গ্রেফতার ৫ জন। শ্রীরামপুরের (Serampore) ঘটনা। রবিবার এক সাংবাদিক সম্মেলনে চন্দননগর কমিশনারেটের ডিসিপি ,শ্রীরামপুর অরবিন্দ আনন্দ বলেন, ধৃতদের থেকে এখনও পর্যন্ত ১ কোটি ১২ লক্ষ ৩৪ হাজার  ৮০০ টাকা উদ্ধার করা গিয়েছে।

কী ঘটেছে?
গত ৫ মে সিকিওর ভ্যালু ইন্ডিয়া লিমিটেড এজেন্সির তরফে শ্রীরামপুর থানায় একটি এফআইআর করা হয়। অভিযোগ ছিল, গত ২ মে তাদের কর্মচারী শ্রীরামপুর এসবিআই ধোবিঘাট ব্রাঞ্চের এটিএমে টাকা না ঢুকিয়ে ১ কোটি ২৯ লক্ষ টাকা নিয়ে পালিয়ে যায়। এফআইআর পেয়েই তদন্তে নামে শ্রীরামপুর থানার পুলিশ। গত ৮মে শ্রীরামপুরের মাহেশ থেকে সান্টু দত্ত  ও রিষড়া থেকে সঞ্জীত সরকার এবং সঞ্জীত পাত্রকে গ্রেফতার করে। এতেই শেষ নয়। পরে শ্রীরামপুর থেকে দীপঙ্কর মোদক এবং শিব শঙ্কর ঠাকুরকেও গ্রেফতার করা হয়। এদের মধ্যে শিবশঙ্কর আবার পেশায় আইনজীবী বলে পুলিশ সূত্রে খবর। এখনও পর্যন্ত ধৃতের সংখ্যা ৫। রবিবার এক সাংবাদিক সম্মেলনে চন্দননগর কমিশনারেটের ডিসিপি শ্রীরামপুর, অরবিন্দ আনন্দ বলেন 'এদের কাছ থেকে এখনও পর্যন্ত ১ কোটি ১২ লক্ষ ৩৪ হাজার  ৮০০ টাকা পাওয়া গিয়েছে।' আপাতত তাদের পুলিশি হেফাজতে রাখা হয়েছে। 

এক ঘটনা আগেও..
এটিএম কিয়স্কে টাকা না ভরে কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগ উঠেছিল। তাতে তিন জন গ্রেফতার হয়। উদ্ধার হয় ষাট লাখ টাকা। শ্রীরামপুর এর ঘটনা। ধৃত তিন জনকে শ্রীরামপুর আদালতে পেশ করা হয়। চন্দননগর পুলিশ সূত্রে জানা যায়, চন্দননগর কমিশনারেট এলাকার বিভিন্ন এটিএমএ টাকা ভরে যে এজেন্সি তারা গত ৫ মে শ্রীরামপুর থানায় একটি অভিযোগ দায়ের করে। বেশ কিছুদিন ধরে এটিএম কিয়স্ক গুলোতে যে পরিমান টাকা রিফিল করার কথা ছিল তা করা হয়নি। এজেন্সির হয়ে ব্যাংক থেকে টাকা নিয়ে গিয়ে এটিএমে ভরার কাজ করতো শ্রীরামপুরের এক যুবক। বিষয়টি নজরে আসে গত ২ তারিখ। পুলিশ তদন্তে নেমে শ্রীরামপুর ও রিষড়া থেকে তিনজনকে গ্রেফতার করে।ধৃতরা হল সন্তু দত্ত,সঞ্জিত সরকার ও সঞ্জিত পাত্র। ধৃতদের কাছ থেকে ষাট লাখ টাকা উদ্ধার হয়েছে বলে জানিয়েছেন চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি। প্রায় দেড় কোটি টাকা চুরি হয় বলে অভিযোগ। ঘটনায় মূল অভিযুক্ত এখনো অধরা। তার খোঁজে তল্লাসি চলছে। ধৃতদের ১০ দিনের হেফাজতে চেয়ে আদালতে পেশ করা হয়।

আরও পড়ুন:খুব গরম! এসি ছাড়াই ঠান্ডা থাকবে ঘর, কী করতে হবে?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
News Live Updates: হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
News Live Updates: ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির

ভিডিও

Tulu Mondal : টুলুর বিপুল সম্পত্তি উদ্ধারের ঘটনায়, শান্তিনিকেতন থানার সরকারডাঙা গ্রামে পুলিশি তল্লাশি
Saayoni Ghosh: তৃণমূলের পার্টি অফিস থেকে খুলে ফেলা হল যাদবপুরের সাংসদ সায়নী ঘোষের নেমপ্লেট
NEET Protest: যন্তর মন্তরের আন্দোলনে পুলিশি দমনপীড়ন-সহ একাধিক অভিযোগ, অমিত শাহর জবাব চায় বিরোধীরা
Abhishek Banerjee: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
Binay Mishra: CBI-র নজরে বিনয় মিশ্র, গরু পাচার মামলায় নাম উঠতেই ভারত থেকে ভানুয়াতুতে উধাও !

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget