এক্সপ্লোর

Hooghly: চিকিৎসায় গাফিলতিতে প্রসূতি মৃত্যুর অভিযোগ, ভাঙচুর নার্সিংহোমে

Hooghly News: উত্তেজিত জনতাকে বাগে আনতে লাঠিচার্জ করে পুলিশ। বেশ কয়েকজনকে আটক করা হয়। নার্সিংহোম কর্তৃপক্ষের প্রতিক্রিয়া এখনও মেলেনি। 

সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: চিকিত্সার গাফিলতিতে প্রসূতি মৃত্যুর অভিযোগ ঘিরে হুগলির (Hooghly) গুড়াপে নার্সিংহোম ভাঙচুর। পরিবার সূত্রে খবর, গতকাল অস্ত্রোপচার করে কন্যাসন্তানের জন্ম দেওয়ার পর আজ সকালে প্রসূতির মৃত্যু হয়। এই ঘটনায় চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে নার্সিংহোমে তাণ্ডব চালায় মৃতের আত্মীয়রা। ঘটনাস্থলে যাওয়ায় পুলিশকে লক্ষ্য করে শুরু হয় ইটবৃষ্টি। কয়েকজন পুলিশ কর্মী জখম হন। উত্তেজিত জনতাকে বাগে আনতে লাঠিচার্জ করে পুলিশ। বেশ কয়েকজনকে আটক করা হয়। নার্সিংহোম কর্তৃপক্ষের প্রতিক্রিয়া এখনও মেলেনি। 

হাওড়াতেও প্রসূতি মৃত্যুর ঘটনা

রোগী মৃত্যু ঘিরে উত্তেজনা রাজ্যের অন্য প্রান্তেও। চিকিৎসার গাফিলতিতে মৃত্যুর অভিযোগে ভাঙচুর নার্সিংহোম। ঘটনাস্থলে পুলিশ। হাওড়া বাঁকরা এলাকার ঘটনা। জগাছা উনসানি এলাকার বাসিন্দা মিনার বেগম (৪০)। দিন পনেরো আগে বাঁকরা এলাকায় একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি হয়েছিলেন তিনি। তাঁর জরায়ুতে টিউমার হয়েছিল।দীর্ঘদিন ধরে ভুগছিলেন। এরপর চিকিৎসকদের পরামর্শ মতো ওই নার্সিংহোমে ভর্তি হন। এখানে তাঁর অস্ত্রপচার হয়। কিছুদিন পর ছাড়া পেলেও তিনি সুস্থ হননি। তাঁর বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দেয়। গতকাল তিনি আবার ভর্তি হন ওই নার্সিংহোমে। আজ সকালে মিনারা বেগমের মৃত্যু হয়।

উল্লেখ্য, প্রসূতি মৃত্যুর হার কমাতে উদ্যোগ নিচ্ছে রাজ্য স্বাস্থ্য দফতর। এই কাজে টিন-এজারদের মধ্যে গর্ভবতী হওয়ার হার কমাতে উদ্য়োগ নেওয়া হচ্ছে। টিন-এজ প্রেগন্যান্সির হার কমালেই প্রসূতি মৃত্যুর হার কমবে বলে মনে করছেন স্বাস্থ্য দফতরের কর্তারা। ইতিমধ্যেই প্রসূতি মৃত্যুর কারণ অনুসন্ধানের জন্য তৈরি করা হয়েছে একটি এক্সপার্ট টিম।

কী পদক্ষেপ:
রাজ্যে বাড়ছে প্রসূতি মৃত্যুর হার, যা নিয়ে উদ্বিগ্ন রাজ্য স্বাস্থ্য দফতর। মঙ্গলবার, স্বাস্থ্য ভবনে এই নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী,  টিন-এজ গ্রুপের মধ্যে প্রসূতি মৃত্যুর হার অন্য বয়সের প্রসূতিদের তুলনায় বেশি।

কোথায় কে দাঁড়িয়ে:
টিন-এজ প্রেগন্যান্সি বা অপরিণত বয়সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ার সংখ্যা যদি বিচার করা হয়। তাহলে তথ্যের নিরিখে দেশের মধ্যে প্রথম স্থানে রয়েছে ত্রিপুরা। তার পরেই রয়েছে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী,  বাংলায় টিন-এজ প্রেগন্যান্সির হার ১৯ শতাংশ। ২০২০ সালে এই হার ছিল ২৩ শতাংশ। অর্থাৎ আগের তুলনায় বেশ খানিকটা কমেছে।

আরও পড়ুন: স্টেশন ছাড়তেই খুলল ট্রেনের কাপলিং, প্রবল আতঙ্কে চিৎকার যাত্রীদের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Bihar Lakhisarai Temple : বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা!
Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda
Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget