এক্সপ্লোর

Howrah Train Incident: স্টেশন ছাড়তেই খুলল ট্রেনের কাপলিং, প্রবল আতঙ্কে চিৎকার যাত্রীদের

Howrah Train: এদিন, হাওড়াগামী ডাউন উলুবেড়িয়া লোকাল আবাদা স্টেশন ছেড়ে বেরোনোর পর মাঝের দুটি বগির কাপলার খুলে যায়।

সুনীত হালদার, হাওড়া: হাওড়ার (Howarh) আবাদা স্টেশনে (Abada Station) ট্রেনের কাপলার খুলে ভয়ঙ্কর বিপত্তি ঘটে। আজ সকাল ৮টা ৪৮ মিনিটে এই ঘটনাটি ঘটে। যার জেরে ব্যাহত হয় রেল পরিষেবা।                

এদিন, হাওড়াগামী ডাউন উলুবেড়িয়া লোকাল আবাদা স্টেশন ছেড়ে বেরোনোর পর মাঝের দুটি বগির কাপলার খুলে যায়। যাত্রীরা আতঙ্কে চিত্কার শুরু করায় ট্রেন দাঁড়িয়ে পড়ে। পরে বাগনান লোকালে ওঠানো হয় ওই যাত্রীদের। দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। 

যদিও বড় কোনও বিপত্তি ঘটেনি। চালক তৎপরতার সঙ্গে ট্রেনটি মাঝপথেই থামিয়ে দেন। তারপর ওই ট্রেনের যাত্রীদের অন্য ট্রেনে গন্তব্যে পাঠানো হয়। ওই লোকাল ট্রেনটিকেও কারশেডে নিয়ে যাওয়া হয়েছে। সাঁকরাইল (Sankrail) ও আবাদা (Abada) স্টেশনের মাঝে ট্রেনের ৭ ও ৮ নম্বর কামরার মাঝের কাপলিং খুলে যায়। তবে বড় কোনও বিপদ ঘটেনি। 

আরও পড়ুন, পঞ্চায়েত ভোটে রক্তের বদলে ঝরবে রক্ত, তৃণমূলকে হুঁশিয়ারি বিজেপি নেতার

রেলযাত্রীরা জানান, নিত্যদিনের মতো এদিনও সকাল সাড়ে ৮টা নাগাদ উলুবেরিয়া (Uluberia) থেকে হাওড়া (Howrah) গামী লোকাল ট্রেনটি যাত্রীদের নিয়ে হাওড়ার উদ্দেশ্যে রওনা দেয়। হঠাৎ করেই সাঁকরাইল (Sankrail) ও আবাদা (Abada) স্টেশনের মাঝে জোরে ঝাঁকুনি দিয়ে ট্রেনটি থেমে যায়। তারপর দেখা যায়, ট্রেনের (Uluberia-Howrah Local) ৭ ও ৮ নম্বর কামরার মাঝখানে কাপলিং খুলে গিয়েছে। কাপলিং খুলে যাওয়ায় আতঙ্কিত হতে পড়েন যাত্রীরা।                               

এদিন ১২টি বগির ট্রেনের ৭টি কামরা বাকি ৫টি কামরার থেকে বিচ্ছিন্ন হয়ে যায় । খানিক পরেই দক্ষিণ-পূর্ব শাখার অধিকারিকদের উপস্থিতিতে বগিগুলিকে আবার জুড়ে দেওয়া হয় ।                          

সেরা শিরোনাম

নির্দেশ উপেক্ষা, নবনির্বাচিত ২ বিজেপি বিধায়কের শপথগ্রহণে মমতা-তৃণমূলের ৩ বিধায়ক
নির্দেশ উপেক্ষা, নবনির্বাচিত ২ বিজেপি বিধায়কের শপথগ্রহণে মমতা-তৃণমূলের ৩ বিধায়ক
West Bengal News Live: উৎসবের মরশুমে ফের DA বাড়াল কেন্দ্র, প্রধানমন্ত্রীর দীপাবলির উপহার, জানালেন অশ্বিনী বৈষ্ণব
উৎসবের মরশুমে ফের DA বাড়াল কেন্দ্র, প্রধানমন্ত্রীর দীপাবলির উপহার, জানালেন অশ্বিনী বৈষ্ণব
উৎসবের মরশুমে ফের DA বাড়াল কেন্দ্র সরকার, কত শতাংশ পাবেন কর্মচারী ও পেনশনভোগীরা ?
উৎসবের মরশুমে ফের DA বাড়াল কেন্দ্র সরকার, কত শতাংশ পাবেন কর্মচারী ও পেনশনভোগীরা ?
Cyclone Arnab Effect: ঘূর্ণিঝড় 'অর্ণব'- এর প্রভাব পড়বে উত্তর ও দক্ষিণের কোন কোন জেলায় ? কবে পর্যন্ত চলবে ঝড়বৃষ্টি ?
ঘূর্ণিঝড় 'অর্ণব'- এর প্রভাব পড়বে উত্তর ও দক্ষিণের কোন কোন জেলায় ? কবে পর্যন্ত চলবে ঝড়বৃষ্টি ?

ভিডিও

West Bengal Vidhan Sabha | উপনির্বাচনে জয়ী হওয়া ২ বিজেপি বিধায়কের শপথগ্রহণ
CM Suvendu Adhikari |
Cyclone Arnab Update : ঘূর্ণিঝড় 'অর্ণব'-এর প্রভাব, একাধিক উড়ান বাতিল
Food Safety News : হলদিরাম প্রভুজির রেস্টুরেন্ট ২দিন বন্ধ রাখার নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের
Cyclone Arnab Update : অন্ধ্র উপকূলে ঘণ্টায় সর্বোচ্চ ১৫০ কিলোমিটার বেগে আছড়ে পড়ল 'অর্ণব'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget