এক্সপ্লোর

School Close: পড়ুয়ার সংখ্যা মাত্র ২! বন্ধের মুখে আরামবাগের স্কুল

Hooghly News: খাঁ খাঁ করছে ক্লাসরুম, স্কুলে নেই পড়ুয়াদের হইচই, হুল্লোড়। স্টাফ রুমে গল্প করেই সময় কাটছে শিক্ষকদের। এই ছবি হুগলির আরামবাগের নারায়ণপুর জুনিয়র হাইস্কুলের।

মোহন দাস, আরামবাগ: পড়ুয়ার অভাবে কার্যত বন্ধের মুখে আরামবাগের নারায়ণপুর জুনিয়র হাইস্কুল (Arambagh Narayanpur Junior High School)। মাত্র দু’জন শিক্ষক থাকায় সন্তানদের স্কুলে পাঠাতে নারাজ অভিভাবকরা। দ্রুত শিক্ষক নিয়োগ করে সমস্যা মেটানোর আশ্বাস দিয়েছেন স্কুল পরিদর্শক।

পড়ুয়ার অভাবে বন্ধের মুখে স্কুল: খাঁ খাঁ করছে ক্লাসরুম, স্কুলে নেই পড়ুয়াদের হইচই, হুল্লোড়। স্টাফ রুমে গল্প করেই সময় কাটছে শিক্ষকদের। এই ছবি হুগলির আরামবাগের নারায়ণপুর জুনিয়র হাইস্কুলের। স্কুলের পড়ুয়া দুই, শিক্ষকও দুই। অভিযোগ, খাতায় কলমে দুই ছাত্রের নাম থাকলেও কয়েকমাস ধরে তারাও স্কুলে আসে না। ফলে পড়ুয়ার অভাবে কার্যত বসে বসেই দিন কাটে দুই শিক্ষকের। নারায়ণপুর জুনিয়র হাইস্কুলের শিক্ষক সুকৃতি গুপ্ত বলেন, “কোনও পড়ুয়া নেই। তাই সারাদিন বসেই থাকতে হয়। এভাবেই চলছে।’’ স্থানীয় সূত্রে খবর, ২০১১ সালে স্থানীয় বাসিন্দাদের আবেদনের ভিত্তিতে গড়ে তোলা হয় নারায়ণপুর জুনিয়র হাইস্কুল। অভিযোগ, স্কুল গড়ে উঠলেও সেখানে মাত্র দু’জন শিক্ষক থাকায় ক্রমেই কমতে থাকে পড়ুয়ার সংখ্যা। ওই এলাকার এক বাসিন্দার কাকলি মালিকের কথায়, “স্কুলে তো শিক্ষকই নেই। ওখানে পাঠিয়ে কী হবে। আমরা তাই ছেলেমেয়েদের অন্য স্কুলে ভর্তি করেছি।’’

পঠনপাঠনের সমস্যার কারণেই পড়ুয়াদের পাশের গ্রামের স্কুলে ভর্তি করেছেন অভিভাবকরা। কার্যত স্বীকারোক্তির সুর শোনা গেল নারায়ণপুর জুনিয়র হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার কণ্ঠেও। আরামবাগের নারায়ণপুর জুনিয়র হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা কবিতা হাজরা, “আমরা পড়ুয়া আনার চেষ্টা করেছি। কিন্তু কেউ পড়তে আসছে না। মাত্র দু’জন শিক্ষক হওয়ায় কেউ এখানে ছেলেমেয়েদের ভর্তি করতে চায় না। স্কুলে শিক্ষক আরও যাতে আনা হয় তার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।’’ নারায়ণপুর জুনিয়র হাইস্কুলের বেহাল চিত্র সামনে আসার পরই নড়েচড়ে বসেছেন স্থানীয় স্কুল পরিদর্শক। স্কুল পরিদর্শক অবন্তী পোড়েলের কথায়, “আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে শিক্ষক নিয়োগের জন্য জানিয়েছি। দ্রুত ব্যবস্থা হবে।’’ দ্রুত শিক্ষক নিয়োগ করে গ্রামের স্কুলটি ফের সচল করা হোক, আবেদন স্থানীয়দের।

আরও পড়ুন: Kunal Ghosh on Booster Dose: "বুস্টার ডোজ ফ্রি দেওয়ার নামে নাটক করছে কেন্দ্র'' তোপ কুণালের

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট
Chinese Manja Kite Strings: লক্ষ্মী পেঁচার ডানা কাটল চিনা মাঞ্জায়, ছটফট করছিল গাছের ডালে আটকে, তারপর...
লক্ষ্মী পেঁচার ডানা কাটল চিনা মাঞ্জায়, ছটফট করছিল গাছের ডালে আটকে, তারপর...
News Live Updates: বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
Hooghly News: মর্মান্তিক, টানা বৃষ্টিতে আগেই আলগা হয়েছিল মাটির ঘরের ভিত, রাত ২টোয় বিকট শব্দ, তখন গভীর নিদ্রায় বাবা ও মেয়ে..
মর্মান্তিক, টানা বৃষ্টিতে আগেই আলগা হয়েছিল মাটির ঘরের ভিত, রাত ২টোয় বিকট শব্দ, তখন গভীর নিদ্রায় বাবা ও মেয়ে..

ভিডিও

Ghantakhanek Sange Suman(০৪.০৮.২৬)পর্ব ২ | কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা? | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(০৪.০৮.২৬)পর্ব ১ | NDA ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে NCPI, বিদ্রোহের আঁচ BJP অন্দরেও
Tulu Mondal : টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! জালে টুলু মণ্ডলের আরেক ম্যানেজার | ABP Ananda LIVE
Liluah Shootout: লিলুয়ার বার্মা কলোনিতে মদের আসরে গুলি, আহত যুবক | ABP Ananda
Abhishek Banerjee | অভিষেকের বিদেশ যাওয়ার আর্জির মামলা হাইকোর্টে ফেরাল সুপ্রিম কোর্ট | TMC

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget