এক্সপ্লোর

BJP: তৃণমূল নেতাকে জামিন পাইয়ে দিয়ে শোকজের মুখে বিজেপি নেতা

BJP Leader Showcause: তৃণমূল নেতার হয়ে মামলা লড়েন কলকাতা হাইকোর্টের আইনজীবী ও শ্রীরামপুর সাংগঠনিক জেলার সহ সভাপতি রঘুনাথ অধিকারী।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: দলের নেত্রীকে মারধরে অভিযুক্ত তৃণমূল নেতাকে জামিন পাইয়ে দিয়ে, শোকজের মুখে পড়লেন বিজেপির এক আইনজীবী নেতা। 

এই ঘটনাটি ঘটেছে হুগলির কোন্নগরে। সেখানকার ১০ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী কৃষ্ণা ভট্টাচার্যকে পুরভোটের সময় মারধরের অভিযোগ ওঠে ওই ওয়ার্ডের জয়ী তৃণমূল প্রার্থী তন্ময় দেবের বিরুদ্ধে। উত্তরপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের হয় সেই সময়।  

এদিকে, তৃণমূল নেতার হয়ে মামলা লড়েন কলকাতা হাইকোর্টের আইনজীবী ও শ্রীরামপুর সাংগঠনিক জেলার সহ সভাপতি রঘুনাথ অধিকারী। এরপর তন্ময় দেব এই মামলায় জামিন পান। তারপরই রঘুনাথের ওপর খড়গহস্ত হয় দল। রঘুনাথ অধিকারীকে শোকজ করা হয়।                                                                 

এই ঘটনার পর রঘুনাথ জানিয়েছেন, তিনি পেশার কারণেই মামলা লড়েছেন। দলের সঙ্গে এর কোনও যোগ নেই। তাই এতে কোনও অন্যায় দেখছেন না। এদিকে, তৃণমূল নেতা তন্ময় দেব জানিয়েছেন যে, আইনজীবী হিসেবে রঘুনাথ অধিকারী তাঁর কাজ করেছেন।                  

এদিকে, শপথ গ্রহণের দিন হুগলির বৈদ্যবাটি পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে বিক্ষোভ দেখালেন তৃণমূল কর্মীদের (TMC) একাংশ। দলের ঘোষিত চেয়ারম্যানকে মানতে চান না বিক্ষোভকারীরা। বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন না নবনিযুক্ত চেয়ারম্যান। আর নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি। 

ফের পুরসভার চেয়ারম্যান নিয়ে ক্ষোভ। দলের ঘোষিত চেয়ারম্যানের বিরুদ্ধে বিক্ষোভ দেখালেন তৃণমূল কর্মীদেরই একাংশ। হুগলির বৈদ্যবাটি পুরসভায় সোমবার শপথগ্রহণ অনুষ্ঠানে তীব্র উত্তেজনা ছড়াল। বৈদ্যবাটি পুরসভায় ২৩টি ওয়ার্ডের মধ্যে ১৬টিতেই জয়ী হয়েছে তৃণমূল।

আর সেখানেই চেয়ারম্যানকে মানতে নারাজ তৃণমূলেরই একাংশ। বৈদ্যবাটি পুরসভার চেয়ারম্যান হিসেবে কাউন্সিলর পিন্টু মাহাতোর নাম ঘোষণা করেছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। কিন্তু, বিক্ষোভকারী তৃণমূল কর্মীদের প্রশ্ন, মাত্র ৬৪ ভোটে জয়ী পিন্টু মাহাতো কেন চেয়ারম্যান হবেন? তাঁদের দাবি, ৩ হাজার ভোটে জয়ী সুবীর ঘোষকে চেয়ারম্যান করা হোক। 

সেরা শিরোনাম

BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget