এক্সপ্লোর

Didir Doot : 'ভূতেরা বাড়ি আসবে' দিদির দূত অ্যাপের প্রচার শুরুর দিনই ছেয়ে গেল পোস্টার

Didir Doot App : তৈরি করা হয়েছে দিদির দূত নামে একটি অ্যাপ। উদ্দেশ্য রাজ্য সরকারের ১৫টি উন্নয়নমূলক প্রকল্পের সুবিধাকে সাধারণ মানুষের দুয়ারে পৌঁছে দেওয়া।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি : পঞ্চায়েত ভোটের আগে জনসংযোগে শান দিতে তৃণমূলের নতুন কর্মসূচি দিদির সুরক্ষাকবচ। যা শুরু হচ্ছে ১১ জানুয়ারি থেকে। তৈরি করা হয়েছে দিদির দূত নামে একটি অ্যাপ। উদ্দেশ্য রাজ্য সরকারের ১৫টি উন্নয়নমূলক প্রকল্পের সুবিধাকে সাধারণ মানুষের দুয়ারে পৌঁছে দেওয়া। দিদির সুরক্ষাকবচ ও দিদির দূত কর্মসূচি নিয়ে হুগলিতে বুধবার থেকে শুরু হচ্ছে তৃণমূলের প্রচার। তার আগে চুঁচুড়া বিধানসভার দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় দিদির ভূত লেখা পাল্টা পোস্টার পড়ল বিজেপির নামে।                                                              

'আসবে দিদির দূত, ওরা দিদির ভূত'

পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলের নতুন কর্মসূচি নিয়ে আগে থেকেই কটাক্ষ করেছে বিজেপি। উলুবে়ড়িয়ায় মঞ্চ থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ' পঞ্চায়েতকে লুঠের জায়গা করেছে। বলছে নাকি সুরক্ষা দেবে, বাড়িতে আসবে দিদির দূত, ওরা দিদির ভূত। সাদা খাতায় চাকরি দেয় এই ভূত। আসবে দিদির দূত।' সেই অনুরণন এই পোস্টারেও। চুঁচুড়া বিধানসভার দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় দিদির ভূত লেখা পোস্টার পড়ে গেল। 

'ভূতেরা বাড়ি আসবে'

পোস্টারে লেখা, দিদির ভূতেরা বাড়ি আসবে, বাড়ির দরজা বন্ধ রাখুন। কোথাও আবার লেখা, দিদির ভূতেদের তাড়াও, দেবানন্দপুর বাঁচাও। ভূত হইতে সাবধান, এমন পোস্টারও রয়েছে। প্রতিটি পোস্টারেই বিজেপির নাম থাকায় তৈরি হয়েছে রাজনৈতিক বিতর্ক। তৃণমূলের কর্মসূচিকে কটাক্ষ করেই পোস্টার, স্বীকার করেছে গেরুয়া শিবির। পোস্টার-বিতর্কে শাসকদলের প্রতিক্রিয়া এখনও মেলেনি। 

পঞ্চায়েত ভোটে কী হবে? 

২০১৯-এর লোকসভা ভোটে তৃণমূলের ঘাড়ের কাছে উঠে এসেছিল বিজেপি। সেই সময় গ্রামবাংলায় প্রবল ভাবে সামনে এসেছিল কাটমানি-কেলেঙ্কারি! এই প্রেক্ষাপটে সরকারের ভাবমূর্তি ফেরাতে - দিদিকে বলো। 
বাংলার গর্ব মমতার মতো প্রকল্প চালু করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। একুশের বিধানসভা ভোটের আগে ঘোষণা করা হয় বাংলা নিজের মেয়েকে চায়, দুয়ারে সরকার কর্মসূচিও। যা ২০২১-এর বিধানসভা ভোটে তৃণমূলকে ডিভিডেন্ট দিয়েছে বলে পর্যবেক্ষকদের মত।

এবার পঞ্চায়েত ভোটে কী হবে? দিদির সুরক্ষাকবচে কর্মসূচি কর্মসূচিতে ভর করে, সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছে গিয়ে কি, দুর্নীতির অভিযোগের মোকাবিলা করতে পারবে তৃণমূল? সেটাই দেখার। 

আরও পড়ুন :

 কনকনে হাওয়ায় কাঁপছে কলকাতা, তাপমাত্রা নামল অনেকটাই

 

সেরা শিরোনাম

News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget