এক্সপ্লোর

Durga Puja 2021: সকাল থেকেই ভক্তদের ভিড়, করোনা-বিধি মেনে প্রবেশ, মহাসমারোহে কামারপুকুর রামকৃষ্ণ মঠে হচ্ছে দুর্গাপুজো

এবার বন্ধ রয়েছে মঠের খিচুড়ি প্রসাদ, পরিবর্তে দেওয়া হচ্ছে শুকনো লাড্ডু...

সৌরভ বন্দ্যোপাধ্যায়, কামারপুকুর: সমস্ত রীতিনীতি মেনে মহাসমারোহে কামারপুকুর রামকৃষ্ণ মঠে পালিত হচ্ছে দুর্গা পুজো। সকাল থেকেই মন্ত্রপাঠ, আরতি, হোমযজ্ঞের মাধ্যদিয়ে চলছে পুজো। 

সকাল থেকে ভক্তদের ভিড় ছিল ভালই। তবে তাদের প্রবেশ ছিল মঠের নিয়ন্ত্রণে। করোনার সমস্ত নিয়ম মেনেই চলছে প্রবেশ। স্যানিটাইজার, দূরত্ববিধি ও মাস্ক বাধ্যতামূলক। তবেই ভক্তদের প্রবেশে মিলছে ছাড়। 

তাবে কুমারী পূজা সরাসরি দেখতে পাননি ভক্তরা। সারাদিন নিয়ম মেনে প্রবেশ করতে পারলেও কুমারী পূজার সময় সকাল ৯টা থেকে সাড়ে দশটা পর্যন্ত বন্ধ ছিল কামারপুকুর মঠের গেট। পরে আবার খুলে দেওয়া হয় গেট। পাশাপাশি এবার বন্ধ রয়েছে মঠের খিচুড়ি প্রসাদ। তার পরিবর্তে দেওয়া হচ্ছে শুকনো লাড্ডু।

আরও পড়ুন: অষ্টমী তিথিতে কুমারী ও সন্ধিপুজোর গুরুত্ব কেন বেশি?

বেলুড় মঠে চিরাচরিত প্রথা মেনে আজ সকালে হল মঙ্গলারতি।  এরপর শুরু হয় মহাষ্টমীর পুজো।  সকাল ৯টা থেকে হয় কুমারীপুজো। বেলুড়ে প্রথম কুমারী পুজো চালু করেন স্বামী বিবেকানন্দ৷ ১৯০১ সালে মা সারদার উপস্থিতিতে শঙ্খ, বাদ্য, অর্ঘ, বলয় ও বস্ত্রাদি সহযোগে ৯ জন কুমারীকে পুজো করেছিলেন তিনি৷ 

সেই থেকেই এই পুজো নিষ্ঠা সহকারে পালন করে চলেছে বেলুড় মঠ কর্তৃপক্ষ৷ তবে কোভিড বিধি মেনে এবার বেলুড় মঠে দর্শকদের প্রবেশ নিষেধ। বেলুড়মঠ, বাগবাজার, শোভাবাজারে, পুজোর আরতি বাড়তি আকর্ষণ।  রীতি মেনে, শাস্ত্র মতে দেবীর আরাধনা।  

চিরাচরিত প্রথা মতো বাগবাজারের প্রতিমা সাবেকি। ১০৩ বছরে পড়ল বাগবাজারের পুজো। পরাধীন ভারতে বাগবাজারের এই পুজোর সঙ্গে যুক্ত ছিলেন অনেক বিপ্লবী। 

তখন থেকেই অস্টমীর দিন শরীরচর্চা, লাঠিখেলা থেকে শুরু করে নানা শারীরিক কসর‍তের মাধ্যমে দেবীকে অঞ্জলী দেওয়া হয়। বাগবাজার সর্বজনীনে এই বীরাষ্টমী আজ মাতৃ আরাধনার অঙ্গ।  

আরও পড়ুন: প্রতিপদ থেকে নবমী পর্যন্ত চলে চণ্ডীপাঠ, পাঁচশো বছরের পুরনো গোঘাটের ফুলুই ঘোষবাড়ির পুজো

আজ মহাষ্টমীতে মণ্ডপে মণ্ডপে মাইকে চলছে স্তোত্রপাঠ৷ সাড়ম্বরে হচ্ছে দেবী বন্দনা। দিকে দিকে নেওয়া হচ্ছে পুষ্পাঞ্জলী। আজ বিভিন্ন জায়গায় রয়েছে কুমারী পুজোও হচ্ছে৷ দিকে দিকে দীপের আলোয় উমা বরণ চলছে। 

কোচবিহারের শহরে ৫০০ বছরের পুরনো বড়দেবীর মন্দিরে অষ্টমী পুজো উপলক্ষে ভক্তদের ভিড়।  এক সময় কোচবিহার রাজপরিবার এই পুজোর প্রচলন করেছিল। 

এখানে দুর্গা পূজিত হন বড়দেবী রূপে।  অষ্টমীতে পশুবলির প্রচলন আছে।  তবে এই পুজোয় দুর্গার সঙ্গে কার্তিক গণেশ, লক্ষ্মী, সরস্বতী থাকে না।  দুর্গার বাহন সিংহ ও চিতাবাঘ।  দেবী এখানে রক্তবর্ণা।  

সেরা শিরোনাম

Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার

ভিডিও

BJP Protest: খড়গপুর পুরসভার গেটে BJP-র পক্ষ থেকে বিক্ষোভ , গেটে তালা লাগিয়ে বিক্ষোভ
Mahua Maitra | SFI নেত্রী ঐশী ঘোষকে আটক করে বাসে তুলছে পুলিশ, ভিডিও পোস্ট মহুয়া মৈত্রের
Sagar News | স্থানীয়দের রোষের মুখে তৃণমূল নেতা | ABP Ananda LIVE
Kharagpur Municipality | খড়গপুর পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ | ABP Ananda LIVE
Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget