এক্সপ্লোর

Durga Puja 2021: প্রতিপদ থেকে নবমী পর্যন্ত চলে চণ্ডীপাঠ, পাঁচশো বছরের পুরনো গোঘাটের ফুলুই ঘোষবাড়ির পুজো

পুরোহিত নন, নবপত্রিকা স্নান করাতে নিয়ে যান পরিবারের সদস্যরা, পালকিতে চাপিয়ে হয় পুজোর আচার...

মোহন দাস, গোঘাট: প্রতিপদ থেকে নবমী পর্যন্ত চণ্ডীপাঠ। নবপত্রিকা স্নান করাতে পালকির ব্যবহার। নিয়ম, নিষ্ঠা সহকারে এবারও মহাপুজোর আয়োজন হয়েছে হুগলির গোঘাটের ঘোষবাড়িতে। পুরোহিত নন, নবপত্রিকা স্নান করাতে নিয়ে যান পরিবারের সদস্যরা। পালকিতে চাপিয়ে হয় পুজোর আচার। 

সাড়ে পাঁচশো বছরের পুরনো হুগলির গোঘাটের ফুলুই ঘোষবাড়ির দুর্গাপুজোর এটাই রীতি। পাঁচ শতক পেরিয়েও নিয়ম মানা হয় প্রথম দিনের মতো। এখানে প্রতিপদ থেকে নবমী পর্যন্ত চলে চণ্ডীপাঠ।  

কর্মসূত্রে, এই বনেদিবাড়ির অধিকাংশ সদস্যই থাকেন বহু দূরে। কিন্তু, পুজো এলেই প্রাণ ফেরে ঘোষবাড়িতে। পরিবারের সদস্য শ্যামাপ্রসাদ ঘোষ বলেন, আমাদের বোধন বেলগাছের নীচে হয়,সপ্তমীর দিন মহাস্নানে পুকুরে যায়, ছটি ঘট ও নবপত্রিকা স্নান করে নিয়ে আসি, বংশের ছেলে কাঁধে করে নিয়ে আসে ঘট। 

মাতৃ আরাধনায় যাতে ছেদ না পড়ে, তার জন্য এখন থেকেই ব্যবস্থা সেরে ফেলেছেন ঘোষবাড়ির সদস্যরা। পরিবারের সদস্য স্বপন ঘোষ বলেন, ট্রাস্ট গড়েছি যাতে আমরা থাকি বা না থাকি মায়ের পুজো হয়। কোনও শরিক দুর্বল হলে অন্য শরিক উঠে আসে। এটাই মায়ের মহিমা। 

ভক্তি ভরে পুজোর পাশাপাশি, সামাজিক দায়বদ্ধতা বজায় রেখেছে ফুলুইয়ের ঘোষবাড়ি। নরনারায়ণ সেবা, দুঃস্থদের বস্ত্রদানের মাধ্যমে পুজো হয়ে উঠে সর্বজনীন।

আরও পড়ুন: অষ্টমী তিথিতে কুমারী ও সন্ধিপুজোর গুরুত্ব কেন বেশি?

আজ মহাষ্টমী। মণ্ডপে মণ্ডপে মাইকে চলছে স্তোত্রপাঠ৷ সাড়ম্বরে হচ্ছে দেবী বন্দনা। দিকে দিকে নেওয়া হচ্ছে পুষ্পাঞ্জলীর প্রস্তুতি।

আজই বিভিন্ন জায়গায় রয়েছে কুমারী পুজোও হচ্ছে৷ দিকে দিকে দীপের আলোয় উমা বরণ চলছে।  আর দু’দিন বাকি পুজোর। উত্‍‍সবের সুরে ভাসতে প্রস্তুত তিলোত্তমা৷

মহাষ্টমী ও মহানবমীর মিলন মুহূর্তে সন্ধিপুজো৷ রীতি মেনে বাড়ি ও বারোয়ারি পুজোয় সন্ধিপুজো হয়। এই পুজোয় দেবীকে দেখানো হয় চামুণ্ডা রূপে। 

প্রতিমার উদ্দেশে অর্পণ করা হয় ১০৮টি পদ্ম ও ১০৮টি দীপ৷ কলকাতা থেকে কোচবিহার, মালদা থেকে মেদিনীপুর-সর্বত্রই সন্ধিপুজোর আচারে রীতি ও ঐতিহ্য অটুট৷ 

আরও পড়ুন: আজ মহাষ্টমী, দিকে দিকে চলছে দেবী-বন্দনা, অঞ্জলী

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget