এক্সপ্লোর

Hooghly News: আলুর মরশুমে সারের কালোবাজারি, হুগলিতে এবার EB হানা

সার নির্ধারিত মূল্যের থেকে বাজারে বেশি দামে বিক্রি হচ্ছে বলে অভিযোগ তোলেন চাষিরা। এইসব অভিযোগ মেলার পর অভিযানে নামে ইবি।

হুগলি: আলুর মরশুমে সারের কালোবাজারি রুখতে এবার সারের দোকানে হানা দিল ইবি। হুগলির সিঙ্গুরে একাধিক সারের দোকানে অভিযান চালায় এনফোর্সমেন্ট ব্রাঞ্চ (EB)। সারের দাম নির্ধারিত মূল্যের থেকে বেশি দামে বিক্রি হচ্ছে কিনা তা খতিয়ে দেখার পাশাপাশি বেআইনি মজুত আছে কিনা তাও যাচাই করে দেখেন আধিকারিকরা।

বিক্রেতাদের রেট চার্ট ঝুলিয়ে রাখার পরামর্শও দেওয়া হয়। সার নির্ধারিত মূল্যের থেকে বাজারে বেশি দামে বিক্রি হচ্ছে বলে অভিযোগ তোলেন চাষিরা। এইসব অভিযোগ মেলার পর অভিযানে নামে ইবি। অন্যদিকে, মালদার নারায়ণপুরে পাচারের সময় উদ্ধার হল লরি ভর্তি সার। জেলা প্রশাসন সূত্রে খবর, লরিতে করে প্রায় ৭ লক্ষ টাকার ২৫ টন সার দক্ষিণ দিনাজপুরে নিয়ে যাওয়া হচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে লরিটিকে হাতে নাতে ধরেন জেলা কৃষি দফতরের আধিকারিকরা। সূত্রের খবর, এই ঘটনার সঙ্গে যুক্ত ডিলারদের ইতিমধ্যে শোকজ করা হয়েছে। 

প্রসঙ্গত, প্রায় প্রতিবছরই সল্টলেকের বিভিন্ন বাজারে ইবি (EB) আধিকারিকদের হানার খবর প্রকাশ্যে আসে। মূল্যবৃদ্ধি ও কালোবাজারি রুখতে হানা দেয় ইবি আধিকারিকরা। ব্যারাকপুরের বাজারেও হানা দিয়েছিল ইবি আধিকারিকরা। বাজারে বিক্রেতাদের সঙ্গে কথা বলেছিলেন ইবির আধিকারিকরা। যদিও অতিরিক্ত বৃষ্টি ও পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধিই দাম বাড়ার কারণ, দাবি ব্যবসায়ীদের।

প্রসঙ্গত, চলতি বছরে আরও একটি অভিযোগ ওঠে জলপাইগুড়িতে। যদিও সেটা সার নিয়ে নয়, আলুর বন্ড নিয়ে কালোবাজারির অভিযোগ তোলে জলপাইগুড়ির (Jalpaiguri) কৃষকদের একাংশ। মার্চ মাসে বন্ডের অভাবে আলু হিমঘরে রাখা নিয়ে তৈরি হয়েছিল অচলাবস্থা। পঞ্চায়েত ভোটের (Panchayet Election) আগে এই অভিযোগকে হাতিয়ার করে তৃণমূলকে বিঁধেছিল সিপিএম (CPIM)। যদিও সেসময় বিতর্কের মুখে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছিল স্থানীয় তৃণমূল (TMC) নেতৃত্ব।

আরও পড়ুন, জয়নগরে পুলিশের সঙ্গে বচসা, 'ত্রাণ' না দিয়েই ফিরতে হল Congress-কে 

জমি থেকে আলু তোলার পর মাঠেই পড়ে ছিল বস্তা। একদিকে বৃষ্টির কোপ। যার ফলে ফসল নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছিল। কষ্ট করে ফলানো ফসলের এমন অবস্থা দেখে মাথায় হাত ওঠে কৃষকদের। সমস্যার জন্য হিমঘরের (Cold storage) পরিকাঠামো নিয়ে অভিযোগ করেছিলেন কৃষকরা। অভিযোগ, হিমঘরে রাখার জন্য আলুর বন্ড না পেয়ে বছরের শুরুতেই বিরাট অঙ্কের ক্ষতির মুখে পড়েছিলেন জলপাইগুড়ির আলুচাষিরা। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
News Live Updates: ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
Chinese Manja Kite Strings: লক্ষ্মী পেঁচার ডানা কাটল চিনা মাঞ্জায়, ছটফট করছিল গাছের ডালে আটকে, তারপর...
লক্ষ্মী পেঁচার ডানা কাটল চিনা মাঞ্জায়, ছটফট করছিল গাছের ডালে আটকে, তারপর...
News Live Updates: বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল

ভিডিও

Bankura News: বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে মৃত আশাকর্মীর বাড়িতে গেলেন Kunal Ghosh, Dola Sen | ABP Ananda
TMC News:
Har Ghar Tiranga Yatra: জাতীয় পতাকা নিয়ে পদযাত্রায় সামিল বহু মানুষ | ABP Ananda
NEET Paper Leak: 'NTA-র বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী',CBI-এর চার্জশিটে তথ্য, দাবি সূত্রের
Debraj Chakraborty: বিধাননগর পুরনিগমকে সামনে রেখে চলত দেবরাজের 'তোলাবাজি-চক্র', দাবি পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget