এক্সপ্লোর

Hooghly Visiting Places: ব্রিটিশ হোক বা পর্তুগিজ! ফরাসি থেকে ডাচ-ঔপনেবেশিক ইতিহাসের জীবন্ত দলিল ছড়িয়ে ছিটিয়ে হুগলিতে

Travel Destinations:একদিকে ব্রিটিশ, অন্যদিকে পর্তুগিজ। কোথাও আবার ফরাসি তো কোথাও ডাচ। হুগলি জেলার আনাচকানাচে এমন একাধিক উপনিবেশের-ইতিহাস আজও যেন জীবন্ত।

একদিকে ব্রিটিশ(british), অন্যদিকে পর্তুগিজ (portuguese)। কোথাও আবার ফরাসি (french) তো কোথাও ডাচ (dutch)। হুগলি (hooghly) জেলার আনাচকানাচে এমন একাধিক উপনিবেশের-ইতিহাস (history) আজও যেন জীবন্ত। কলকাতা থেকে মাত্র ৪৭ কিলোমিটার উত্তর দিকে এগোলেই ছোঁয়া যায় সেই ইতিহাসকে। ১৫৩৭ সালে পর্তুগিজরাই প্রথম এখানে উপনিবেশ গড়ে। কিন্তু পরে শাহজাহানের হাতে পরাজিত হয় তাঁরা। সেটা ১৬৩২ সাল। তার পর ১৬৫১ সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটি কারখানা তৈরি করে হুগলিতে। আসে ফরাসিরাও। চন্দননগরের অলিগলিতে ফরাসি উপনিবেশের গন্ধ আজও লেগে রয়েছে। অন্য দিকে চুঁচুড়ায় আবার ১৬৫৬ থেকে ১৮২৫ পর্যন্ত ঔপনেবেশিক শাসন চালায় ডাচরা। হুগলি নদীর কিনারায় আজও ডালপালা মেলে বসে রয়েছে এই সব ইতিহাসের নির্দশন।

কী দেখবেন?
তালিকা দীর্ঘ। ছোট-বড় মিলিয়ে দেখার জায়গা নেহাৎ কম নয়। অল্প সময়ে বেড়াতে চাইলে ঘুরে আসতে পারেন এই জায়গাগুলিতে...

ইমামবাড়া:
চুঁচুড়ায় হুগলি নদীর পাড়ে দোতলা এই স্থাপত্য দেখতে যে কোনও দিন বেরিয়ে পড়তেই পারেন। ইতিহাস বলছে, ১৮৪১ সালে এই স্থাপত্য তৈরির প্রক্রিয়া শুরু হয়েছিল, শেষ হয় ১৮৬১ সালে। একাধিক ঘর রয়েছে হুগলি ইমামবাড়ায়। এমনিতে ট্রেনের মাধ্যমে সহজেই পৌঁছনো যায়। সবচেয়ে কাছের স্টেশন ব্যান্ডেল। তা ছাড়া কলকাতা থেকে সড়কপথে যাওয়ারও একাধিক উপায় রয়েছে।

ডাচ গোরস্থান...
ইতিহাসের সাক্ষী এই জায়গায় বহু মানুষের কবর রয়েছে। এএসআই সংরক্ষিত গোরস্থানটির সবচেয়ে পুরনো কবরটির ১৭৪৩ সালের। তুলনায় নতুনতম ১৮৪০ সালের।

চন্দননগর...
১৬৭৩ সালে ফরাসি উপনিবেশ হিসেবে গড়ে ওঠে এই শহর। হুগলি নদীর উপর দিয়ে বাণিজ্য করার জন্য বাংলার তৎকালীন নবাব ইব্রাহিম খানের থেকে চন্দননগর তৈরির অনুমতি নিয়েছিল ফরাসিরা। আজও নিজস্ব সংস্কৃতি ও ধারা বহন করে চলেছে প্রাক্তন এই ফরাসি উপনিবেশ।

পাণ্ডুয়া...
মূলত মিনারের জন্যই খ্যাতি পাণ্ডুয়ার। ১২৫ ফুটের মিনারটি আনুমানিক তেরোশো শতকের। পান্ডু রাজার প্রাসাদের ধ্বংসাবশেষও এখানকার অন্যতম দেখার জায়গা।

কামারপুকুর...
শ্রীরামকৃষ্ণের জন্মস্থান হিসেবে দেশ তো বটেই, বিশ্বেরও বহু জায়গায় কামারপুকুর অত্যন্ত জনপ্রিয়। প্রতি বছর লক্ষ লক্ষ পুণ্যার্থী এখানে আসেন। 

ব্যান্ডেল চার্চ...
'দ্য ব্যাসিলিক অফ হোলি রোসারি' বা সংক্ষেপে ব্যান্ডেল চার্চ গোটা পশ্চিমবঙ্গের অন্যতম প্রাচীন গির্জাগুলির অন্যতম। ১৯৮৮ সালের ২৫ নভেম্বর পোপ দ্বিতীয় জন পল এটিকে 'মাইনর ব্যাসিলিকা' হিসেবে ঘোষণা করেন। হুগলির অন্যতম দর্শনীয় স্থান এটি।

কী ভাবে পৌঁছবেন...
দর্শনীয় জায়গাগুলিতে পৌঁছতে হলে হাওড়া স্টেশন থেকে ট্রেন পরিষেবা রয়েছে। তা ছাড়া কলকাতা থেকে সড়কপথে যাওয়ারও একাধিক উপায় রয়েছে। আকাশপথে পৌঁছতে হলে সবচেয়ে কাছের বিমানবন্দর নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দর। 

আরও পড়ুন:কান পাতলে উঠে আসে পুরাণ-ইতিহাস, শহর থেকে কিছু দূরে, দঃ দিনাজপুরের এই জায়গাগুলি না দেখলেই নয়

 

       

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
News Live Updates: ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
Chinese Manja Kite Strings: লক্ষ্মী পেঁচার ডানা কাটল চিনা মাঞ্জায়, ছটফট করছিল গাছের ডালে আটকে, তারপর...
লক্ষ্মী পেঁচার ডানা কাটল চিনা মাঞ্জায়, ছটফট করছিল গাছের ডালে আটকে, তারপর...
News Live Updates: বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল

ভিডিও

Awas Yojna Scheme | শুধু বাড়ি নয়, কেন্দ্রই দেবে শৌচালয়, করবে বিদ্যুতের ব্যবস্থা, কীভাবে জানেন? শুনুন
CM Suvendu Adhikari on Awas Yojna | শুরু আবাসের দ্বিতীয় কিস্তি বিলি, কতজন উপভোক্তা টাকা পেলেন?
CM Suvendu Adhikari on Awas Yojna | কেন্দ্র সরকারের সঙ্গে TMC-এর যুদ্ধের আমজনতা বঞ্চিত হয়েছিল : মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari on Awas Yojna | ৩০ হাজার কোটি টাকা পেয়েছিল আগের সরকার, খতিয়ান দিলেন মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget