এক্সপ্লোর

Hooghly: পাণ্ডুয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা যাত্রী বোঝাই বাসের, গুরুতর আহত ৪

Hooghly News: স্থানীয় সূত্রে খবর, এদিন সকাল ১১টা নাগাদ ঘটনাটি ঘটে কুলটি রোড এলাকায়। জানা যায় পাণ্ডুয়া থেকে কালনা যাওয়ার রুটের বাসটি আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: হুগলির (Hooghly) পাণ্ডুয়ায় (Pandua) নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা যাত্রী বোঝাই বাসের। গুরুতর আহত ৪ মহিলা যাত্রী। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেসরকারি বাসটি পাণ্ডুয়া থেকে কালনা যাচ্ছিল। সকাল ১১টা নাগাদ পাণ্ডুয়ায় কুলটি রোডে দুর্ঘটনা ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে তালগাছে ধাক্কা মারে গাছ। চালককে আটক করেছে পাণ্ডুয়া থানার পুলিশ। 

স্থানীয় সূত্রে খবর, এদিন সকাল ১১টা নাগাদ ঘটনাটি ঘটে কুলটি রোড এলাকায়। জানা যায় পাণ্ডুয়া থেকে কালনা যাওয়ার রুটের বাসটি আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সেই সময় রাস্তা দিয়ে এক সাইকেল আরোহী যাচ্ছিলেন। তাঁকেও বাসটি ধাক্কা মারে। এরপরই সেই বাসটি একটি মোটরসাইকেলেও ধাক্কা মারে। শেষে একটি তালগাছের সঙ্গে গিয়ে ধাক্কা খায়। 

বাসের এক মহিলা যাত্রী বলছেন, ''পাণ্ডুয়া থেকে কালনা যাচ্ছিলাম।হঠাৎ করেই বাসটা তালগাছে ধাক্কা মারল। তালগাছটার জন্যই আমরা বেঁচে গেলাম না হলে বাস উল্টে পড়তো নয়ানজুলিতে তখন আমরা হয়ত সবাই মারা যেতাম।'' আতঙ্কের রেষ তখনও কাটেনি বাসযাত্রীদের। আরও এক মহিলা বাসযাত্রী বলেন, ''বোসপাড়ার কাছে চাকা সারিয়ে বাসটি ছেড়েছিল। এরপরই কুলটির কাছে আসতেই দুর্ঘটনা ঘটল। বাস চালক ভীষণ জোড়ে বাস চালাচ্ছিলেন। এখনও আমার হাত, পা কাঁপছে। অল্পের জন্য প্রাণে বেঁচে গেলাম।'' ইতিমধ্যেই চালককে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

সিকিমে ভয়ংকর দুর্ঘটনা
সম্প্রতি সিকিমে ভয়ংকর এক দুর্ঘটনায় মৃত্যু হয় মালদার পর্যটকের।  মৃত ২৮ এর যুবক রাহুল সিংহ । মালদা শহরের সানি পার্ক এলাকার বাসিন্দা তিনি । বাবা তপন সিংহ পেশায় পুলিশ কর্মী। রাহুল এবং তার তিন বন্ধু  মোটরবাইকে চেপে  সিকিমে বেড়াতে গিয়েছিলেন। 

শোকস্তব্ধ পরিবার
খাদে পড়ে গুরুতর আহত হন রাহুলের আরও দুই বন্ধু । তাঁরা উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ।   একমাত্র সন্তানকে হারিয়ে শোকস্তব্ধ পরিবার। সিংহ পরিবারে এখন কান্নার রোল। 

বাইক সটান খাদে
সেখানেই পথ দুর্ঘটনা ঘটে। বাইক সটান পড়ে খাদে। গুরুতর আহত হন রাহুল। এই অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় । অবস্থার অবনতি হলে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার উদ্যোগ নেওয়া হয়। কিন্তু পথেই মৃত্যু হয় তাঁর।

আরও পড়ুন: নেতা-কর্মীদের বিরুদ্ধে ক্ষোভ, দলকে নিয়ে আপত্তিকর মন্তব্য, তৃণমূল থেকে পদত্যাগ বিভাসের!

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
Hooghly News: মর্মান্তিক, টানা বৃষ্টিতে আগেই আলগা হয়েছিল মাটির ঘরের ভিত, রাত ২টোয় বিকট শব্দ, তখন গভীর নিদ্রায় বাবা ও মেয়ে..
মর্মান্তিক, টানা বৃষ্টিতে আগেই আলগা হয়েছিল মাটির ঘরের ভিত, রাত ২টোয় বিকট শব্দ, তখন গভীর নিদ্রায় বাবা ও মেয়ে..
News Live Updates: টুলু মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
টুলু মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
Hooghly: একুশের ভোট পরবর্তী হিংসায় মদতের অভিযোগ, গুড়াপে গ্রেফতার পঞ্চায়েত প্রধান ও ২ তৃণমূল নেতা
একুশের ভোট পরবর্তী হিংসায় মদতের অভিযোগ, গুড়াপে গ্রেফতার পঞ্চায়েত প্রধান ও ২ তৃণমূল নেতা

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget