এক্সপ্লোর

Hooghly News: চাঁপদানি বাজারে সাহায্যের অছিলায় মায়ের কোল থেকে শিশু চুরি, গ্রেফতার অভিযুক্ত

Hooghly News: গত মঙ্গলবার বিকালে চাঁপদানি বাজার এসেছিলেন এক মহিলা। সঙ্গে ছিল তাঁর  শিশুসন্তান। বয়স প্রায় একমাস।  গঙ্গা পুজোর বাজার করতে চাঁপদানি বাজারে এসেছিলেন মা। 

সৌরভ বন্দ্যোপাধ্যায়, চাঁপদানি (হুগলি): অভিনব কৌশলে মায়ের কোল থেকে শিশু চুরি (Child Theft)। এমনই ঘটনা ঘটল হুগলির (Hooghly) চাঁপদানি (Chapdani) বাজারে। অভিযোগ পাওয়ার একদিনের মধ্যেই শিশুটিকে উদ্ধার করেছে পুলিশ (Police)। গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকেও। স্বস্তির নিঃশ্বাস ফেলেছে ওই শিশুর পরিবার।    গত মঙ্গলবার বিকালে চাঁপদানি বাজার এসেছিলেন এক মহিলা। সঙ্গে ছিল তাঁর  শিশুসন্তান। বয়স প্রায় একমাস।  গঙ্গা পুজোর বাজার করতে চাঁপদানি বাজারে এসেছিলেন মা। 

যখন জিনিসপত্র কেনাকাটা করছিলেন, তখন এক অচেনা মহিলা তাঁকে সাহায্য করতে এগিয়ে আসেন। বলেন, আপনার অসুবিধা হচ্ছে।  বাচ্চাকে দিন, আমি ধরছি, আপনি বাজার করুন। সরল বিশ্বাসে শিশু সন্তানকে ওই মহিলার কোলে তুলে দেন তিনি। এরইমধ্যে চাদর কেনার সময় তিনি তাকিয়ে দেখেন সেই মহিলা নেই। তাঁর অন্যমনস্ককার সুযোগ নিয়ে শিশুকে নিয়ে কখন চম্পট দিয়েছে ওই মহিলা।

মাথায় আকাশ ভেঙে পড়ে তাঁর। সারা বাজার উদভ্রান্তের মতো খোঁজাখুঁজি করেও ওই মহিলা বা সন্তানের কোনও হদিশ পাননি। শেষপর্যন্ত  শিশুটির মা চাঁপদানি ফাঁড়িতে এসে সব ঘটনা জানান। সেখানে লিখিত অভিযোগও দায়ের করেন তিনি। তাঁর অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ।  ২৪ ঘন্টার মধ্যে শিশুটি উদ্ধার করে পুলিশ। সেই সঙ্গে অভিযুক্ত মহিলাকে গ্রেফতার  করেছে চন্দননগর পুলিশ কমিশনারেট।

শিশু চুরির ঘটনায় সমগ্র এলাকাতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। শিশুটি নিরাপদে উদ্ধার হওয়ায় ও অভিযুক্ত ধরা পড়ায় স্বস্তি পেয়েছেন সবাই।

এদিকে, হাওড়ায় শিশুর রহস্যমৃত্যুর ঘটনায় সৎ বাবাকে গ্রেফতার করল পুলিশ। স্ত্রীর প্রথমপক্ষের সন্তানকে মেনে নিতে আপত্তি ছিল, তাই খুন। জিজ্ঞাসাবাদে জানিয়েছেন সৎ বাবা, এমনই খবর পুলিশ সূত্রে। ধৃতের ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।বুধবার ঘটনাস্থলে যান ফরেন্সিক আধিকারিকরা। ঘটনার পুনর্নির্মাণ করা হয়। ধৃত উমেশ দ্বিবেদী মঙ্গলবারও দাবি করেন, তিনি ছেলেকে খুঁজে পাচ্ছেন না।পুলিশ সূত্রে দাবি, সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসার পর তার ভিত্তিতে জিজ্ঞাসাবাদ করা হয়। তখনই ভেঙে পড়েন মৃত শিশুর সৎ বাবা উমেশ দ্বিবেদী। শিশুটিকে রিজার্ভারে ঠেলে ফেলে খুনের কথা কবুল করেন তিনি।

 

সেরা শিরোনাম

News Live Updates: মল্লিকবাজারের বহুতলে আগুন, ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন
মল্লিকবাজারের বহুতলে আগুন, ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন
West Bengal News Live: কলেজ স্ট্রিটে SFI-এর পাল্টা বুক স্টল দেওয়ার চেষ্টা ABVP-র, দুপক্ষের ধস্তাধস্তিতে তুলকালাম
কলেজ স্ট্রিটে SFI-এর পাল্টা বুক স্টল দেওয়ার চেষ্টা ABVP-র, দুপক্ষের ধস্তাধস্তিতে তুলকালাম
Calcutta High Court: হুগলিতে শিশুকন্যাকে ধর্ষণ ও খুনের ঘটনায় ফাঁসির সাজা বহাল রইল, তবে আগামী ৩ মাস কার্যকর করা যাবে না
হুগলিতে শিশুকন্যাকে ধর্ষণ ও খুনের ঘটনায় ফাঁসির সাজা বহাল রইল, তবে আগামী ৩ মাস কার্যকর করা যাবে না
News Live Updates: বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'
বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'

ভিডিও

Kolkata Fire News | মল্লিকবাজারে কাপড়ের গুদামে আগুন, পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে দমকলের ১০ ইঞ্জিন
Arjun Singh |
Kolkata Fire Eruption | মল্লিকবাজারের বহুতলে আগুন, কী বললেন দমকল প্রতিমন্ত্রী?
Asansol News: আসানসোলে পুলিশকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা | Firing | ABP Ananda
Arjun Singh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget