এক্সপ্লোর

Hooghly: পুলিশ, স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে বাড়ি ফিরলেন পাণ্ডুয়ার নিখোঁজ বৃদ্ধা

Hooghly News: চন্দননগর পুলিশ কমিশনারেটের মানবিক মুখ। একটি স্বেচ্ছাসেবী সংগঠন ও উত্তরপাড়া থানার সাহায্য বাড়ি ফিরলেন হুগলির পাণ্ডুয়ার বৃদ্ধা বিলা বিবি। তাঁকে ফিরে পেয়ে খুশি ছেলে।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, উত্তরপাড়া: পুলিশ ও একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সাহায্যে বছরখানেক পর বাড়ি ফিরলেন হুগলির পাণ্ডুয়ার এক বৃদ্ধা। তিনি যেমন এতদিন পরে বাড়ি ফিরতে পেরে খুশি, তেমনই উদ্বেগ দূর হয়ে স্বস্তি পরিবারে। মাকে ফিরে পেয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন এই বৃদ্ধার ছেলে।

পুলিশ সূত্রে খবর, বছরখানেক ধরে এই বৃদ্ধার ঠিকানা ছিল উত্তরপাড়ার সি এ মাঠ শক্তি সংঘ এলাকার পথঘাট,  দোকান, কারও বাড়ির সামনের ফুটপাথ। কনকনে ঠান্ডায় রাস্তার ধারে বসে কাঁপতে দেখে তাঁর গায়ে কম্বল দেন স্থানীয়রা। তাঁরা এই বৃদ্ধাকে খেতেও দেন। এমনকী, কয়েকবার হাসপাতালে ভর্তিও করেন।

উত্তরপাড়ার একটি স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রেরণা’-র সদস্যরা উত্তরপাড়া থানায় এই বৃদ্ধার কথা জানান। এরপরেই পুলিশ তৎপর হয়। অসহায় প্রবীণ নাগরিকদের সাহায্য করার জন্য চন্দননগর পুলিশ কমিশনারেটের একটি বিশেষ বিভাগ আছে, যার নাম ‘স্পর্শ’। উত্তরপাড়া থানার সাব ইন্সপেক্টর কৃষ্ণ চট্টোপাধ্যায় ‘স্পর্শ’-র একজন সদস্য। তিনি উত্তরপাড়া থানার আই সি পার্থ সিকদারকে এই অসহায় বৃদ্ধার কথা জানাতেই আই সি তাঁকে বৃদ্ধার কোনও পরিবার আছে কিনা বা থাকলে কোথায় তা খোঁজ করতে বলেন।

ইতিমধ্যেই ‘প্রেরণা’-র পক্ষ থেকে শ্রীরামপুরের মহকুমা শাসককেও এই বৃদ্ধার বিষয়টি জানানো হয়। মহকুমা শাসক সম্রাট চক্রবর্তী উত্তরপাড়া থানাকে পুলিকে বিষয়টি দেখতে বলেন। পুলিশ বিভিন্ন থানায় খোঁজ করে জানতে পারে, হুগলির পান্ডুয়ায় বৃদ্ধার বাড়ি। পান্ডুয়া থানায় বছরখানেক আগে নিখোঁজ ডায়েরি হয়েছিল তাঁর নামে। জানা যায় তাঁর নাম বিলা বিবি,  বয়স ৬৫। বাড়ি পান্ডুয়ার সোমড়াগড়ি মসজিদতলায়। স্বামীর নাম শেখ মেহের আলি, ছেলের নাম শেখ ইয়ামিন আলি।

‘স্পর্শ’-র পক্ষ থেকে বিলা বিবির পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। এরপর আজ একটি গাড়ি ভাড়া করে ‘প্রেরণা’-র এক সদস্যকে নিয়ে বৃদ্ধাকে তাঁর বাড়িতে পৌঁছে দেওয়া হয়। তাঁকে গাড়ি থেকে নামিয়ে ঘরে নিয়ে যান ছেলে। অনেক দিন পর বাড়ি ফিরে, নিজের ছেলেকে দেখতে পেয়ে আবেগে কেঁদে ফেলেন বৃদ্ধা।

উত্তরপাড়া থানার সাব ইন্সপেক্টর কৃষ্ণ চট্টোপাধ্যায় বলেছেন, ‘চন্দননগর পুলিশের স্পর্শ এমন মানুষদের সাহায্য করে। বিলা বিবির চিকিৎসার প্রয়োজন। তা ওঁর পরিবারকে জানিয়েছি।’

মাকে ফিরে পেয়ে খুশি শেখ ইয়ামিন আলি। তিনি জানিয়েছেন, ‘হঠাৎই একদিন বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল মা। তারপর অনেক খোঁজাখুঁজি করেছি। কোথাও মাকে না পেয়ে পুলিশে অভিযোগ করা হয়েছিল। পুলিশ মাকে বাড়ি ফিরিয়ে দিল।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
Hooghly: সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget