এক্সপ্লোর

Hooghly: তারকেশ্বরে পুকুর থেকে উদ্ধার এক সপ্তাহ ধরে নিখোঁজ যুবকের মৃতদেহ

Hooghly News: মৃত যুবকের নাম সুমন্ত বেরা, বয়স ২৫ বছর। তিনি এলাকায় ভাল ছেলে হিসেবে পরিচিত ছিলেন, কোনও নেশা করতেন না। সেই যুবকের কীভাবে এহেন পরিণতি হল, সেটা ভেবে হতবাক স্থানীয়রা। তদন্ত শুরু করেছে পুলিশ।

সোমনাথ মণ্ডল, তারকেশ্বর: এক সপ্তাহ নিখোঁজ থাকার পর বাড়ি থেকে কিছুটা দূরে একটি পুকুর থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার হল। মৃত যুবকের নাম সুমন্ত বেরা (২৫)। হুগলির তারকেশ্বরের সন্তোষপুর পঞ্চায়েতের তেঘরি এলাকায় আজ সকালে এই ঘটনাকে ঘিরে চাঞ্চল‍্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রে খবর, হাওড়ার লিলুয়ায় একটি কারখানায় কাজ করতেন সুমন্ত। কিন্তু এক মাস ধরে কাজে যাচ্ছিলেন না তিনি। গত রবিবার রাতে হঠাৎই বাড়ি থেকে বের হয়ে যান এই যুবক। তারপর আর বাড়ি ফেরেননি তিনি। থানায় নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করে তার পরিবার। এরপর আজ সকালে বাড়ি থেকে কিছুটা দূরে একটি পুকুরে সুমন্তের মৃতদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। কান্নায় ভেঙ্গে পড়েন পরিবারের সদস্যরা। এলাকাবাসীর দাবি ভাল, ছেলে হিসাবেই পরিচিত ছিলেন সুমন্ত। তাঁর কোনও নেশাও ছিল না। এই যুবকের এহেন পরিণতি কেন হল, সেটা বুঝতে পারছেন না স্থানীয়রা।

পুকুরে এই যুবকের মৃতদেহ ভাসতে দেখে রহস্য দানা বেঁধেছে এলাকায়। কীভাবে মৃত‍্যু হল সুমন্তর, সেটা জানতে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠাচ্ছে পুলিশ।

অন্যদিকে, কয়েকদিন আগেই পারিবারিক অশান্তির জেরে হুগলির সিঙ্গুরের নান্দায় আত্মীয়ের হাতে খুন হন চারজন। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ গিয়ে একই পরিবারের চারজনকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে। হাসপাতালে নিয়ে গেলে কাঠের ব্যবসায়ী দীনেশ পটেল ও তাঁর স্ত্রী অনসূয়াকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। সিঙ্গুর থেকে এসএসকেএম-এ আনা হলেও বাঁচানো যায়নি দীনেশের বাবা মাভজি পটেল ও ছেলে ভাবিক পটেলকে। 
স্থানীয়দের দাবি, এক আত্মীয়ের সঙ্গে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল পটেল পরিবারের। এর জেরেই খুন বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। খুনের অভিযোগ গ্রেফতার করা হয়েছে দীনেশের মামাতো ভাই দীপক পটেলকে। পুলিশ সূত্রে খবর, দীপক ওই কাঠের কলেই থাকতেন। তাঁকে জেরা করে খুনের কারণ জানার চেষ্টা করছে পুলিশ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
News Live Updates: হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
News Live Updates: ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget