এক্সপ্লোর

Hooghly: চলন্ত ট্রেন থেকে পড়ে ডানকুনিতে চন্দ্রকোণার বাসিন্দার মৃত্যু

Death: দ্বিতীয় দিনেও ট্রেনে বাদুড়ঝোলা ভিড়। ডানকুনির কাছে ভিড়ে ঠাসা ট্রেন থেকে পড়ে আহত যাত্রী, অভিযোগ পরিবারের। পরে হাসপাতালে মৃত্যু। এ ব্যাপারে এখনও পর্যন্ত রেলের কোনও প্রতিক্রিয়া মেলেনি।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, ডানকুনি: ভিড়ে ঠাসা ট্রেন থেকে পড়ে যাত্রীর মৃত্যু। আজ সকালে এই ঘটনা ঘটেছে ডানকুনি ও বেলানগর স্টেশনের মাঝামাঝি হাজরাপাড়া ক্রসিংয়ে। সূত্রের খবর, পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার বাসিন্দা চন্দন প্রচণ্ড তাঁর স্ত্রী ও আত্মীয়দের সঙ্গে কলকাতায় আসছিলেন। আত্মীয়দের দাবি, ভিড়ের কারণে তিনি কোনওভাবে চলন্ত ট্রেন থেকে পড়ে যান। আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় উত্তরপাড়া জেনারেল হাসপাতালে। 

এ ব্যাপারে এখনও পর্যন্ত রেলের কোনও প্রতিক্রিয়া মেলেনি।

গতকাল থেকেই লোকাল ট্রেনে প্রচণ্ড ভিড় দেখা যাচ্ছে। রাজ্য সরকারের পক্ষ থেকে জারি করা নির্দেশে বলা হয়, ৫০ শতাংশ যাত্রী নিয়ে চালাতে হবে লোকাল ট্রেন। মেট্রো চলাচলেও জারি একই বিধিনিষেধ। যদিও কলকাতা থেকে জেলা সর্বত্র বিধিভঙ্গের ছবি দেখা যায়। 

অফিসটাইমের ঢাকুরিয়া স্টেশনে উধাও হয়ে যায় দূরত্ব বিধি? তুমুল ভিড় ট্রেনে। নজর রাখা বা ভিড় নিয়ন্ত্রণের কোনও ব্যবস্থা নজরে পড়েনি।

বনগাঁ শাখার নিউ ব্যারাকপুর স্টেশনে প্রতিটি লোকাল ট্রেনেই থিকথিকে ভিড় দেখা যায়। কামরায় উধাও দূরত্ব বিধি। ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলার বিধিনিষেধ যে মানা হচ্ছে না, তা স্পষ্ট। 

সকাল থেকে বারুইপুর স্টেশনে ট্রেনে বাদুড়ঝোলা ভিড় দেখা যায়। স্টেশনে করোনা বিধি নিয়ে জিআরপি প্রচার চালায়। প্ল্যাটফর্মে মাস্ক বিলি করে রেল পুলিশ। 

শিয়ালদা, কৃষ্ণনগর, রানাঘাট, শান্তিপুর, গেদে শাখায় লোকাল ট্রেনে ভিড়। ৫০ শতাংশ যাত্রী নিয়ে ট্রেন চালানোর নিয়ম মানা সম্ভব নয়, দাবি নিত্য যাত্রীদের।

অন্যদিকে, পশ্চিম মেদিনীপুরের খড়গপুর স্টেশনে মাস্ক ছাড়াই ডিউটিতে রেল পুলিশ। পাশাপাশি, লোকাল ট্রেনেও বিধিভঙ্গের ছবি। কামরায় ভিড়। উধাও দূরত্ব বিধি। এরই মধ্যে মাস্ক ছাড়া ট্রেনে উঠেছেন কোনও কোনও যাত্রী। দেখা মেলেনি আরপিএফ, জিআরপি-র। 

বেশিরভাগ লোকাল ট্রেন এবং স্টেশনের এই ছবি যথেষ্ট উদ্বেগের। গতকালের পর আজও লোকাল ট্রেনে মারাত্মক ভিড় দেখা যাচ্ছে। তার ফলে একজনকে প্রাণও দিতে হল। 

সেরা শিরোনাম

News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট

ভিডিও

Durga Puja 2026 | প্রবাসেও উমার আরাধনা, লন্ডন থেকে ইংল্যান্ড! পুজোর আনন্দে গা ভাসিয়েছে বাঙালি
Durga Puja 2026 | যেখানে বাঙালি, সেখানেই দুর্গোৎসব, বেঙ্গালুরুর বুকে উমার আরাধনা
Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Road Accident News: গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Embed widget