এক্সপ্লোর

Acropolis Mall Fire : আবারও আগুন অ্যাক্রোপলিস মলে, বন্ধ করা হল একাংশ

আতঙ্কিত হয়ে হুড়োহুড়ি করে বেরোনোর চেষ্টা করেন ফুড কোর্টের কর্মীরা। ওই বহুতলেই রয়েছে বিভিন্ন সংস্থার অফিস।

কলকাতা : আবারও আগুন অ্যাক্রোপলিস মলে । ঠিক পাঁচ মাস আগে এই মলের ফুড কোর্টে আগুন লাগে। আতঙ্ক ছড়ায়। তারপর কয়েকদিন মল বন্ধও রাখা হয়েছিল। এরপর মাত্র মাস পাঁচেকের মধ্যেই আবারও মলে আগুন। এবারও উৎসস্থল ফুডকোর্ট। 

কসবার অ্যাক্রোপলিস মলে বেলা পৌনে ১১টা নাগাদ আগুন লাগে। মলের চারতলায় ফুড কোর্টের একটি কাউন্টার থেকে আগুন ছড়ায় । আতঙ্কিত হয়ে হুড়োহুড়ি করে বেরোনোর চেষ্টা করেন ফুড কোর্টের কর্মীরা। ওই বহুতলেই রয়েছে বিভিন্ন সংস্থার অফিস। আতঙ্ক ছড়ায় সেখানেই। 

সূত্রের খবর, ৫ মাস আগের ঘটনা থেকে শিক্ষা নিয়ে এখন অনেক বেশি পারদর্শী মলের অগ্নিনির্বাপণ ব্যবস্থা। সেখানকার অগ্নিনির্বাপণ যন্ত্র দিয়েই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা হয়। মলের একদিক বন্ধ করে দেওয়া হয়েছে।

এর আগে ১৪ জুন, অ্যাক্রোপলিস মলে আগুন লাগে। শহরের অভিজাত এলাকার এই ঝাঁ চকচকে ২১ তলা ইমারতের অগ্নিনির্বাপক ব্যবস্থা ও সুরক্ষা নিয়ে ওঠে একাধিক প্রশ্ন।  সেবারও ফুড কোর্ট থেকেই আগুন লাগে। পুড়ে যাওয়া অংশ সিল করে দেওয়া হয়। ৪৯ দিন বদ্ধ ছিল মল। সেবার আগুন নেভাতে সাহায্য লেগেছিল ১৫ টি দমকলের ইঞ্জিন ও হাইড্রলিক ল্যাডারের।  কাচ ভেঙে আগুন নেভাতে হয় দমকল কর্মীদের। বারবার আগুন লাগায় এই মলের অগ্নি সুরক্ষা নিয়ে প্রশ্ন ওঠে স্বাভাবিকভাবেই।  

মলের তরফে কর্পোরেট জেনারেল ম্যানেজার শুভদীপ বসু জানান, সকাল ১০.৪০ মিনিটে অ্যাক্রোপলিস মলের ওয়াও মোমো কাউন্টারে খাবার ভাজার সরঞ্জাম থেকে আগুন লাগে। ঘটনাটি একেবারেই ছোটখাটো । মলের ফায়ার এক্সপার্ট টিম তৎপরতার সঙ্গে অগ্নি নির্বাপক যন্ত্র ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  এই ঘটনার কিছুক্ষণ পর থেকে পরিস্থিতি আবার স্বাভাবিক হয়েছে।  ক্রেতাদের নিশ্চিন্ত করে মল কর্তৃপক্ষের দাবি, চিন্তার কারণ নেই, মল একদম নিরাপদ।  কর্পোরেট জেনারেল ম্যানেজার শুভদীপ বসু জানান, 'অ্যাক্রোপলিস মলে সুপ্রশিক্ষিত এবং দক্ষ ইন-হাউস টিম করেছে। তারা যথেষ্ট তৎপর। যে কোনও সময় মলের নিরাপত্তা সুনিশ্চিত করতে তারা প্রস্তুত'।  

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন :                    

প্রবল রোদে ৩ ঘণ্টা দাঁড়িয়ে থাকতে থাকতেই পড়লেন লুটিয়ে,এবার 'ব়্যাগিংয়ের বলি' মেডিক্যাল পড়ুয়া

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
Cyclone Akvan: টানা ৭২ ঘণ্টা দুর্যোগের আশঙ্কা, ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কলকাতায়, আগামী ২৪ ঘণ্টায় বাড়বে বৃষ্টি! জেলায় জেলায় সতকর্তা
টানা ৭২ ঘণ্টা দুর্যোগের আশঙ্কা, ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কলকাতায়, আগামী ২৪ ঘণ্টায় বাড়বে বৃষ্টি! জেলায় জেলায় সতকর্তা
পুরভোটের ভবিষ্যৎ কী ? কবে হবে মামলার শুনানি? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জানালেন ...
পুরভোটের ভবিষ্যৎ কী ? কবে হবে মামলার শুনানি? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জানালেন ...
News Live : আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?

ভিডিও

Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন
Taki Municipality | টাকি পুরসভায় কোটি কোটি টাকার দুর্নীতি মামলায় গ্রেফতার প্রাক্তন হেড ক্লার্ক
Protest Against Mahua Moitra | 'ছোড়া হল' ডিম, দেখানো হল কালো পতাকা! বিক্ষোভের মুখে মহুয়া
Cyclonic Storm Akvan : আগামিকাল দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় 'আকভান', কতটা প্রভাব পড়বে এই রাজ্যে?
Municipal Corporation Election: কলকাতা পুরসভার ভোট নিয়ে আগামী সোমবার শুনানি হতে পারে Supreme Court-এ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget