এক্সপ্লোর

Dilip Ghosh : 'কোভিড বিধি ভেঙে কর্মসূচি', এবার চন্দননগরে পুলিশি 'বাধা'-র মুখে দিলীপ

Hooghly : দিনকয়েক আগে বিধাননগর পুরভোটের প্রচারে দিলীপ ঘোষকে বাধা দেয় পুলিশ। ৩২ ও ৩৩ নম্বর ওয়ার্ডের দুই বিজেপি (BJP) প্রার্থী পিয়ালি বসু ও মলি পালের প্রচারে যান তিনি...

সৌরভ ঘোষ, চন্দননগর (হুগলি) : বিধাননগরের পর এবার চন্দননগর (Chandannagar)। ফের পুরভোটের প্রচারে গিয়ে পুলিশের বাধার মুখে দিলীপ ঘোষ (Dilip Ghosh)। এদিন প্রচারে গিয়ে গোন্দলপাড়া জুটমিলের শ্রমিক মহল্লায় 'মন কি বাত' অনুষ্ঠানে যোগ দেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি। তাঁকে বাধা দেয় চন্দননগর কমিশনারেটের পুলিশ। 

এ নিয়ে পুলিশ কর্মীদের সঙ্গে বাদানুবাদ হয় দিলীপ ঘোষের। মন কি বাত শেষ হওয়ার আগেই ফিরে যান তিনি। পুলিশের দাবি, কোভিড বিধি ভেঙে ৫ জনের বেশি সমর্থক নিয়ে অনুমতি ছাড়াই কর্মসূচি, তাই আটকানো হয়।

গতকালই চন্দননগর পৌরনিগম ভোটের প্রচারে আসেন দিলীপ ঘোষ। এরপর আজ গোন্দলপাড়া জুটমিলের শ্রমিক মহল্লায় যান। সেখানে তাঁকে বাধা দেয় পুলিশ। এনিয়ে দিলীপ ঘোষের বক্তব্য, তাঁরা ভোটের কোনও প্রচার করেননি। মন কি বাত অনুষ্ঠান দেখছিলেন। সেক্ষেত্রে কেন তাঁদের বাধা দেওয়া হচ্ছে। শাসকদল কোনও অনুষ্ঠান করলে এ ধরনের বাধা দেওয়া হচ্ছে না। যদিও পুলিশের বক্তব্য, ৫০-এর বেশি লোক উপস্থিত ছিলেন। সেই কারণে তারা বাধা দিয়েছে।

আরও পড়ুন ; 'বিধি ভেঙে ৫ জনের বেশি লোক নিয়ে প্রচার', ফের দিলীপকে ‘বাধা’ পুলিশের

দিনকয়েক আগে বিধাননগর পুরভোটের প্রচারে দিলীপ ঘোষকে বাধা দেয় পুলিশ। ৩২ ও ৩৩ নম্বর ওয়ার্ডের দুই বিজেপি (BJP) প্রার্থী পিয়ালি বসু ও মলি পালের প্রচারে যান বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি। ৩২ নম্বর ওয়ার্ডে বিজেপির মিছিল EE ব্লকে ঢুকলে তা আটকে দেয় বিধাননগর পূর্ব থানার পুলিশ।  নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে মিছিল আটকানো হয়, দাবি পুলিশের।

অন্যদিকে অভিযোগ ওঠে, ৩৩ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী মলি পালের হয়ে প্রচারের সময় দিলীপ ঘোষকে (Dilip Ghosh) বাধা দেয় পুলিশ। পাঁচজনের বেশি সমর্থক নিয়ে প্রচার করায় বাধা, দাবি বিধাননগর দক্ষিণ থানার পুলিশের। বাধা পেয়ে ফিরে যান দিলীপ ঘোষ। 'তৃণমূল মিছিল করলে আটকানো হয় না।' পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ আনেন দিলীপ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget