এক্সপ্লোর

Hooghly: মদ খাওয়ার প্রতিবাদ করে খুন হতে হল বৃদ্ধাকে, হুগলির বলাগড়ে গ্রেফতার ১

Hooghly News: স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বলাগড়ের সিজা কামালপুর গ্ৰাম পঞ্চায়েতের কাদামঘুটু গ্রামে আজ দুপুরে প্রতিবেশি যুবক সমর সরেন মদ খেয়ে গালিগালাজ করছিল।

সোমনাথ মিত্র, সৌরভ বন্দ্যোপাধ্য়ায়, হুগলি: মদ খেয়ে গালাগালি করছিলেন! নিষেধ করতে গেলে এক বৃদ্ধাকে মুগুর দিয়ে মেরে খুনের অভিযোগ প্রতিবেশির বিরুদ্ধে। বলাগড়ের  সিজার কামালপুর পঞ্চায়েতের কাদাম ঘুটু গ্রামের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্ত প্রতিবেশীকে গ্ৰেফতার করেছে পুলিশ। গ্ৰামে বসানো হয়েছে পুলিশ পিকেট।।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বলাগড়ের সিজা কামালপুর গ্ৰাম পঞ্চায়েতের কাদামঘুটু গ্রামে আজ দুপুরে প্রতিবেশি যুবক সমর সরেন মদ খেয়ে গালিগালাজ করছিল। যা নিয়ে প্রতিবাদ করেন স্থানীয় এক বৃদ্ধা। তাঁর নাম বাদলি মান্ডি। ষাট বছরের এই বৃদ্ধার সঙ্গেই সমরের বচসা শুরু হয়। অভিযোগ এরপরেই, বচসার মাঝেই মুগুর দিয়ে বৃদ্ধাকে আঘাত করে সমর। ঘটনায় সংজ্ঞাহীন হয়ে পড়ে বৃদ্ধা বাদলি মান্ডি। তাঁকে তুলে জিরাট হাসপাতালে নিয়ে যান গ্রামবাসীরা। সেখানেই চিকিৎসারা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বলাগড় থানার পুলিশ। এবং অভিযুক্ত  ব্যক্তিকে আটক করে। ঘটনার পর এলাকাটি ঘিরে রাখা হয়েছে পুলিশের পক্ষ থেকে।।

স্থানীয় প্রত্যক্ষদর্শী লক্ষী হাঁসদা বলেন, ''আমরা কাজ করছিলাম। হঠাৎ দেখি সমর বাদলি মান্ডির দিকে তেড়ে যাচ্ছে। আমরা বারণ করার পরেও তাঁকে ভীষণ মারতে থাকে সমর।‌ তখন বৃদ্ধা অজ্ঞান হয়ে পড়ে যায়। গ্ৰামের লোকজনই এরপর বৃদ্ধাকে তুলে হাসপাতালে নিয়ে যায়। অভিযুক্ত প্রায়ই সবার সঙ্গে অশান্তি করেন। আমরা অভিযুক্তর উপযুক্ত শাস্তি দাবি করছি।''

স্থানীয় সিজা কামালপুর গ্ৰাম পঞ্চায়েত এর উপ প্রধান অরিজিৎ দাস বলেন, ''বাদলি মান্ডি মাঠ থেকে কাজ করে বাড়ি ফেরার পর অভিযুক্ত সমর সোরেন বৃদ্ধাকে প্রচন্ডভাবে মুগুর দিয়ে আঘাত করে। তারপর বৃদ্ধা মারা যান। অভিযুক্ত খুব খারাপ ছেলে। এলাকায় সমস্ত প্রতিবেশীর সাথে অশান্তি করে। আভিযুক্তকে গ্ৰেফতার করা হয়েছে।''

হুগলি জেলা গ্ৰামীন পুলিশের ডিএসপি অভিজিৎ সিনহা মহাপাত্র জানিয়েছেন , বলাগড়ের ঘটনায় খুনের মামলা রজু করে তদন্ত শুরু করা হয়েছে।  এবং অভিযুক্ত যুবককে গ্ৰেফতার করা হয়েছে। এলাকায় যাতে কোন অশান্তি না ছাড়ায় তার জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে।।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hooghly: একুশের ভোট পরবর্তী হিংসায় মদতের অভিযোগ, গুড়াপে গ্রেফতার পঞ্চায়েত প্রধান ও ২ তৃণমূল নেতা
একুশের ভোট পরবর্তী হিংসায় মদতের অভিযোগ, গুড়াপে গ্রেফতার পঞ্চায়েত প্রধান ও ২ তৃণমূল নেতা
News Live Updates: মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার
মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার
Guptipara Rath Yatra: উল্টোরথের আগের দিন গুপ্তিপাড়ায় ঐতিহ্যবাহী 'ভাণ্ডার লুট' দেখতে উপস্থিত মুখ্যমন্ত্রী, ভক্তসমাগমে উৎসবের আবহ
উল্টোরথের আগের দিন গুপ্তিপাড়ায় ঐতিহ্যবাহী 'ভাণ্ডার লুট' দেখতে উপস্থিত মুখ্যমন্ত্রী, ভক্তসমাগমে উৎসবের আবহ
TMC News: ফের তৃণমূলের পার্টি অফিস খুলতেই উদ্ধার কন্ডোমসহ বহু জিনিসপত্র
ফের তৃণমূলের পার্টি অফিস খুলতেই উদ্ধার কন্ডোমসহ বহু জিনিসপত্র

ভিডিও

Suvendu Adhikari | ১ অগাস্ট থেকে কলকাতার স্কুলে মিড ডে মিলের দায়িত্বে ইসকন', পড়ুয়াদের জন্য আলাদা করে ডিমের ব্যবস্থা
Birbhum Money Recovery | টুলু মণ্ডলের একটি টোল গেটের ম্যানেজার হিসেবে কাজ করতেন মিনার মণ্ডল
Birbhum Money Recovery | অবসরপ্রাপ্ত সরকারি কর্মীর বাড়িতে কীভাবে সোনা-টাকার পাহাড়?
Birbhum News | রাজকোষে চুরি করে তৃণমূল আমলে দুর্নীতির মিনার তৈরি বাংলায়? | ABP ANANDA LIVE
Kalyan Banerjee |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget