এক্সপ্লোর

Arambagh : ভোটের পর দেখা নেই আরামবাগের চার বিধায়কের ! অভিযোগ দলেরই নেতা-কর্মীদের একাংশের

four bjp mlas of arambagh sub-division : দলের বিধায়কদের নামে ক্ষোভ উগড়ে দিচ্ছেন দলেরই কর্মীদের একাংশ। এর পিছনে তৃণমূলের ষড়যন্ত্র দেখছে বিজেপি নেতৃত্ব। কটাক্ষ করতে ছাড়েনি শাসক শিবির

মোহন দাস, আরামবাগ : বিধানসভা ভোটের পর থেকে এলাকায় দেখা মিলছে না আরামবাগ মহকুমার চার বিজেপি বিধায়কের। এমনই অভিযোগে সরব হলেন এলাকার বিজেপি নেতা-কর্মীদের একাংশ। তা নিয়ে গেরুয়া শিবিরকে কটাক্ষ করেছে তৃণমূল। বিজেপি নেতৃত্বের দাবি, পুরোটাই তৃণমূলের ষড়যন্ত্র।

গোঘাটের বিজেপি নেতা জগন্নাথ রায় বলেন, "এত কষ্ট করে বিধায়কে জেতালাম। তাঁকে ফোনে পাওয়া যায় না। সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ রাখেন না। তাহলে কর্মীরা কেনই বা দল করবেন ?"

"বিধানসভা ভোটের পর থেকে এলাকায় দেখা নেই বিজেপি বিধায়কদের। সাম্প্রতিক বন্যায় দুর্গতদের পাশে দাঁড়াননি তাঁরা। দলের নেতা-কর্মীরাই বিজেপি বিধায়কদের দেখা পাচ্ছেন না। সাধারণ মানুষ তাঁদের সঙ্গে যোগাযোগ করবেন কীভাবে?" এ কোনও বিরোধী দলের অভিযোগ নয়! বিজেপির জনপ্রতিনিধিদের বিরুদ্ধে এই অভিযোগ তুলেছেন দলেরই নেতা-কর্মীদের একাংশ!

আরামবাগ মহকুমার ৪ বিজেপি বিধায়কের বিরুদ্ধে সুর চড়িয়েছেন দলের নেতা-কর্মীদের একাংশ। তাঁদের অভিযোগ, পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষ, খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ, গোঘাটের বিধায়ক বিশ্বনাথ কারক ও আরামবাগের বিধায়ক মধুসূদন বাগকে কোনও কাজে পাওয়া যায় না। 

আরামবাগের বিজেপি নেতা সাহেব পাত্র বলেন, "আমরা বিধায়কদের দেখাই পাচ্ছি না। তাঁদের কষ্ট করে জেতানো হল, এখন তাঁরা পাশে নেই। সাধারণ মানুষের পাশেও নেই। এত বড় বন্যা হল, বিধায়কের দেখা নেই। শুধু কিছু ত্রাণ পাঠিয়েছেন। তাতে কী সুবিধা হয় ? মানুষের পাশে না থাকলে কীসের বিধায়ক। দিল্লিতে গিয়ে ফেসবুকে ছবি ছাপতে ব্যস্ত।"

আরামবাগের বিজেপি কর্মী অতনু কুণ্ডু বলেন, বিজেপি বিধায়ককে জেতানো হয়েছে। অথচ কোনও পাত্তা নেই। ঘরেই বসে রয়েছেন। ঘরে বসে থেকে সব হয় ?

দলের বিধায়কদের নামে ক্ষোভ উগড়ে দিচ্ছেন দলেরই কর্মীদের একাংশ। এর পিছনে তৃণমূলের ষড়যন্ত্র দেখছে বিজেপি নেতৃত্ব। কটাক্ষ করতে ছাড়েনি শাসক শিবির। 

যদিও পুরশুড়ার বিধায়ক ও আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি  বিমান ঘোষ বলেন, গোটাটাই তৃণমূলের ষড়যন্ত্র। আমরা বন্যার সময় মানুষের পাশে ছিলাম। যাঁরা বিজেপি কর্মী, তাঁরা এধরনের কথা বলতে পারেন না।

তৃণমূল নেতা ও আরামবাগ পুরসভার প্রশাসক স্বপন নন্দী বলেন, বিজেপি বিধায়কদের দেখা মিলছে না। বিজেপির নেতা-কর্মীদেরও দেখা যাচ্ছে না। সাধারণ মানুষ দরকারে পাচ্ছেন না। আমরা সব সময় পাশে আছি।  বিজেপি কর্মীদের পাশেও সব সময় আছি।

গত লোকসভা ভোটে বিজেপি হুগলিতে ভাল ফল করলেও, এবার বিধানসভা ভোটে জেলায় কার্যত একচেটিয়া আধিপত্য বিস্তার করেছে তৃণমূল। হুগলি জেলার মোট ১৮টি বিধানসভা কেন্দ্রের মধ্যে বিজেপি যে ৪টি আসনে জয়ী হয়েছে, সেই ৪টি আসনই আরামবাগ মহকুমার অন্তর্ভুক্ত। আর সেই আরামবাগ মহকুমাতেই বিজেপির জনপ্রনিধিদের বিরুদ্ধে এখন সোচ্চার দলীয় নেতা-কর্মীদের একাংশ।

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
News Live Updates: হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
News Live Updates: ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget