এক্সপ্লোর

Hooghly News: জামাইষষ্ঠীর আবহে হুগলিতে হিট 'শাশুড়ি জিন্দাবাদ'

চন্দননগরের কয়েকটি বিখ্যাত প্রতিষ্ঠান হরেকরকম মিষ্টির পসরা সাজিয়েছে। বিভিন্ন ধরনের ক্রিমের আইটেম, ক্যাডবেরি সন্দেশ, বেকড রসমাধুরী থেকে শুরু করে দুধের মিষ্টি, রঙিন রসগোল্লা সবই আছে মেনুতে। 

সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: রাত পোহালেই জামাইষষ্ঠী (Jamaisasti)। জামাই-এর জন্য তোড়জোড় শুরু হয়েছে শ্বশুড়বাড়িতে। বিগত দু বছর করোনা (Covid), লকডাউনের (Lockdown) মতো একাধিক সমস্যা কাটিয়ে অবশেষে মন ভরে জামাই আদরের সুযোগ। বাজারদর আগুন হলেও জামাই-আদরে যাতে কোনও খামতি না থাকে তারই আপ্রাণ চেষ্টা চলছে ঘরে ঘরেই। একে উইকেন্ড, তারওপর জামাই ষষ্ঠী। সবমিলিয়ে জমজমাট রবিবার।

জামাইদের পাশাপাশি এই জামাইষষ্ঠীতে শাশুড়ির মন জয় করতে মার্কেটে হাজির শাশুড়ি জিন্দাবাদ সন্দেশ (Sweets)। পাতে পঞ্চব্যঞ্জন আয়োজন থাকলেও শেষ পাতে মিষ্টি না হলে ঠিক জমে না। স্বাস্থ্য সচেতনতা সত্বেও জামাইষষ্ঠীতে মিষ্টির চাহিদা কিন্তু কমেনি।

জামাইষষ্ঠী উপলক্ষ্যে মিষ্টির দোকানগুলোতে 'লাস্ট মিনিট' প্রস্তুতি তুঙ্গে। চন্দননগরের কয়েকটি বিখ্যাত মিষ্টির প্রতিষ্ঠান হরেকরকম মিষ্টির পসরা সাজিয়েছে জামাইষষ্ঠী উপলক্ষে। বিভিন্ন ধরনের ক্রিমের আইটেম, ক্যাডবেরি সন্দেশ, বেকড রসমাধুরী থেকে শুরু করে দুধের  মিষ্টি, রঙিন রসগোল্লা সবই আছে মেনুতে। 

তবে এবারে সবচেয়ে বেশি চাহিদা কেশর পেস্তা দিয়ে তৈরি শ্বাশুড়ি জিন্দাবাদ সন্দেশের। মিষ্টি বিক্রিতারা বলছেন, জামাইষষ্ঠীতে মিষ্টির চাহিদা থাকে বরাবর। তবে বিগত বছরে করোনা অতিমারির জন্য মিষ্টি ব্যবসাতে ভাটা পড়েছে অনেকটা। 

তবে এ বছর পরিস্থিতি স্বাভাবিক। আর তাই ফের ময়দানে নেমে কোমর বেঁধেছেন বিক্রেতারা। মিষ্টির পসরা সাজিয়েছেন মন ভরে। যদিও সব জিনিসের দাম বাড়ায় এবার মিষ্টির দামও বেড়েছে খানিক।

ব্যবসায়ী প্রণব শীল বলছেন, উৎসব অনুষ্ঠানে মিষ্টির চাহিদা খুবই ভাল। তবে করোনার জের এখনও কাটিয়ে ওঠা যায়নি। আর কাঁচা মালের দাম বাড়ার কারণে ৫ থেকে ১০ শতাংশ দাম বাড়াতে হয়েছে মিষ্টিরও। তবে চাহিদা আছে নতুন নতুন মিষ্টির।

আরও এক মিষ্টি ব্যবসায়ী ধনঞ্জয় দাস বলছেন, ব্যাপক চাহিদা রয়েছে শ্বাশুড়ি জিন্দাবাদ মিষ্টির। ক্রেতাদের চাহিদা অনুযায়ী জোগান দেওয়া যাচ্ছে না। মানকুন্ডুর এক ক্রেতা সুচন্দ্রা পাল বলছেন, চন্দননগরের মিষ্টি সবসময়ই ভাল। তবে জামাইষষ্ঠী উপলক্ষে কিছু নতুন মিষ্টি তৈরি হয়। সেগুলো চেখে দেখি আমরা। দাম কিছুটা বেশি আছে ঠিকই তবে জামাইষষ্ঠী তো পালন করতে হবে।

সেরা শিরোনাম

Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget