এক্সপ্লোর

Hooghly: নাবালিকার রহস্যমৃত্যুর ঘটনায় গ্রেফতার দূর সম্পর্কের এক আত্মীয়-সহ ৪

পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তোলে মৃত নাবালিকার পরিবার। এই ঘটনায় গতকাল রাতে হরিপাল থেকে মৃতের এক আত্মীয়-সহ ৪ জনকে গ্রেফতার করা হয়।

সত্যজিৎ বৈদ্য, সৌরভ বন্দ্যোপাধ্যায় ও সোমনাথ মিত্র, হুগলি: হুগলির জাঙ্গিপাড়ায় নাবালিকার রহস্যমৃত্যুর ঘটনায় গ্রেফতার দূর সম্পর্কের এক আত্মীয়-সহ ৪। দশমীর রাতে ঠাকুর দেখতে গিয়ে নিখোঁজ হয়ে যায় ১২ বছরের বালিকা। তিনদিনের মাথায় বাড়ির এক কিলোমিটার দূরে ডোবা থেকে উদ্ধার হয় মৃতদেহ। পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তোলে মৃত নাবালিকার পরিবার। এই ঘটনায় গতকাল রাতে হরিপাল থেকে মৃতের এক আত্মীয়-সহ ৪ জনকে গ্রেফতার করা হয়।

হুগলির জাঙ্গিপাড়ায় নিখোঁজ নাবালিকার রহস্যমৃত্যুর ঘটনায় তুলকালাম। জেলা কংগ্রেস নেতৃত্বকে মৃত নাবালিকার বাড়িতে যেতে বাধা স্থানীয়দের। কংগ্রেস নেতাদের রীতিমতো তাড়া করেন তাঁরা। স্থানীয়দের দাবি, মৃত্যু নিয়ে তাঁরা রাজনীতি চান না। কুত্সার রাজনীতি চায় না মানুষ, আক্রমণ তৃণমূলের। সাধারণ মানুষ নয়, বাধা দিয়েছে তৃণমূল, প্রতিক্রিয়া কংগ্রেসের।পাশাপাশি, এদিন প্রথমে জাঙ্গিপাড়া থানায় যায় বিজেপির প্রতিনিধিদল। নাবালিকাকে ধর্ষণ করে খুনের আশঙ্কা প্রকাশ করেন বিজেপি নেত্রী প্রিয়ঙ্কা টিবরেওয়াল। এরপর নাবালিকার বাড়িতেও যায় বিজেপি নেতৃত্ব। পুলিশকে ৪৮ ঘণ্টার হুঁশিয়ারি প্রিয়ঙ্কা টিবরেওয়ালের।

অন্যদিকে, মৃত নাবালিকার পরিবারের দাবি, দশমীর দিন সাইকেল নিয়ে বেরিয়েছিল ১২ বছরের বালিকা। দেহ উদ্ধার হলেও তার সাইকেলের খোঁজ মেলেনি। আজ সকাল থেকে আশপাশের জলাশয়ে ডুবুরি নামিয়ে খোঁজ চালাচ্ছে হুগলি জেলা গ্রামীণ পুলিশ। ড্রোন উড়িয়েও চলছে তল্লাশি। পাশাপাশি, পুলিশ জানিয়েছে ময়নাতদন্তের রিপোর্ট পেলে জানা যাবে নাবালিকার মৃত্যুর কারণ।

পুলিশে আস্থা নেই। হুগলির জাঙ্গিপাড়ায় নাবালিকার রহস্যমৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানাল মৃতের পরিবার। এদিকে, যে সাইকেল নিয়ে দশমীর দিন বেরিয়েছিল নাবালিকা, এখনও খোঁজ মেলেনি তার। দিনভর ডুবুরি নামিয়ে, ড্রোন উড়িয়ে ঘটনাস্থলের চারপাশে তল্লাশি চালাল পুলিশ। রবিবার জাঙ্গিপাড়ায় যায় শিশু অধিকার সুরক্ষা কমিশন।

হরিদেবপুর থেকে জাঙ্গিপাড়া একের পর এক ঘটনায় প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা জাঙ্গিপাড়ার ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে CBI তদন্তের দাবিতে সরব হল পরিবার। কিন্তু কী করে ঠাকুর দেখতে বেরিয়ে নির্জন ওই বাঁশ বাগানে গেল নাবালিকা? যে সাইকেল নিয়ে দশমীর দিন নাবালিকা বাড়ি থেকে বেরিয়েছিল। খোঁজ মিলছে না সেই সাইকেলটিরও। তার খোঁজে রবিবার সকাল থেকে তল্লাশি শুরু করে পুলিশ। আশপাশের জলাশয়ে নামানো হয় ডুবুরি। ওড়ানো হয় ড্রোন। স্থানীয় সূত্রে খবর, ডোবার পাশে দেখা মিলেছে ২ জোড়া জুতোর। যে রাস্তায় সচরাচর কেউ যান না, সেখানে ডোবার পাশে ২ জোড়া জুতো এল কোথা থেকে? কে নাবালিকাকে নির্জন ওই বাঁশ বাগানে নিয়ে গেল তা নিয়েও প্রশ্ন উঠছে। পুলিশ সূত্রে খবর, খুন না কি অন্য কোনওভাবে মৃত্যু? ঘটনার নেপথ্যে কী কারণ? ময়নাতদন্তের রিপোর্ট এলে প্রকৃত কারণ জানা যাবে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
Chinese Manja Kite Strings: লক্ষ্মী পেঁচার ডানা কাটল চিনা মাঞ্জায়, ছটফট করছিল গাছের ডালে আটকে, তারপর...
লক্ষ্মী পেঁচার ডানা কাটল চিনা মাঞ্জায়, ছটফট করছিল গাছের ডালে আটকে, তারপর...
News Live Updates: বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
Hooghly News: মর্মান্তিক, টানা বৃষ্টিতে আগেই আলগা হয়েছিল মাটির ঘরের ভিত, রাত ২টোয় বিকট শব্দ, তখন গভীর নিদ্রায় বাবা ও মেয়ে..
মর্মান্তিক, টানা বৃষ্টিতে আগেই আলগা হয়েছিল মাটির ঘরের ভিত, রাত ২টোয় বিকট শব্দ, তখন গভীর নিদ্রায় বাবা ও মেয়ে..

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget