এক্সপ্লোর

Hooghly News: দুটি লরির মুখোমুখি সংঘর্ষ, দুর্ঘটনায় মৃত্যু দুই চালকের

Hooghly Accident News: দুর্ঘটনার জেরে ঘণ্টাদুয়েক তারকেশ্বর-বৈদ্যবাটি রোডে যান চলাচল বন্ধ ছিল। দুর্ঘটনাগ্রস্ত লরি দুটিকে ক্রেন দিয়ে সরানোর পর ফের গাড়ি চলাচল শুরু হয়। 

সোমনাথ মিত্র, হুগলি: দুটি লরির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল দুই চালকের। আজ ভোর ৫টা নাগাদ ঘটনাটি ঘটেছে হুগলির সিঙ্গুরের পুরুষোত্তমপুরে। বালি বোঝাই লরি সিঙ্গুরের দিক থেকে বৈদ্যবাটির দিকে যাচ্ছিল। উল্টো দিক থেকে আসা খালি লরির সঙ্গে মুখোমুখি ধাক্কায় গুরুতর আহত হন লরি দুটির দুই খালাসিও। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার জেরে ঘণ্টাদুয়েক তারকেশ্বর-বৈদ্যবাটি রোডে যান চলাচল বন্ধ ছিল। দুর্ঘটনাগ্রস্ত লরি দুটিকে ক্রেন দিয়ে সরানোর পর ফের গাড়ি চলাচল শুরু হয়। 

দুটি লরির মুখোমুখি সংঘর্ষ: পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভোর ৫টা নাগাদ সিঙ্গুরের দিকে থেকে একটি বালি বোঝাই লরি বৈদ্যবাটির দিকে যাচ্ছিল। অন্যদিকে বৈদ্যবাটির দিক থেকে একটি লরি সিঙ্গুরের দিকে যাচ্ছিল। সিঙ্গুরের পুরুষোত্তমপুর কলাহাট এলাকায় দুটি লরির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনায় দুটি লরির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। বৈদ্যবাটি তারকেশ্বর রোডের উপর ঘটনাটি ঘটে। দুর্ঘটনার জেরে বন্ধ হয়ে যায় গাড়ি চলাচল।

স্থানীয়দের ও পুলিশের চেষ্টায় দুটি লরি থেকে দুটি লরির দুই চালক ও দুইজন খালাসিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। সেখানে দুই জনকে মৃত বলে ঘোষণা। অন্যদিকে অপর দুই ব্যক্তি গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। যদিও মৃত ব্যক্তিদের পরিচয় এখনও জানা যায়নি। ঘটনার পর ক্রেন এনে লরি দুটিকে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু করে পুলিশ। প্রায় দু’ঘণ্টা পর ধীরে ধীরে যান চলাচল শুরু হয়।

গত সপ্তাহে হুগলির (Hooghly) গোঘাটের কামারপুকুরে পথ দুর্ঘটনা (Road Accident) ঘটে। ডাম্পারের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে একটি মোটর বাইক ও ইঞ্জিন ভ্য়ানে ধাক্কা। দুর্ঘটনায় জখম হন অন্তত ৪০ জন। তাঁদের মধ্য়ে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক ছিল। ভর্তি করা হয় গোঘাট ও আরামবাগ হাসপাতালে (Arambag Hospital)। প্রত্য়ক্ষদর্শীদের দাবি, বর্ধমান থেকে পূর্ব মেদিনীপুরের মেচেদা যাচ্ছিল বাসটি। কামারপুকুরে কঙ্কালি স্টোরের কাছে ওভারটেক করার সময় সামনের দিক থেকে আসা একটি ডাম্পারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বাসটির। এরপর রাস্তার ধারে থাকা একটি বাইক ও ইঞ্জিন ভ্যানে ধাক্কা মারে ডাম্পারটি। ঘটনায় দুই বাইক আরোহী, ইঞ্জিন ভ্যান চালক সহ বাসে থাকা প্রায় ৪০ জন জখম হয়। বাসটি অত্য়ন্ত দ্রুত গতিতে চলছিল বলে দাবি যাত্রীদের। দুর্ঘটনার পর প্রথমে আহতদের উদ্ধার করে স্থানীয়রাই নিয়ে যান কামারপুকুর গ্রামীণ হাসপাতালে। সেখান থেকেই আশঙ্কাজনকভাবে আহতদের স্থানান্তরিত করা হয় গোঘাট ও আরামবাগ হাসপাতালে। দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ।           

আরও পড়ুন: Food Tips: পাতে কোন পেয়ারা? কাঁচা না কি পাকা? কোনটায় বেশি উপকার?

সেরা শিরোনাম

West Bengal News Live: জ্ঞানেশকাণ্ডের আবহেই ফর্ম ৬ নিয়ে নতুন নির্দেশিকা কমিশনের
জ্ঞানেশকাণ্ডের আবহেই ফর্ম ৬ নিয়ে নতুন নির্দেশিকা কমিশনের
West Bengal News Live Updates: কলকাতায় এসে মমতা-তৃণমূলকে আক্রমণে স্মৃতি ইরানি
কলকাতায় এসে মমতা-তৃণমূলকে আক্রমণে স্মৃতি ইরানি
Hooghly News : দেখতে পাননি বাইক চালক, চিনা মাঞ্জা সুতো গলায় লেগে ভয়াবহ দুর্ঘটনা জিটি রোডে
দেখতে পাননি বাইক চালক, চিনা মাঞ্জা সুতো গলায় লেগে ভয়াবহ দুর্ঘটনা জিটি রোডে
West Bengal News Live Updates: বেহাল শিক্ষা থেকে মূল্যবৃদ্ধি, গণ-আন্দোলনে ফের উত্তাল প্যারিস, জার্মানি, ইটালিতেও বিক্ষোভ
বেহাল শিক্ষা থেকে মূল্যবৃদ্ধি, গণ-আন্দোলনে ফের উত্তাল প্যারিস, জার্মানি, ইটালিতেও বিক্ষোভ

ভিডিও

Indranil Sen Arrested: ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে নতুন ধারা যুক্ত করার আর্জি পুলিশের | ABP Ananda
Nepal Helicopter Collision: আকাশপথে ফের বিপদ, এবার ২টি হেলিকপ্টারের সংঘর্ষ, মৃত্যু এক ভারতীয়র | ABP
CM Suvendu Adhikari: আলিপুরদুয়ারে সুপারি পাচারচক্রের পর্দাফাঁস, পুলিশ-প্রশংসায় পোস্ট মুখ্যমন্ত্রীর
Debra BJP News: তোলাবাজির প্রতিবাদ, আক্রান্ত খোদ BJP বিধায়ক! দলীয় কর্মীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ
Part-time Teachers Protest | বিকাশ ভবনের সামনে পার্ট টাইম শিক্ষকদের টানা অবস্থান-বিক্ষোভ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget