এক্সপ্লোর

Hooghly News: লকেট চট্টোপাধ্যায় সম্পর্কে কুকথা অসিত মজুমদারের, পাল্টা জবাব বিজেপি সাংসদের

Locket Chatterjee vs Asit Majumder: ব্যক্তিগত আক্রমণ-পাল্টা আক্রমণ। কুকথা’র ছড়াছড়ি। কোনও বাধাবাধির বালাই নেই। বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের সঙ্গে তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের বাগযুদ্ধ তুঙ্গে।

সৌরভ বন্দ্যোপাধ্যায় ও সোমনাথ মিত্র, হুগলি: আক্রমণ-পাল্টা আক্রমণ। তৃণমূল (Trinamool Congress) বিধায়ক অসিত মজুমদারের (Asit Majumder) মুখে লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee) সম্পর্কে কুকথা। পাল্টা, জবাব দিয়েছেন, হুগলির বিজেপি (BJP) সাংসদ।

আক্রমণ-পাল্টা আক্রমণ: চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমজার গতকাল বলেন, “ও গলার লকেট ছিল। আর আমি চুঁচুড়ায় ওঁকে পায়ের নূপুর করে ছেড়ে দিয়েছি। ও আর কারও গলায় উঠবে না। পায়ের নিচেই থাকবে।’’ পাল্টা বিজেপি বিধায়ক বলেন, “আমি মুখ্যমন্ত্রীর জায়গায় থাকলে ওঁর বাড়িতে গিয়ে ওঁর স্ত্রীর সামনে সজোরে থাপ্পড় মেরে আসতাম। মহিলারাই এক দিন ওঁকে গাছে বেঁধে পেটাবেন।’’

ব্যক্তিগত আক্রমণ-পাল্টা আক্রমণ। কুকথা’র ছড়াছড়ি। কোনও বাধাবাধির বালাই নেই। হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের সঙ্গে চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের বাগযুদ্ধ তুঙ্গে। পুজোর সময়, হুগলির গুড়াপে দুর্গা প্রতিমার হাতে দেখা যায় তৃণমূলের পতাকা। এর প্রতিবাদে, বৃহস্পতিবার, গুড়াপে প্রতিবাদ সভার আয়োজন করে বিজেপি। বিজেপির পাল্টা, বৃহস্পতিবার, একই জায়গায় সভা করে তৃণমূল। সেই মঞ্চ থেকেই বিজেপিকে আক্রমণ করে তৃণমূল বিধায়ক অসিত মজুমদার বিতর্কিত মন্তব্য করেন।

ঠিক কী বলেছিলেন অসিত মজুমদার? চুঁচুড়ার বিধায়ক বলেন, “আমার সঙ্গে লড়ুক। আমার সঙ্গে লড়ে তো ২৫ হাজারে বান্ডিল হয়ে গিয়েছিল।’’ হুগলির বিজেপি বিধায়ক লকেট চট্টোপাধ্যায় বলেন, “ওঁর ভিডিওটা আমি দেখলাম। ইতিহাসে পড়েছি, পুরুষতান্ত্রিক সমাজে, মহিলাকে পণ্য হিসেবে দেখা হত। যেভাবে ব্যবহার, তাতে কখনও মুকুট, কখনও পায়ের নূপুর। এদের বক্তব্য সেই জায়গাতেই রয়ে গেছে। এক জন মহিলা সাংসদকে যে ভাষায় আক্রমণ করা হয়েছে, তা আমাদের মহিলা মুখ্যমন্ত্রীর দেখা উচিত।’’

বিতর্ক শুরু হতেই, পাল্টা জবাব দিয়েছেন অসিত মজুমজার। তিনি বলেন, “লকেট দেবী অনেক ছোট মেয়ে। ওঁকে অসম্মান করা আমার উদ্দেশ্য নয়। লকেট দেবীর বোঝা উচিত, মমতাও মহিলা। তাঁকে যখন আপনাদের নেতারা আজেবাজে কথা বলে, তখন তো প্রতিবাদ করেন না। ‍আমি তো বলেছি, আপনি ধাপ্পা দিয়ে ২০১৯-এ গলার লকেট হয়েছিলেন। ২০২১-এ মানুষ আপনার ধাপ্পা বুঝেছে। তাই পায়ের নুপুর করেছে। ২৪-এ আপনাকে পায়ের নুপুর করবে।’’

আরও পড়ুন: Udayan Guha: ২০১৮ সালে পঞ্চায়েত নির্বাচনে দলের পদক্ষেপে কিছুটা ভুল হয়েছিল, অকপট উদয়ন গুহ

সেরা শিরোনাম

Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget