এক্সপ্লোর

Hooghly News: হুগলিতে পানীয় জলের তীব্র সঙ্কট, প্রতিবাদে বিক্ষোভ গ্রামবাসীদের

চৈত্রেই পারদ চড়ছে বৈশাখের মতো। তীব্র গরমে হাঁসফাঁস করছে সাধারণ মানুষ। কাঠফাটা গরমের মধ্যেও মিলছে না পরিশ্রুত পানীয় জল। এই অভিযোগে সরগরম হুগলির বেরেলা কোঁচমালি গ্রাম পঞ্চায়েতের গোকুলডাঙা এলাকা।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: তীব্র গরমের মধ্যে মিলছে না পানীয় জল (Drinking Water)। প্রতিবাদে হুগলির (Hooghly) গোকুলডাঙায় জনস্বাস্থ্য কারিগরি দফতরের অফিসের সামনে বিক্ষোভ গ্রামবাসীদের। পঞ্চায়েত প্রধানের দাবি, এ বিষয়ে তাঁর কাছে কোন অভিযোগ আসেনি। যতদিন না সজল ধারা চালু হচ্ছে, ততদিন জল দেওয়া হবে PHE থেকে, জানিয়েছেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ।

চৈত্রেই পারদ চড়ছে বৈশাখের মতো। তীব্র গরমে হাঁসফাঁস করছে সাধারণ মানুষ। কাঠফাটা গরমের মধ্যেও মিলছে না পরিশ্রুত পানীয় জল। এই অভিযোগে সরগরম হুগলির বেরেলা কোঁচমালি গ্রাম পঞ্চায়েতের গোকুলডাঙা এলাকা। বাসিন্দাদের দাবি, সজল ধারার জল না পেয়ে জনস্বাস্থ্য কারিগরি দফতর বা PHE-র সরবরাহ করা পানীয় জল ব্যবহার করছিলেন।

অভিযোগ, সম্প্রতি সেই পাইপ লাইন বন্ধ করে দিয়েছেন PHE-র অপারেটর। প্রতিবাদে, গঙ্গার জল পরিশুদ্ধ করে সরবরাহ করার পাইপ লাইন পাতার যে কাজ চলছিল, তা বন্ধ করে দেন গ্রামবাসীরা। পরিশ্রুত পানীয় জল সরবরাহের পাশাপাশি, অপারেটরের শাস্তির দাবিতে এদিন PHE অফিসের সামনে বিক্ষোভ দেখান তারা। স্থানীয় পঞায়েত প্রধান জানিয়েছেন, তিনি এখনও এনিয়ে কোনও অভিযোগ পাননি। হুগলির বেরেলা কোঁচমালি গ্রাম পঞ্চায়েতের প্রধান মামণি হেমব্রম বলেন, “এ বিষয়ে কোন কিছুই অবগত নয়। তার কাছে কোন অভিযোগ আসেনি। তবে অভিযোগ পেলে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান হবে। এবং পানীয় জল যাতে গ্রামবাসীরা পায় সে বিষয়েও দেখা হবে।‘’

অভিযুক্ত PHE অপারেটর জানিয়েছেন, ওই এলাকা PHE-এর অন্তর্ভুক্ত নয়। তা সত্ত্বেও বেআইনিভাবে পানীয় জল ব্যবহার করেছিলেন এলাকার বাসিন্দারা। তার ফলে অন্যান্য এলাকায় জলের সমস্যা সৃষ্টি হয়েছিল। তাই বাধ্য হয়ে ওই এলাকার জল বন্ধ করা হয়েছে। জেলা পরিষদেরে জনস্বাস্থ্য কারিগরি দফতরের কর্মাধ্যক্ষ শান্তনু বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, যতদিন না সজল ধারা চালু হচ্ছে, ততদিন জল দেওয়া হবে PHE থেকেই। পানীয় জল কোনওভাবেই বন্ধ করা হবে না।

আরও পড়ুন: Madan Mitra: 'জল তোমার শুকিয়ে গেছে... ওহে মাধব নীল' মদন নিশানায় রুদ্র

 

সেরা শিরোনাম

West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
West Bengal News Live: প্রচারের শেষবেলায় নন্দীগ্রামে পদযাত্রা মুখ্যমন্ত্রীর, বিজেপি প্রার্থীর সমর্থনে দু'বেলা রোড শো
প্রচারের শেষবেলায় নন্দীগ্রামে পদযাত্রা মুখ্যমন্ত্রীর, বিজেপি প্রার্থীর সমর্থনে দু'বেলা রোড শো
West Bengal News Live Updates: 'জ্ঞানেশ কুমার চলে যাবে এবং তাঁর মাস্টারও চলে যাবে', লিখলেন মহুয়া মৈত্র
'জ্ঞানেশ কুমার চলে যাবে এবং তাঁর মাস্টারও চলে যাবে', লিখলেন মহুয়া মৈত্র

ভিডিও

CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ
Baruipur News: বারুইপুরে মমতা-তৃণমূলের বিধায়ককে মারধরের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ
CJP Protest Delhi : আজও 'যন্তরমন্তর চলো', এরই মাঝে দিল্লিতে রেল পরিষেবা চালু; খুলল মেট্রোর গেট | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget