এক্সপ্লোর

Duare Sarkar: তারকেশ্বরে দুয়ারে সরকার ক্যাম্পে 'আগ্নেয়াস্ত্র' ! খোদ দেখা গেল TMC নেতার দেহরক্ষীর হাতে..

Hooghly Duare Sarkar TMC Clash : হুগলির তারকেশ্বরে দুয়ার সরকার ক্যাম্পে তৃণমূলের ২ গোষ্ঠীর বিবাদে ধুন্ধুমার

হুগলি: তারকেশ্বরে দুয়ারে সরকার ক্যাম্পেও সংঘর্ষ, আগ্নেয়াস্ত্র হাতে তৃণমূল নেতার দেহরক্ষী। দুয়ার সরকার ক্যাম্পে তৃণমূলের ২ গোষ্ঠীর বিবাদে ধুন্ধুমার। পরিস্থিতি সামলাতে আগ্নেয়াস্ত্র বার করতে হল পুলিশকে। হুগলির তারকেশ্বরের নাইটা মালপাহাড়পুর গ্রাম পঞ্চায়েতে ক্য়াম্পে পরিষেবা দেওয়া নিয়ে তৃণমূলেরই ২ পক্ষের বিবাদ। তৃণমূলের ২ গোষ্ঠীর বিবাদে আগ্নেয়াস্ত্র বার করতে হল পঞ্চায়েতের উপপ্রধানের দেহরক্ষীকে।

রাজ্যে ইতিমধ্য়েই একের পর এক গোষ্ঠীদ্বন্দের খবর প্রকাশ্যে আসছে। একের পর এক খুনের ঘটনাও সামনে এসেছে। সাম্প্রতিক কালে ঘটে যাওয়া ঘটনাগুলির মধ্য়ে অন্যতম মালদার তৃণমূল নেতা হত্যাকাণ্ড। এদিকে একাধিক ঘটনায় গ্রেফতার হয়েছেন শাসকনেতারাই। পঞ্চায়েত ভোট, উপনির্বাচন, তার উপর লোকসভা ভোট, একের পর এক ভোটে সবুজ ঝড়ের পর ইমেজ ঠিক রাখতে কড়া নজর দলের শীর্ষ নের্তৃত্বের। একদিকে হাতছানি দিচ্ছে ছাব্বিশের নির্বাচন। তাই তার আগে কোনও মতেই ঝুঁকি নিতে রাজি নয় রাজ্যের শাসকদল। যদিও পাখির চোখ ছাব্বিশের ভোট হলেও, বারংবারং অপরাধের নানা ঘটনায় নাম জড়াচ্ছে শাসকনেতাদের । 

অপরদিকে, সম্প্রতি স্কুল চলাকালীন  স্কুলের সামনে মাঠে মাইক বাজিয়ে নৃত্য পরিবেশন করে দুয়ারে সরকার কর্মসূচি অনুষ্ঠিত হয়েছিল। এই নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছিল। ঘটনাটি ঘটেছিল বারাসাত ২ নম্বর ব্লকের দাতপুর গ্রাম পঞ্চায়েতের গোলাবাড়ি পল্লী মঙ্গল হাইস্কুল চত্তরে।স্থানীয় অভিভাবকরা দাবি করছিলেন, স্কুল চলাকালীন এভাবে গান বাজিয়ে নৃত্য পরিবেশন করে দুয়ারে সরকার কর্মসূচি করা ছাত্রছাত্রীদের ক্ষতি হচ্ছে। এটা না হলেই ভালো হতো। গোলাবাড়ি পল্লী মঙ্গল হাই স্কুলের শিক্ষক আমরা আমাদের স্কুলের ভিতর পঠন পাঠন ঠিক রেখেছি। স্কুলের সামনে মাঠে যে সরকারি  কর্মসূচি চলছে তার জবাব দেবে পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েত। আমাদের স্কুলের সব ঠিকঠাক চলছে।'

অন্যদিকে গ্রাম পঞ্চায়েতের প্রধান মুখে কুলুপ এঁটেছিলেন। বারাসাত দু'নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত পরিবহন দপ্তরের কর্মাধ্যক্ষ আসের আলী মল্লিক বলেছিলেন, স্কুলের মাঠে কোনওরকম দুয়ারে সরকার কর্মসূচি হচ্ছে না। এটি গোলাবাড়ি পল্লীমঙ্গল উন্নয়ন সমিতির মাঠ। যারা অভিযোগ করছে সম্পন্ন ভিত্তিহীন। এদিকে প্রশাসনিক ভাবে বারাসাত দু নম্বর ব্লকের ভিডিও নিজে অনুমতি পত্র দিয়েছেন সেখানে স্পষ্ট উল্লেখ করা ছিল গোলাবাড়ি পল্লীমঙ্গল হাইস্কুল মাঠ সরকার কর্মসূচি অনুষ্ঠিত হবে। তেমনি বিজ্ঞপ্তি তিনি স্কুলের প্রধান শিক্ষককে দিয়েছিলেন। '


Duare Sarkar: তারকেশ্বরে দুয়ারে সরকার ক্যাম্পে 'আগ্নেয়াস্ত্র' ! খোদ দেখা গেল TMC নেতার দেহরক্ষীর হাতে..

আরও পড়ুন, কাছে নেই মোবাইল, কুম্ভমেলায় গিয়ে নিখোঁজ কাটোয়ার বছর ৭০ এর বৃদ্ধা !

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: 'যন্তরমন্তরে প্রতিবাদী পডুয়াদের ভুল বোঝানো হয়েছিল', ইস্তফার পর প্রথম মুখ খুললেন ধর্মেন্দ্র প্রধান
'যন্তরমন্তরে প্রতিবাদী পডুয়াদের ভুল বোঝানো হয়েছিল', ইস্তফার পর প্রথম মুখ খুললেন ধর্মেন্দ্র প্রধান
West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
News Live Updates: ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
Chinese Manja Kite Strings: লক্ষ্মী পেঁচার ডানা কাটল চিনা মাঞ্জায়, ছটফট করছিল গাছের ডালে আটকে, তারপর...
লক্ষ্মী পেঁচার ডানা কাটল চিনা মাঞ্জায়, ছটফট করছিল গাছের ডালে আটকে, তারপর...

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Weather Update: ৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
Weather Alert: রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
Embed widget