এক্সপ্লোর

Mahakumbh 2025: কাছে নেই মোবাইল, কুম্ভমেলায় গিয়ে নিখোঁজ কাটোয়ার বছর ৭০ এর বৃদ্ধা !

Mahakumbh 2025 Katwa Woman Missing : নিখোঁজ বৃদ্ধার খোঁজে কাটোয়া থানায় দ্বারস্থ ঘোষ পরিবার

রাণা দাস, পূর্ব বর্ধমান: কিছুতেই অঘটন থামছে না। একের পর এক খারাপ খবর আসছে। কুম্ভমেলায় পদপৃষ্ঠে মৃত্যুর সংখ্যা ৩০ পেরিয়েছে। এহেন সময়েই প্রচুর মানুষ আহত। চিকিৎসাধীন। তারই মধ্যে এল আরও একটি খারাপ খবর। কুম্ভ মেলায় গিয়ে নিখোঁজ কাটোয়ার এক বৃদ্ধা।


Mahakumbh 2025: কাছে নেই মোবাইল, কুম্ভমেলায় গিয়ে নিখোঁজ কাটোয়ার বছর ৭০ এর বৃদ্ধা !

জানা গিয়েছে, কুম্ভ মেলায় গিয়ে নিখোঁজ হওয়া ওই বৃদ্ধার নাম ভারতী বালা ঘোষ বয়স ৭০, বাড়ি কাটোয়ার মনসা পাড়ায়। গতকাল বিকালের পর থেকেই তিনি নিখোঁজ রয়েছে বলে জানাচ্ছে তাঁর পরিবার। খবর পাওয়া মাত্রই উদ্বিগ্ন পরিবারের সকলে। নিখোঁজ বৃদ্ধার খোঁজে কাটোয়া থানায় দ্বারস্থ তাঁর পরিবার। নিখোঁজ ডায়েরি করা হচ্ছে।

পরিবারের তরফে জানা গিয়েছে, কাটোয়া থেকে কুম্ভ মেলার জন্য একটি দল রওনা দেয় গত সোমবার। গত বুধবার দুপুর নাগাদ ভারতী বালা ঘোষ তিনি স্নানের উদ্দেশ্যে যাওয়ার পর থেকেই তার আর কোনও খোঁজ মিলছে না। তার কাছে কোনও মোবাইল ফোন না থাকায় তার সঙ্গে যোগাযোগ করতে পারছে না পরিবার। সঙ্গে থাকা দলের অন্য সদস্যরাও খুঁজে পাচ্ছে না ভারতী বালা ঘোষকে।

তাঁকে খুঁজতে পরিবারের কয়েকজন কুম্ভর উদ্দেশ্যে রওনা হয়েছেন আজ সকালে। অপরদিকে, মহাকুম্ভে মৃত্যুমিছিল, পুণ্যস্নানে গিয়ে প্রাণ গেল গল্ফ গ্রিনের বৃদ্ধার। এত পুণ্যার্থীর মৃত্যুর পরও চরম অব্যবস্থা। বৃদ্ধার ডেথ সার্টিফিকেট না দেওয়ার অভিযোগ। ডেথ সার্টিফিকেট ছাড়া কীভাবে মিলবে ক্ষতিপূরণ? মহাকুম্ভে চরম অব্যবস্থা, যোগী সরকারকে নিশানা অরূপ বিশ্বাসের।

মৌনি অমাবস্যা মহাকুম্ভে দ্বিতীয় শাহি স্নানের পুণ্যযোগে ভোর ৫টায় শাহি স্নানের কথা ছিল।  মাঝরাত থেকেই মহাকুম্ভের নানা ঘাটে লক্ষ লক্ষ পুণ্যার্থী ভিড় জমিয়েছিলেন। রাত ২টো নাগাদ সঙ্গমের কাছে ভিড়ের চাপে ব্যারিকেড ভেঙে যায়। তার মধ্যেই অনেকে দৌড়তে শুরু করায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে।  মৌনি অমাবস্যায় মহাকুম্ভে পদপিষ্টের ঘটনায় উদ্বিগ্ন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন, RG Kar-এর দুর্নীতি মামলায় চার্জ গঠন নিয়ে CBI-কে ধমক, শোকজ করল আদালত

দুর্ঘটনার পর উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে ফোনে ৩ বার কথা বলেছেন প্রধানমন্ত্রী। খোঁজ নিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা-ও। সকালে যোগী আদিত্যনাথের বাড়িতে বৈঠকে বসেন উত্তরপ্রদেশের মুখ্যসচিব, DGP, ADG আইন শৃঙ্খলা, স্বরাষ্ট্র দফতরের প্রধান সচিব-সহ প্রশাসনিক আধিকারিকরা। ভিড় সামলাতে কোথায় ত্রুটি, দোষী আধিকারিকদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে উত্তরপ্রদেশ প্রশাসন। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
News Live Updates: টুলু মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
টুলু মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
Sayani Das: তৃণমূল বিধায়ক অনুমতি দেননি, সায়নীকে ডেকে কালনা স্য়ুইমিংপুলের দরজা খুলে দিলেন বিজেপি বিধায়ক
তৃণমূল বিধায়ক অনুমতি দেননি, সায়নীকে ডেকে কালনা স্য়ুইমিংপুলের দরজা খুলে দিলেন বিজেপি বিধায়ক
News Live Updates: মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার
মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার

ভিডিও

Birbhum Tulu Mondal | এখনও অধরা! কোথায় গিয়ে 'গা-ঢাকা' দিলেন টুলু মণ্ডল?
Abhishek Banerjee : বিনা অনুমতিতে USG মেশিন স্থানান্তরিত করায় লাইসেন্স ও রেজিস্ট্রেশন বাতিল
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (৩০.৭.২৬):কাদের আশীর্বাদে টুলুর ক্রাইম? শাহ-নাড্ডার সঙ্গে সৌগত-শত্রুঘ্ন
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(৩০.৭.২৬): বালি থেকে পাথর, সরকারি রাজস্ব লুঠেই টুলুর 'সোনালি সাম্রাজ্য'?
Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget