এক্সপ্লোর

Hooghly News: চন্দননগরে ধস মেরামতি করতে গিয়ে দেখা মিলল সুড়ঙ্গর, কী রয়েছে সেখানে?

চন্দননগর জোড়াঘাট অঞ্চল ও কানাইলালের মূর্তির সামনে এই ধস নামে। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, বুধবার দুপুরে একটি বালি বোঝাই লরি যায় ওই এলাকা দিয়ে। আর তারপর বেলা বাড়তেই ওই এলাকায় ধস নামে।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: দিন চারেক আগেই আচমকা চন্দননগরের (Chandannagar) ব্যস্ত রাস্তার মাঝে ধস নামে। আতঙ্কিত হয়ে পড়েন এলাকার মানুষ। চন্দননগর পুরনিগমের পক্ষ থেকে রাস্তা সংস্কারের আশ্বাস দেওয়া হয়। অবশেষে শুরু হয়েছে ধস মেরামতি। আর চন্দননগরের স্ট্র্যান্ড রোড এলাকায় ধস মেরামতি করতে গিয়েই দেখা পাওয়া গেল সুড়ঙ্গর।

চন্দননগরে দেখা পাওয়া সুড়ঙ্গের ইতিহাস-

জানা গিয়েছে, চন্দননগরের স্ট্র্যান্ড রোড এলাকায় ধস মেরামতি করতে গিয়ে যে সুড়ঙ্গর দেখা পাওয়া গিয়েছে, তা আসলে ফরাসি আমলের তৈরি। মাটির নীচ দিয়ে ড্রেনেজ সিস্টেম করা হয়েছিল। ওই ড্রেনেজ সিস্টেমেরই একটা অংশ ধস কবলিত হয়েছিল। ইতিহাস ঘেঁটে জানা যাচ্ছে, ১৭৬৩ থেকে ১৭৬৬ সালে চন্দননগর শহরজুড়ে এমনই নর্দমা তৈরি করা হয়। এই নর্দমাগুলি চন্দননগরের অন্যতম স্থাপত্য বলে জানাচ্ছেন ইতিহাসবিদরা। তাঁদের বক্তব্য, মাটির ওপরে যে রকম স্থাপত্য রক্ষণাবেক্ষণ করা হচ্ছে, মাটির নিচের স্থাপত্যগুলোও আধুনিক পদ্ধতিতে যেন রক্ষণাবেক্ষণ করা হয়। এমনই একটি নর্দমায় ধস নেমেছে।

আরও পড়ুন - Hooghly News: সরকারের জমিতে 'সরকারি' বাড়ি, ভাঙতে হল কোর্টের নির্দেশে

প্রসঙ্গত, চন্দননগর জোড়াঘাট অঞ্চল ও কানাইলালের মূর্তির সামনে এই ধস নামে। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, বুধবার দুপুরে একটি বালি বোঝাই লরি যায় ওই এলাকা দিয়ে। আর তারপর বেলা বাড়তেই ওই এলাকায় ধস নামে। স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে, বুধবার দুপুরে চন্দননগর জোড়াঘাট এলাকায় দিয়ে একটি বড় বালি বোঝাই লরি যায়। সেই সময়ই কানাইলালের মূর্তির সামনের রাস্তার উপর একটি ছোট গর্ত দেখা যায়। কিন্তু বেলা বাড়তেই সেই গর্ত বড় হয়ে আচমকা প্রায় পাঁচ ফুটের গর্ত হয়ে যায়। ব্যস্ত রাস্তার উপর ধস নামার ফলে বিপদের আশঙ্কায় চিন্তিত হয়ে পড়েন এলাকার বাসিন্দারা। জানা গিয়েছে, ধস নামার পরই পুলিশ গার্ড রেল দিয়ে ঘিরে দেয় রাস্তার একাংশ। যাতে ধস নামা অংশে কেউ যাতায়াত করতে গিয়ে বিপদে না পড়ে। ধস নামার পরই এলাকার বাসিন্দারা খবর দেন পুরসভায়। জানা যাচ্ছে, পুর নিগমের ইঞ্জিনিয়াররা ঘটনাস্থলে এসে গোটা বিষয়টি দেখে যান। পাশাপাশি, চন্দননগর পুর নিগমের পক্ষ থেকে দ্রুত রাস্তা সংস্কার করা হবে বলে আশ্বাসও দেওয়া হয়। আপাতত ওই রাস্তা দিয়ে ভারী যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
News Live Updates: হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
News Live Updates: ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির

ভিডিও

Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget