এক্সপ্লোর

Hooghly News: দোলের দুপুরে বেধড়ক মার, প্রতিবেশীদের হাতেই 'খুন' যুবক ?

Hooghly Murder Case: পারিবারিক অশান্তির জেরে এক যুবককে মারধর করে খুনের অভিযোগ উঠল প্রতিবেশীদের বিরুদ্ধে।

সোমনাথ মিত্র,হুগলি: পারিবারিক অশান্তির জেরে এক যুবককে মারধর করে খুনের (Murder Case) অভিযোগ উঠল প্রতিবেশীদের বিরুদ্ধে। মৃতের নাম কৃষ্ণেন্দু দাস। বয়েস হয়েছিল ৩০ বছর। আজ দুপুরে ঘটনাটি ঘটে চন্ডীতলার জনাই স্টেশন সংলগ্ন এলাকায়। ঘটনায় তিন অভিযুক্তের মধ্যে একজনকে আটক করেছে চন্ডীতলা থানার পুলিশ (Police)। 

দোলের দুপুরে বেধড়ক মার

 স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে ,চন্ডীতলার জনাই স্টেশন সংলগ্ন মধ্যপাড়া এলাকায় দোলের দিন দুপুরে প্রতিবেশি রুনু সিং এর সঙ্গে বচসা শুরু হয় কৃষ্ণেন্দু দাসের।বাড়ির ভিটে নিয়ে দুই পরিবারে বিবাদ দীর্ঘদিনের। অভিযোগ, আজ দুপুরে, প্রতিবেশী রুনু সিং ও তার দুই ছেলে বুদো আর বাবু কৃষ্ণেন্দুর উপর চড়াও হয়। উঠোনে ফেলে লাথি, ঘুষি ও লাঠি দিয়ে মারতে থাকে। মদের বোতল দিয়েও মারা হয় বলে অভিযোগ।

এগিয়ে এলেন মা, হাসপাতালে নিয়েও শেষ রক্ষা হল না 

ছেলেকে বাঁচাতে মা যুথিকা দাস এগিয়ে যান।তাকেও ধাক্কা মেরে সরিয়ে দেয় অভিযুক্তরা। মারের চোটে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে কৃষ্ণেন্দু দাস। এরপর পরিবারের সদস্যরা  ও স্থানীয়রা আহত যুবককে উদ্ধার করে চন্ডীতলা গ্রামীন হাসপাতালে নিয়ে যায়। কিন্তু ততক্ষণে সব শেষ। চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় চন্ডীতলা থানার পুলিশ রুনু সিং-কে গ্রেফতার করে। তার দুই ছেলে ঘটনার পর থেকে পলাতক।

আরও পড়ুন, অনুদাকে দিল্লিযাত্রার শুভেচ্ছা', রুদ্রনীলের 'অনুমাধব ৩' -তে নিশানায় কে এবার ?

'ফাঁসি চাই', দাবি মৃত যুবকের মা ও দিদির

মৃত যুবকের মা যুথিকা দাস বলেন,'আজকে হঠাৎ সবাই মিলে ফেলে দিয়ে পেটে, বুকে, মাথায় লাথি মারে। মদের বোতল দিয়ে মাথায় মারে। অনেকদিন আগে অশান্তি ছিল,  তাই ওদের সাথে কোন কথাই ছিল না। আজ হঠাৎ করে মারে। আমি ওদের ফাঁসি চাই।'মৃতের দিদি অর্পিতা সাঁতরা বলেন, 'ও আমার একমাত্র ভাই। আমাকে যখন খবর দিল যে, ভাইকে এমন মেরেছে ও নিঃশ্বাস নিতে পারছে না। আমি হাসপাতালে গিয়ে দেখি মারা গেছে। বহুদিন আগে অশান্তি ছিল। আজকে কিছুই হয় নি। কিন্তু এমন মারল আমার ভাইকে শেষ করে দিল। ওদের যেনও ফাঁসি হয়।' হুগলি জেলা গ্রামীণ পুলিশ সুপার আমনদ্বীপ জানান, 'অভিযুক্তদের বিরুদ্ধে খুনের মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত

ভিডিও

Sushmita Dev: 'রাজনীতিতে জিরো নলেজ থাকলে খুব ক্ষতিকর', BJP-তে যোগ দিয়ে কাকে আক্রমণ সুস্মিতার?
TMC News: তৃণমূল কংগ্রেসের সব মিলিয়ে ১২টি অ্যাকাউন্ট ফ্রিজ করল বিধাননগর সাইবার পুলিশ |ABP Ananda
TMC News: 'ডিম থেকে বাঁচতে' বিজেপি রাজ্য সভাপতি Samik Bhattacharya-র পা জড়িয়ে কান্না TMC নেতার
Baruipur Case: বারুইপুরে প্রভাস মণ্ডলকে এনকাউন্টারের জায়গায় ফরেন্সিক আধিকারিকরা | ABP Ananda
Abhishek Banerjee : কণ্ঠস্বরের নমুনা দিতেই হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, নির্দেশ বিচারপতি সৌগত ভট্টাচার্যর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget