এক্সপ্লোর

Duare Ration: 'দুয়ারে রেশন' না পেয়ে রেশন ডিলারের দুয়ারে বিক্ষোভ গ্রামবাসীদের

Duare Ration Services In Hooghly: গ্রাহকদের অভিযোগ মুখ্যমন্ত্রী ঘোষণা করার পর সরকারি ভাবে দুয়ারে রেশন প্রকল্প চালু হয়েছে। কিন্তু বৈঁচি চৌবেরার রেশন ডিলার এই প্রকল্প শুরু করেননি।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চালু করা 'দুয়ারে রেশন' কর্মসূচী নিয়ে সমস্যার সৃষ্টি হল পান্ডুয়ায়। রেশন নিতে গিয়ে গ্রাহকদের বিক্ষোভে ব্যাপক উত্তেজনা ছড়াল পান্ডুয়ার বৈঁচিগ্রামের চৌবেরা গ্রামে। গ্রাহকদের অভিযোগ মুখ্যমন্ত্রী ঘোষণা করার পর সরকারি ভাবে দুয়ারে রেশন প্রকল্প চালু হয়েছে। পান্ডুয়া ব্লকের বিভিন্ন গ্রামে চলছে দুয়ারে রেশন। কিন্তু বৈঁচি চৌবেরার রেশন ডিলার এই প্রকল্প শুরু করেননি।

অনেক দূর থেকে ডিলারের বাড়িতে আসতে হয় গ্রাহকদের। এরপর যদিও দোকানে এলেও বায়োমেট্রিক করা নিয়ে নানা বাহানা করেন ডিলার। সেখ আব্দুল রসিদ নামে এক গ্রাহক বলেন, সব জায়গায় দুয়ারে রেশন চালু হলেও চৌবেড়া গ্রামের ডিলার প্রভাত কর একদিনও দুয়ারে রেশন দেননি।

গ্রাহককের অভিযোগ, কয়েক মাইল হেঁটে গ্রাহকদের আসতে হয় রেশন নিতে। তার উপর বায়োমেট্রিক নিয়ে সমস্যা হলে রেশন থেকে বঞ্চিত হতে হয় গ্রাহককে। অনেকের অভিযোগ, গ্রামবাসীরা রেশন ডিলারকে অনেকবার অনুরোধ করলেও তিনি শোনেননি। আজ তাই বিক্ষোভ হয়েছে। প্রয়োজনে রেশন দোকান বন্ধ করে দেব, এমনই সুর শোনা যায় ক্ষুদ্ধ গ্রাহকদের থেকে।

আরও পড়ুন, সকালে লটারি কেটে দুপুরেই কোটিপতি, আনন্দে দিশেহারা অ্যাম্বুলেন্স চালক

সম্প্রতি মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প দুয়ারে রেশন চালুর ১৫ দিনের মধ্যেই ধাক্কা । পরিকাঠামো তৈরি না থাকায় ডিসেম্বর মাসে দুয়ারে রেশন না দেওয়ার কথা ঘোষণা করল বাঁকুড়া জেলা এম আর ডিলার অ্যাসোসিয়েশান । ডিসেম্বর মাসে এই প্রকল্প থেকে অব্যাহতি চেয়ে তাঁরা খাদ্য দফতরে আবেদন জানাবেন বলেও জানানো হয়েছে । যদিও জেলা খাদ্য সরবরাহ দফতরের তরফে বলা হয়েছে সরকারি প্রকল্প এভাবে বন্ধ করা যাবেনা । সমস্যা থাকলে প্রকল্প চালু রেখেই আলোচনার মাধ্যমে তা মিটিয়ে ফেলা হবে ।

নভেম্বর মাসের ১৬ তারিখে নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে রাজ্য জুড়ে দুয়ারে রেশন প্রকল্পের সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । নভেম্বরে বাঁকুড়া জেলা জুড়ে এই প্রকল্প চালুও হয়ে । কিন্তু সেই প্রকল্প চালু হওয়ার পনেরো দিনের মধ্যেই ফের তা বন্ধ হওয়ার সম্ভাবনা দেখা দিল বাঁকুড়ায় । আজ বাঁকুড়া জেলা এম আর ডিলার অ্যাসোসিয়েশান রীতিমত সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করল দুয়ারে রেশনের জন্য যে পরিকাঠামো দরকার তা তাদের নেই । এমত অবস্থায় তারা ডিসেম্বর মাসে গ্রাহকদের দরজায় পৌঁছে দিতে পারবে না রেশন সামগ্রী । 

সেরা শিরোনাম

Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু

ভিডিও

Aj Banglay: আজাদি স্লোগান মমতার, পাল্টা মুখ্যমন্ত্রী| উত্তপ্ত SRFTI | ফের কুণালের গাড়িতে হামলা
Nitin Nabin | বিজেপির যেন তৃণমূলীকরণ না হয়, শহরে এসে বার্তা নিতিন নবীনের
Humayun Kabir | উপনির্বাচনের আগে হুমায়ুনের মুখে মুখ্যমন্ত্রীর মৃত্যু-কামনা! দায়ের হল অভিযোগ
Thalapathy Vijay TVK | থলপতি বিজয়ের TVK প্রথম কার্যালয় খুলল পশ্চিমবঙ্গে
Chaos in SRFTI | ছাত্রছাত্রীদের একাংশের সঙ্গে আয়োজকদের সংঘাত। SRFTI-এ সংঘর্ষ |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget