এক্সপ্লোর

Hooghly News: রিষড়া থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র, পাকড়াও ২

Hooghly News Update: ধৃতের কাছ থেকে একটি কারবাইনের মত দেখতে ইমপ্রোভাইসড মেশিন গান, একটি ম্যাগাজিন, এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, রিষড়া, হুগলি: রিষড়া থেকে মেশিনগান-সহ গ্রেফতার দুষ্কৃতী। চন্দননগর পুলিশের গোয়েন্দা দফতরর গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে হানা দেয় রিষড়ার ৩ নং নতুনগ্রাম নিত্যানন্দপল্লিতে। সেখান থেকে সৌমেন্দু দাসকে (বিল্টু) গ্রেফতার করা হয়।

অস্ত্র উদ্ধার:
ধৃতের কাছ থেকে একটি কারবাইনের মত দেখতে ইমপ্রোভাইসড মেশিন গান, একটি ম্যাগাজিন, এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। গোবিন্দ দাস নামে আরও একজনকে গ্রেফতার (arrest) করছেন চন্দননগর পুলিশ কমিশনারেটের গোয়েন্দারা। গোবিন্দর কাছ থেকে তিন রাউন্ড তাজা কার্তুজ (ammunition) উদ্ধার করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে ২৫/২৭ অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। 

কেন অভিযান?
বগটুই-এর ঘটনার পর মুখ্যমন্ত্রী (Chief Minister) সেখানে গিয়ে পুলিশকে নির্দেশ দিয়েছিলেন রাজ্যে যত বেআইনি অস্ত্র আছে উদ্ধার করতে হবে। এর পরেই রাজ্যজুড়ে পুলিশের তৎপরতা বাড়ে। হুগলিতেও গত কয়েকদিনে একাধিক অভিযানে বেআইনি অস্ত্র উদ্ধার হয়েছে। ধরা পড়েছে দুষ্কৃতীরা। তবে সেগুলো ছিল হয় পিস্তল নয়তো দেশি পাইপ গান। এবার রিষড়ায় মেশিন গান ধরা পড়ায় চিন্তায় চন্দননগর পুলিশ।

কী বলছে পুলিশ:
বুধবার রিষড়া থানায় চন্দননগর পুলিশের ডেপুটি কমিশনার অরবিন্দ আনন্দ সাংবাদিকদের জানান, গত পনেরো দিন ধরে গোটা রাজ্যের সঙ্গে চন্দননগর পুলিশও বিশেষ অভিযান চালাচ্ছে বেআইনি অস্ত্রের খোঁজে। রিষড়ার যে দুজনকে ধরা হয়েছে তাদের বিরুদ্ধে আগেও মাদকের (drug) কারবার-সহ নানা অভিযোগ রয়েছে। একাধিকবার গ্রেফতারও হয়েছে। তাই তাদের উপর নজর রাখা হচ্ছিল। মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে নতুনগ্রামে হানা দেয় রিষড়া থানার পুলিশ ও গোয়েন্দাদের একটি দল। ধৃত দুজনের কাছ থেকে মেশিন গান ও চার রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে। ধৃতদের  হেফাজতে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করা হবে। কোথা থেকে মেশিন গান কেনা হয়েছে, কী উদ্যেশ্যেই বা কেনা হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। ডিসি বলেন, 'গত পনেরো দিনে চন্দননগর পুলিশ শুধু শ্রীরামপুর জোনেই ৩৪টা অস্ত্র মামলা রুজু হয়েছে। ৪২ জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ৩৬ টা আগ্নেয়াস্ত্র ও ৪৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। চন্দননগর পুলিশ বেআইনি অস্ত্রের খোঁজ জারি রাখছে পাশাপাশি দুষ্কৃতিদের উপর নজরদারী চালানো হচ্ছে রাতদিন।'

আরও পড়ুন: অজানা জন্তুর পায়ের ছাপ, আতঙ্কে ধূপগুড়ির বাসিন্দারা

সেরা শিরোনাম

News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু ১৮ জনের, মৃত ৭ বছরের এক শিশুও
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু ১৮ জনের, মৃত ৭ বছরের এক শিশুও
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট

ভিডিও

Durga Puja 2026 | কলকাতা থেকে জেলা, চলছে প্যান্ডেল হপিং, কাতারে কাতারে মানুষ সন্তোষ মিত্র স্কোয়ারে
Durga Puja 2026 | এবার ৮৭ বছরে পদার্পণ, অভিনব ভাবনায় সেরা আহিরীটোলা সর্বজনীন | #abpananda
Durga Puja 2026: দুর্গা-আরাধনায় মেতেছেন দেব-আবাসের বৃদ্ধারা, নিজেদের হাতেই ব্য়বস্থা করছেন পুজোর
Durga Puja 2026 | ৯৯ বছরে পা, পুজো উপলক্ষ্যে জমজমাট চারুচন্দ্র ভবন | #abpananda
Durga Puja 2026 | সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভিড়, পাখির চোখে দেখুন টালা প্রত্যয়ের ছবি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget