এক্সপ্লোর

Hooghly: সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম

Hooghly News: কিছুক্ষণের মধ্যেই বিধ্বংসী আকার নেয় আগুন। এমনকী রাস্তার পাশে দাঁড়ানো ২টো চারচাকার গাড়ি ও একটি বাইক চলে যায় লেলিহান শিখার গ্রাসে।

সোমনাথ মিত্র, হুগলি: স্বাধীনতা দিবসের সকালে হুগলির সিঙ্গুরের একটি বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড। পুড়ে ছাই হয়ে গেল ৩ তলা বাড়ির গ্রাউন্ড ফ্লোরে থাকা ইলেকট্রিক স্কুটারের শোরুম। স্থানীয় সূত্রে খবর, সাতসকালে বাড়ির একতলায় আগুন জ্বলতে দেখেন কয়েকজন। কিছুক্ষণের মধ্যেই বিধ্বংসী আকার নেয় আগুন। এমনকী রাস্তার পাশে দাঁড়ানো ২টো চারচাকার গাড়ি ও একটি বাইক চলে যায় লেলিহান শিখার গ্রাসে। দমকলের ৪টি ইঞ্জিনের ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা গেলেও, কিছু জায়গায় রয়েছে পকেট ফায়ার। কীভাবে আগুন লাগল তার কারণ এখনও জানা যায়নি।

হলদিয়ায় বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল ২ মাস আগে। সকাল সকাল এই ঘটনা হয়েছিল। হলদিয়া পেট্রোকেমিক্যালস্-এর ন্যাপথার পাইপলাইনে ধরল বিধ্বংসী আগুন। মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে বিরাট এলাকা জুড়ে। আগুনের শিখা ক্রমেই উঁচুতে উঠতে শুরু করে। ধোঁয়ায় ঢাকে চারিদিক।  আগুন এতটাই ভয়ঙ্কর যে, হলদিয়া থেকে হাওড়া ও পাশকুঁড়াগামী ট্রেন চলাচল বেশ কিছুক্ষণ বন্ধ রাখা হয়েছিল। স্থানীয় সূত্রে খবর, আগুন এতটাই ছড়িয়েছিল যে, বেশ কিছু এলাকা বেশ ক্ষতিগ্রস্ত হয়েছিল। আশঙ্কা করা হচ্ছিল,  বেশ কয়েকজন আহত হয়ে থাকতে পারেন। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন কাজ করছে। প্রাণহানির খবর এখনও নেই। তবে আতঙ্ক ছড়িয়েছে এলাকা জুড়ে। পুলিশ সূত্রে দাবি করা হয়েছিল যে এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন ১৫ জন। আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। সেখান থেকে কলকাতায় রেফার করা হতে পারে ২ জনকে। বাকিদের চিকিৎসা চলছে হলদিয়া মহকুমা হাসপাতালে। জেলা প্রশাসন সূত্রে খবর, ইতিমধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে হাজির ১২টিরও বেশি দমকলের ইঞ্জিন।

এর আগে রাজ্যে বড় অগ্নিকাণ্ডের ঘটনা হয়েছিল আলিপুরে দক্ষিণ ২৪ পরগনার জেলা পরিষদ অফিসে। সেখানে বিধ্বংসী অগ্নিকাণ্ড হয়েছিল। পুড়ে ছাই, একাধিক সরকারি দফতর। আগুনে খাক হয়ে গেল প্রচুর EVM। ৬, ৭ ও ৮ তলা এড়িয়ে আগুন সোজা ৯ ও ১০ তলায় গেল কী করে? নিছক দুর্ঘটনা, নাকি নেপথ্যে রয়েছে অন্তর্ঘাত? খতিয়ে দেখতে, চার সদস্যের Special Investigation Team গঠন করেছিল লালবাজার। এরপর ঘটনাস্থল পরিদর্শন করেন SIT-এর সদস্য ও ফরেন্সিক বিশেষজ্ঞরা। সংগ্রহ করা হয় নমুনা। বিদ্যুৎবিচ্ছিন্ন বহুতলে ৩টি তলা এড়িয়ে আগুন সোজা ১০ তলায় গেল কী করে? কী করে পুড়ে গেল মজুত থাকা EVM? খতিয়ে দেখতে, ৪ সদস্যের SIT গঠন করল লালবাজার। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করল ফরেন্সিক দল।

About the author গৌতম রায়

সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতকোত্তর। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। এবিপি লাইভ বাংলায় গত ৫ বছর ধরে কর্মরত। খেলাধূলো নিয়েই মূলত চর্চা। ক্রিকেট, ফুটবল সহ টেনিস, অ্য়াথলেটিক্স সহ ইন্ডোর ও অন্য়ান্য আউটডোর গেমস নিয়েও লেখালেখি করতে ও খবর রাখার বিষয়ী আগ্রহী। অনূর্ধ্ব ১৯ ফুটবল বিশ্বকাপের সঙ্গে আইপিএল,আই লিগ, আইএসএল, ডুরান্ড কাপ কভার করার অভিজ্ঞতা রয়েছে। খেলাধূলো ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর দ্রুত পৌঁছে দেওয়াই লক্ষ্য। যোগযোগ:goutamr@abpnetwork.com

Read More
Advertisement

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Advertisement

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget