এক্সপ্লোর

Hooghly: ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ, নিয়মবিধি পালনে কড়াকড়ি সিঙ্গুরে

Covid19: গতকাল থেকে তিনদিন বন্ধ দোকান, বাজার। পাশাপাশি এলাকায় আরও জোর দেওয়া হচ্ছে ভ্যাকসিনেশনে

সোমনাথ মিত্র, সিঙ্গুর: মাইক্রো কনটেনমেন্ট জোন (Micro Containment Zone) থাকা সত্ত্বেও বাড়ছে করোনা সংক্রমণ (Corona Case)। তাই নিয়মবিধি পালনে কড়াকড়ি হুগলির (Hooghly ) সিঙ্গুরে (Singur )। আনন্দনগর পঞ্চায়েত এলাকায় গতকাল থেকে তিনদিন বন্ধ থাকছে দোকান, বাজার। পাশাপাশি এলাকায় আরও জোর দেওয়া হচ্ছে ভ্যাকসিনেশনে (Vaccinaton)।

দুর্গাপুজো মিটেছে। সামনেই কালীপুজো।কিন্তু উৎসবের মরশুমে হুগলিতে ফের উদ্বেগ বাড়াচ্ছে করোনার সংক্রমণ। স্বাস্থ্য দফতরের রবিবারের বুলেটিন বলছে, হুগলিতে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের মৃতের সংখ্যা ৯৯০। বর্তমানে এই জেলায় ৬৭৬ জন অ্যাক্টিভ করোনা রোগী রয়েছেন। এর মধ্যে সিঙ্গুর ব্লকের কিছু এলাকায় মাইক্রো কনটেনমেন্ট জোন থাকলেও, পরিস্থিতি বেগতিক। প্রতিদিনই বাড়ছে সংক্রমিতর সংখ্যা। এই অবস্থায় সংক্রমণে বেড়ি পরাতে আরও কড়াকড়ি শুরু করল ব্লক প্রশাসন। আনন্দনগর পঞ্চায়েত এলাকায় বন্ধ করে দেওয়া হল সমস্ত দোকান-বাজার। রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত অর্থাৎ, তিনদিন ঝাঁপ খুলবে না বাজারের।

বৃহস্পতিবার কালী পুজো। তার আগে তিন দিন বাজার বন্ধ। এই সময়ে ব্যবসার ক্ষতি হলেও, বৃহত্তর স্বার্থের কথা ভেবে প্রশাসনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ব্যবসায়ীরা। এদিকে, শুধু দোকান-বাজার বন্ধ রাখাই নয়, এলাকায় ক্যাম্প করে ভ্যাকসিনেশনে আরও জোর দিচ্ছে প্রশাসন। ব্লক প্রশাসন সূত্রে খবর, করোনা আক্রান্তদের পরিবারের সঙ্গেও যোগাযোগ রাখা হচ্ছে।যাতে অন্য কারও উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিত্সার ব্যবস্থা করা যায়, সেদিকে লক্ষ্য রেখেই এই উদ্যোগ।

রবিবার রাজ্যের স্বাস্থ্য় দফতরের বুলেটিন (WB Health Bulletin) অনুযায়ী রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ৯১৪ জন। এখনও পর্যন্ত করোনা সংক্রমিত (Covid Update) হলেন  মোট ১৫,৯২,৯০৮ জন। পাশাপাশি এই সময় পর্বে রাজ্যে করোনা সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ১৫ জনের। ৩১ অক্টোবরে (October) রাজ্যে করোনায় আক্রান্ত সংক্রিয় রোগীর (Active Corona Case) সংখ্যা ৮,২৯৬ জন। 

আরও পড়ুন: রায়গঞ্জে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ১২টি ঘর

সেরা শিরোনাম

Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার

ভিডিও

BJP Protest: খড়গপুর পুরসভার গেটে BJP-র পক্ষ থেকে বিক্ষোভ , গেটে তালা লাগিয়ে বিক্ষোভ
Mahua Maitra | SFI নেত্রী ঐশী ঘোষকে আটক করে বাসে তুলছে পুলিশ, ভিডিও পোস্ট মহুয়া মৈত্রের
Sagar News | স্থানীয়দের রোষের মুখে তৃণমূল নেতা | ABP Ananda LIVE
Kharagpur Municipality | খড়গপুর পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ | ABP Ananda LIVE
Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget