এক্সপ্লোর

Hooghly News: 'শুভেন্দু অধিকারীর লোক হয়ে এখানে ঢুকেছ', ক্ষুব্ধ তৃণমূল বিধায়ক; তারকেশ্বর স্টেশন চত্বরে দোকানের সামনে বিক্ষোভ

Tarakeswar Station: তারকেশ্বর স্টেশন চত্বরে রেলের টেন্ডারে বসানো ওষুধের দোকানে হাজির হন তৃণমূল বিধায়ক।

সোমনাথ মিত্র, তারকেশ্বর : তারকেশ্বর স্টেশন চত্বরে ওষুধের দোকানে কাজ করছেন নন্দীগ্রামের ছেলে। শুনেই ক্ষুব্ধ এলাকার তৃণমূল বিধায়ক। সটান শুভেন্দু অধিকারীর নাম টেনে নিশানা করলেন দোকানের কর্মচারীকে। আর সেই ঘটনার ভিডিও সোশাল মিডিয়ায় পোস্ট করে তৃণমূল বিধায়ককে আক্রমণ শানালেন শুভেন্দু অধিকারী। পাল্টা জবাব দিলেন তৃণমূল বিধায়কও।

হুগলির তারকেশ্বরের দোকানে কাজ করেন পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের বাসিন্দা এক তরুণ। আর এই সামান্য় বিষয় নিয়েও তৃণমূল ও বিজেপির মধ্য়ে চড়ল সংঘাতের পারদ। একে অপরকে আক্রমণ শানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও তারকেশ্বরের তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায়। 

তারকেশ্বরে এখন শ্রাবণী মেলা চলছে। শহরে আসা পুণ্যার্থীদের জন্য তারকেশ্বর স্টেশন ও তার আশেপাশে কী ধরনের বিশেষ ব্যবস্থা করা হয়েছে, বুধবার তার তদারকিতে বেরোন স্থানীয় তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায়। সেই ছবি নিজেই সোশাল মিডিয়ায় পোস্ট করেন তিনি। তারকেশ্বর স্টেশন চত্বরে রেলের টেন্ডারে বসানো ওষুধের দোকানে হাজির হন তৃণমূল বিধায়ক।  জানতে চান দোকানের মালিক কে? কর্মচারীরা কোথাকার বাসিন্দা? দোকানের এক কর্মচারী নন্দীগ্রামের বাসিন্দা শুনেই শুভেন্দু অধিকারীর নাম টেনে তাঁকে নিশানা করেন তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায়। 

উভয়ের কথোপকথন এরকম-

তৃণমূল বিধায়ক : দোকানের মালিক কে ? 

দোকানের কর্মচারী : দোকান মালিক রাজস্থানে আছেন। 

তৃণমূল বিধায়ক : তোমার বাড়ি কোথায় ? 

দোকানের কর্মচারী : চাউল পট্টি মোড়ে। 

তৃণমূল বিধায়ক : চাউল পট্টি মোড়ে। 

তৃণমূল বিধায়ক(অপর কর্মচারীকে দেখে) : আর তোর বাড়ি কোথায়?

দোকানের কর্মচারী : ওর বাড়ি নন্দীগ্রাম। 

তৃণমূল বিধায়ক : শুভেন্দু অধিকারীর লোক হয়ে এখানে ঢুকেছ। 

 

নিজের এক্স হ্যান্ডলে এই ভিডিও রিপোস্ট করে নন্দীগ্রামের বিজেপি বিধায়ক ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী লেখেন, "নন্দীগ্রামে ওঁর মালকিন মমতা বন্দ্যোপাধ্যায় পরাজিত হয়েছেন বলে কি সারা রাজ্যে তৃণমূল নেতাদের বরাত দেওয়া হয়েছে নন্দীগ্রামবাসীদের হেনস্থা করার ? তবে একটা কথা বলি রামেন্দু সিংহ রায়কে, নন্দীগ্রামবাসী বলেই শুভেন্দু অধিকারীর লোক নয়, কিন্তু শুভেন্দু অধিকারী প্রত্যেক নন্দীগ্রামবাসীর লোক। কথাটা মাথায় রাখবেন।"

তারকেশ্বরের তৃণমূল বিধায়ক বলেন, "তারকেশ্বরে ওই দোকানেই এক কর্মী আছেন, যার বাড়ি নন্দীগ্রামে। তা দুইয়ে দুইয়ে কত হয়, চার হয়। বিজেপির সরকারের রেল। তারা টেন্ডার দিচ্ছে। রাজস্থানের লোক টেন্ডার পাচ্ছে। রাজস্থানে কাদের সরকার ? বিজেপির সরকার। আর কর্মী যে কাজ করছে, সে হচ্ছে নন্দীগ্রামের। তাহলে চেন সিস্টেমে এটা বিজেপির লাইনে হয়েছে। তাই বলেছি যে, ভারতীয় রেল নেই, এটা বিজেপির রেল।"

আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি সুশান্ত বেরা বলেন, "মেলাতে যিনি এসেছে, তিনি নন্দীগ্রামের ছেলে। তিনি কর্মসূত্রে এখানে এসেছেন, কাজ করছেন। তিনি বাংলায় কথা বলেন, বাঙালি। এরা যে রাজনীতি করছে, দু'দিন পর তো নন্দীগ্রাম থেকে পুজো দিতে এলে হয়তো পুজো দিতেই দেবে না।"

ওই দোকানের সামনে বিক্ষোভও দেখান তৃণমূল কর্মী-সমর্থকরা।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
Chinese Manja Kite Strings: লক্ষ্মী পেঁচার ডানা কাটল চিনা মাঞ্জায়, ছটফট করছিল গাছের ডালে আটকে, তারপর...
লক্ষ্মী পেঁচার ডানা কাটল চিনা মাঞ্জায়, ছটফট করছিল গাছের ডালে আটকে, তারপর...
News Live Updates: বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
Hooghly News: মর্মান্তিক, টানা বৃষ্টিতে আগেই আলগা হয়েছিল মাটির ঘরের ভিত, রাত ২টোয় বিকট শব্দ, তখন গভীর নিদ্রায় বাবা ও মেয়ে..
মর্মান্তিক, টানা বৃষ্টিতে আগেই আলগা হয়েছিল মাটির ঘরের ভিত, রাত ২টোয় বিকট শব্দ, তখন গভীর নিদ্রায় বাবা ও মেয়ে..

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget