এক্সপ্লোর

Dankuni : এবিপি আনন্দর খবরের জের, সরকারি আবাস যোজনার অফিস থেকে সরল তৃণমূলের পার্টি অফিস !

TMC Party Office : বৃহস্পতিবার যেখানে জ্বলজ্বল করছিল তৃণমূলের হোর্ডিং। শুক্রবার সেখান থেকে তা উধাও

সৌরভ বন্দ্যোপাধ্যায়, ডানকুনি : হুগলির ডানকুনিতে (Dankuni) সরকারি আবাস যোজনার অফিসে চলছিল তৃণমূলের পার্টি অফিস (TMC Party Office) ! এনিয়ে খবর সম্প্রচারের পরই রাতারাতি সেই বাড়ি থেকে পাতাতাড়ি গুটিয়ে ফেলল তৃণমূল। পাল্টা বিজেপির বিরুদ্ধে সরকারি প্রকল্পের বাড়ি ভাড়া দেওয়ার অভিযোগ তুলেছে শাসক দল।

বৃহস্পতিবার যেখানে জ্বলজ্বল করছিল তৃণমূলের হোর্ডিং। শুক্রবার সেখান থেকে তা উধাও । বৃহস্পতিবার যে বাড়িতে ছিল তৃণমূলের নেতা-কর্মীদের ভিড়, 
শুক্রবার ফাঁকা সেই বাড়ি। এবিপি আনন্দর খবরের জেরেই একদিনের মধ্যে বদলে গেল ছবিটা।

সরল তৃণমূলের হোর্ডিং-

প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে তৈরি বাড়িতে তৃণমূলের পার্টি অফিস চলছিল বলে সম্প্রতি অভিযোগ তোলে বিজেপি। বাড়ির ভিতরে দেখা যায় থরে থরে সাজানো তৃণমূলের পতাকা। দেওয়ালে তৃণমূলনেত্রীর ছবি। বৃহস্পতিবার সেই খবর সম্প্রচারিত হয় এবিপি আনন্দের পর্দায়। এরপরই দেখা গেল, একদিনের মধ্যে, সরিয়ে ফেলা হয় তৃণমূলের হোর্ডিং। ডানকুনি পুরসভার ভাইস চেয়ারম্যান ও তৃণমূল নেতা প্রকাশ রাহা বলেন, একটা বিতর্ক তৈরি হয়েছে, আমরা চাই না। সামান্য হোর্ডিং রাখা নিয়ে এত তোলপাড় ! এটা আশা করিনি। সেই হিসেবে সরিয়েছি।

যদিও শ্রীরামপুর সাংগঠনিক জেলা বিজেপির ভাইস প্রেসিডেন্ট দেবাশিস মুখোপাধ্যায় বলেন, অন্যের ঘর থেকে পরিষেবা দিতে হবে কেন ? নিজের বাড়ি থেকে করতে পারতেন। নৈতিকভাবে ভুল করেছেন। সেই জন্যই বোর্ড খুলে ফেলেছে। 

এদিকে, বিজেপির বিরুদ্ধেও পাল্টা সরকারি প্রকল্পে তৈরি বাড়ি ভাড়া দেওয়ার অভিযোগ তুলেছে তৃণমূল। তৃণমূলের অভিযোগ, বাড়ি ডানকুনি পুরসভার প্রাক্তন বিজোপি কাউন্সিলর মীনা কুমারী পাসোয়ানের। যা কিনা সরকারি প্রকল্পের টাকায় তৈরি। সেই বাড়ি বর্তমানে ভাড়া দেওয়া হয়েছে। 

ডানকুনি পুরসভা ভাইস চেয়ারম্যান ও তৃণমূল নেতা প্রকাশ রাহা বলেন, এক বিজেপি নেতা অনেক জ্ঞান দিলেন। তিনি তো নিজের ঘরের খবর জানেন না। তাঁর ঘরের মধ্যে, তাঁর লোকই বাড়ি ভাড়া দিয়ে রেখে দিয়েছেন।

যদিও দেবাশিস মুখোপাধ্যায় পাল্টা বলেন, ওই প্রকল্পটা আবাস যোজনার আগের প্রকল্প। ওখানে এরকম কোনও নিয়ম ছিল না যে ভাড়া দিতে পারবে না। তখন বস্তিতে থাকতেন। পরে ছেলে মেয়েরা চাকরি পেয়েছেম। টাকা ইনকাম করে বাড়ি বানিয়েছেন। তাই এটা করেছেন।

এদিকে, বাড়ি ভাড়ার অভিযোগ নিয়ে প্রতিক্রিয়ার জন্য একাধিকবার ফোন করা হয়, বিজেপির প্রাক্তন কাউন্সিলর মীনা কুমারী পাসোয়ানকে। কিন্তু তিনি ফোন ধরেননি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC News: 'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
News Live Updates: পূর্ব বর্ধমানে ডাউন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে আগুন-আতঙ্ক, ইঞ্জিনের পিছনের কামরার নীচ থেকে আগুন, ধোঁয়া
পূর্ব বর্ধমানে ডাউন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে আগুন-আতঙ্ক, ইঞ্জিনের পিছনের কামরার নীচ থেকে আগুন, ধোঁয়া
West Bengal News Live: বারুইপুরে ফের নাবালিকাকে নির্যাতনের চেষ্টার অভিযোগ, গ্রেফতার ১
বারুইপুরে ফের নাবালিকাকে নির্যাতনের চেষ্টার অভিযোগ, গ্রেফতার ১
News Live Updates: অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের একাংশে গেরুয়া রং, সরব নাট্যজগৎ, শমীক ভট্টাচার্যকে চিঠি নাট্যব্যক্তিত্বদের
অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের একাংশে গেরুয়া রং, সরব নাট্যজগৎ, শমীক ভট্টাচার্যকে চিঠি নাট্যব্যক্তিত্বদের

ভিডিও

Abhishek Banerjee | অভিষেকের কার্যালয় ভাঙার ঘটনায় স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ হাইকোর্টের
Amit Shah in Bengal |
Sukanta Majumdar | সোনা পাপ্পুর চার্জশিটে বিস্ফোরক দাবি ED-এর, খোঁচা দিলেন সুকান্ত
Abhishek Banerjee: আরও বিপাকে অভিষেক, ফলতার পর নোদাখালিতেও আমফান দুর্নীতির অভিযোগ
World Cup Final: রাতে বিশ্বকাপ ফাইনাল, চাইলে স্কুলে ছুটি ঘোষণা...বড় খবর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sudip Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Messi Retirement: আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Vastu Tips : বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
TMC News: 'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
Sukanta Majumdar: 'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
Embed widget