এক্সপ্লোর

Hooghly News: ট্রেনের দরজা থেকে মুখ বের করে থুতু ফেলতে গিয়েছিলেন, সিগন্যাল পোস্টে ধাক্কা খেয়ে গুরুতর আহত যাত্রী !

Murshidabad News: তিন দিন আগে মুর্শিদাবাদ থেকে কলকাতায় এসেছিলেন ওই যুবক। এক পরিচিতর সঙ্গে বীরশিবপুরে রাজমিস্ত্রির কাজ করছিলেন।

চন্দননগর : মর্মান্তিক ! ট্রেনের দরজা থেকে মুখ বের করে থুতু ফেলতে গিয়েছিলেন। আর তাতেই ঘটে গেল বিপদ । সিগন্যাল পোস্টে ধাক্কা খেয়ে ট্রেনের ভেতরেই ছিটকে পড়লেন ওই যাত্রী। মাতৃভূমি লোকাল ওই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক ট্রেন যাত্রী। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে চন্দননগর হাসপাতালে ভর্তি করা হয়। আহত যাত্রীর নাম সেজাবুর রহমান। তাঁর বয়স ১৮ বছর। মুর্শিদাবাদের নবগ্রাম থানার মহুরুল অনন্তপুরে বাড়ি।

মাথা ফেটে প্রায় অজ্ঞান হয়ে যান ওই যাত্রী। কয়েকজন সহযাত্রীর সাহায্যে চন্দননগর স্টেশনে তাঁকে নামান সায়ন্তন সরকার নামে অপর এক যাত্রী। সায়ন্তন ওই ট্রেনেই উত্তরপাড়া থেকে চুঁচুড়ায় নিজের বাড়ি ফিরছিলেন। তরুণ যাত্রীর চোখের সামনে ঘটে যায় এই দুর্ঘটনা। এরকম দুর্ঘটনা দেখে সাহায্যের হাত বাড়িয়ে দেন তিনি। তাঁর এক বন্ধুকেও ফোন করে ডেকে নেন। তারপর চন্দননগর স্টেশন থেকে টোটো করে আহত এই যাত্রীকে চন্দনগর হাসপাতালে নিয়ে যান। আহত যাত্রীর মাথায় সাতটি সেলাই পড়েছে। তাঁর কাছে থাকা মোবাইল নম্বর নিয়ে তাঁর বাড়িতেও খবর দেন।

বিস্তারিত...

তিন দিন আগে মুর্শিদাবাদ থেকে কলকাতায় এসেছিলেন ওই যুবক। এক পরিচিতর সঙ্গে বীরশিবপুরে রাজমিস্ত্রির কাজ করছিলেন। ভাল লাগছে না বলে আজ তিনি বাড়ি ফিরছিলেন। হাওড়া থেকে ব্যান্ডেলগামী মাতৃভূমিতে উঠেছিলেন। ব্যান্ডেল থেকে কাটোয়া লোকাল ধরে কাটোয়া যেতেন। সেখান থেকেই খাগড়াঘাট হয়ে বাড়ি পৌঁছানোর কথা ছিল তাঁর। কিন্তু, মানকুণ্ডু থেকে চন্দননগর ঢোকার আগেই ঘটে যায় এই দুর্ঘটনা। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে পরিবারের লোকজন চন্দননগরের উদ্দেশ্যে রওনা হয়েছেন বলে জানা গেছে।

সায়ন্তন বলেন, "আমরা ট্রেনের ভেতরে দাঁড়িয়েছিলাম। গেটের বাইরে ওই যাত্রী থুতু ফেলতে যান। হঠাৎ করে একটা শব্দ হল, ছিটকে ট্রেনের ভেতরেই পড়ে গেলেন তিনি। পা দু'টো বাইরে ছিল। আমরা তাঁকে ট্রেনের ভেতরে ঢোকালাম। ৮ টা নাগাদ চন্দননগর স্টেশনে ঢুকছিল ট্রেনটি। কয়েকজন যাত্রীর সাহায্যে তাঁকে চন্দননগর হাসপাতালে নিয়ে যাই। বাড়িতেও খবর দিই। রাজমিস্ত্রির কাজে কলকাতা এসেছিলেন, আজকে বাড়ি ফিরছিলেন।"

এদিকে হাসপাতাল সূত্রে খবর, আহত ওই যাত্রীর অবস্থা আশঙ্কাজনক।

অসাবধানতার কারণে ট্রেন দুর্ঘটনার মুখে পড়ার ছবি মাঝেমধ্যেই দেখা যায়। হেডফোনে কথা বলতে বলতে রেললাইন পারাপারের সময় ট্রেনের ধাক্কায় মৃত্যুর ঘটনাও ঘটেছে অনেক। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
Hooghly News: মর্মান্তিক, টানা বৃষ্টিতে আগেই আলগা হয়েছিল মাটির ঘরের ভিত, রাত ২টোয় বিকট শব্দ, তখন গভীর নিদ্রায় বাবা ও মেয়ে..
মর্মান্তিক, টানা বৃষ্টিতে আগেই আলগা হয়েছিল মাটির ঘরের ভিত, রাত ২টোয় বিকট শব্দ, তখন গভীর নিদ্রায় বাবা ও মেয়ে..
News Live Updates: টুলু মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
টুলু মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
Hooghly: একুশের ভোট পরবর্তী হিংসায় মদতের অভিযোগ, গুড়াপে গ্রেফতার পঞ্চায়েত প্রধান ও ২ তৃণমূল নেতা
একুশের ভোট পরবর্তী হিংসায় মদতের অভিযোগ, গুড়াপে গ্রেফতার পঞ্চায়েত প্রধান ও ২ তৃণমূল নেতা

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Embed widget