এক্সপ্লোর

Hooghly News: সুতো তৈরির কারখানা খোলার দাবিতে শ্রমিকদের বিক্ষোভে সামিল তৃণমূল বিধায়ক, কটাক্ষ বিজেপির

Hooghly TMC MLA Protest: পাঁচ মাস ধরে তালা ঝুলছে ত্রিবেণীর কুন্তিঘাটের কেশোরাম রেয়ন কারখানায়।ক্ষতির কথা বলে এই সুতো তৈরির কারখানায় সাসপেনশন অফ ওয়ার্কের নোটিস ঝুলিয়ে রেখেছে কর্তৃপক্ষ।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: বেসরকারি সুতো তৈরির কারখানা খোলার দাবিতে হুগলির ত্রিবেণীতে অবস্থান বিক্ষোভ। শ্রমিকদের বিক্ষোভে সামিল হয়েছেন বলাগড়ের তৃণমূল বিধায়ক। যা নিয়ে শাসকদলকে কটাক্ষ করেছে বিজেপি।

অবিলম্বে খুলতে হবে বন্ধ কারখানা। এই দাবিতে কারখানার গেটের সামনে কালীপুজোর দিন থেকে অবস্থানে বসেছেন শ্রমিকরা। তাঁদের আন্দোলনকে সমর্থন করে ধর্নায় বসেছেন হুগলির বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীও। কারখানার গেটের সামনে অবস্থানে বসেন তিনি। 

পাঁচ মাস ধরে তালা ঝুলছে ত্রিবেণীর কুন্তিঘাটের কেশোরাম রেয়ন কারখানায়।ক্ষতির কথা বলে এই সুতো তৈরির কারখানায় সাসপেনশন অফ ওয়ার্কের নোটিস ঝুলিয়ে রেখেছে কর্তৃপক্ষ।

সূত্রের খবর, ৩ লক্ষ টাকার বিনিময়ে বয়স্ক শ্রমিকদের স্বেচ্ছাবসর নেওয়ার কথাও বলেছে কর্তৃপক্ষ। এক্ষেত্রে শ্রমিকদের এককালীন কিছু টাকা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। এই   প্রস্তাব অবশ্য মানতে নারাজ শ্রমিকরা। জট কাটাতে দফায় দফায় শ্রমমন্ত্রী বেচারাম মান্নার ঘরে মালিকপক্ষের সঙ্গে বৈঠকেও কাটেনি অচলাবস্থা। এই অবস্থায় আগের অবস্থায় কারখানা চালুর দাবিতে নতুন করে শুরু হয়েছে আন্দোলন। এই আন্দোলনে সামিল হয়েছেন বলাগড়ের বিধায়ক।

Murshidabad Migrant Workers: ভিন রাজ্যে কাজে গিয়ে অস্বাভাবিক মৃত্যু পরিযায়ী শ্রমিকের

বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী বলেছেন, রেয়ন কর্তৃপক্ষ চাইছে ট্রাকে করে মাল নিয়ে যেতে, এরপর মেশিন খুলে নিয়ে যাবে, ওরা কারখানা বন্ধ করতে চায়, আমরা তা হতে দেব না, ওদের স্পর্ধা দেখে অবাক হতে হয়। সরকার, মন্ত্রী কারুর কথাই শুনতে চাইছে না কারখানা কর্তৃপক্ষ। এভাবে কারখানা বন্ধ হয়ে গেলে চরম সমস্যায় পড়বেন কর্মীরা। আমাদের দাবি কারখানা খোলা হোক।

এদিকে শ্রমিকদের দুরবস্থা নিয়ে তৃণমূলকেই নিশানা করেছে বিজেপি। হুগলি বিজেপির যুব মোর্চার সাংগঠনিক জেলার সভাপতি সুরেশ সাউ বলেছেন, সরকারের ব্যর্থতা বোঝাতেই কি ধর্নায় বসেছেন বিধায়ক? তোলাবাজির জন্য অনেক কারখানা বন্ধ হয়েছে, এটাও তার ব্যতিক্রম নয়, লোক দেখাতে বিক্ষোভ।

আন্দোলনকারী শ্রমিকরা জানিয়েছেন, দাবি না মেটা পর্যন্ত তাঁদের অবস্থান বিক্ষোভ চলবে। যদিও এই বিষয়ে কারখানা কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া মেলেনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Chinese Manja Kite Strings: লক্ষ্মী পেঁচার ডানা কাটল চিনা মাঞ্জায়, ছটফট করছিল গাছের ডালে আটকে, তারপর...
লক্ষ্মী পেঁচার ডানা কাটল চিনা মাঞ্জায়, ছটফট করছিল গাছের ডালে আটকে, তারপর...
News Live Updates: বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
Hooghly News: মর্মান্তিক, টানা বৃষ্টিতে আগেই আলগা হয়েছিল মাটির ঘরের ভিত, রাত ২টোয় বিকট শব্দ, তখন গভীর নিদ্রায় বাবা ও মেয়ে..
মর্মান্তিক, টানা বৃষ্টিতে আগেই আলগা হয়েছিল মাটির ঘরের ভিত, রাত ২টোয় বিকট শব্দ, তখন গভীর নিদ্রায় বাবা ও মেয়ে..
News Live Updates: টুলু মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
টুলু মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget