এক্সপ্লোর

Hooghly: হুগলির বাঁশবেড়িয়ায় অস্বাভাবিক মৃত্যু দম্পতির

Hooghly News: স্থানীয় সূত্রে খোঁজ নিয়ে জানা গিয়েছে যে, চাকরি পাওয়ার পর অর্ক ঋতুপর্ণাকে বিয়ে করেন। বিয়ের কিছুদিন পর মা মারা যান অর্কর। বাড়িতে বৃদ্ধ বাবা আর তারা দুই জন।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: ফের আত্মঘাতী দম্পতি। ঘটনাটি ঘটেছে হুগলির (Hooghly) বাঁশবেড়িয়ার (Banshberia) মহাকালীতলা এলাকায়। অনুমান করা হচ্ছে যে স্বামীর আত্মঘাতী হওয়ার পর স্ত্রীও আত্মঘাতী হন। কেন হঠাৎ এই ঘটনা ঘটল, খতিয়ে দেখছে পুলিশ। 

দাম্পত্য কলহ থেকেই আত্মহত্যা?

জানা গিয়েছে যে, মৃত ব্যক্তি অর্ক ভট্টাচার্য (৩১) ও তাঁর স্ত্রী ঋতুপর্ণা (২৬)। ২০১৯ সালে বিয়ে হয়েছিল এই দম্পতির। জানা গিয়েছে যে, অর্ক নিজে হাওড়া বাস ডিপোতে পরিবহন দফতরে চাকরি করতেন। স্থানীয় সূত্রে খোঁজ নিয়ে জানা গিয়েছে যে, চাকরি পাওয়ার পর অর্ক ঋতুপর্ণাকে বিয়ে করেন। বিয়ের কিছুদিন পর মা মারা যান অর্কর। বাড়িতে বৃদ্ধ বাবা আর তারা দুই জন। অর্কর জ্যাঠতুতো দিদি পিঙ্কি ভট্টাচার্য বলেন, ''গতকাল রাতে দুজনের মধ্যে ঝগড়া হয়। কেউ খাওয়া দাওয়া করেনি। ঠিক কী নিয়ে অশান্তি সেটা জানি না তবে ঋতুপর্ণা একটু রুগ্ন ছিল তাই সে কনসিভ করতে পারছিল না।''

কখন বুঝতে পারলেন যে কিছু হয়েছে? অর্কর দিদি বলেন, ''ওরা একটু দেরিতে ঘুম থেকে ওঠে। আমি জানতাম যে গতকাল ভাই এর ছুটি ছিল। সকাল সারে নটা নাগাদ ঋতুপর্ণা উঠে বাথরুমে যায়। ঘরে ফিরে দেখে অর্ক গলায় দড়ি দিয়েছে। তড়িঘড়ি তাকে নামিয়ে চুৃঁচুড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু বাঁচানো যায়নি। ভাই এর মৃত্যুর খবর আসার পর দুপুরে তাঁর স্ত্রীও গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।''

অর্কর বাবা অনিল ভট্টাচার্য বলেন, ''ছেলে বৌমার মধ্যে কি কথা কাটাকাটি হয়েছে জানিনা। ছেলে সকালে গলায় দড়ি দিল। আর বৌমা দিল তারপরে। আমি পাশের ঘরে থাকি জানতে পারিনি। ঋতুপর্ণাকে দেখতে না পেয়ে ডাকি। বন্ধ দরজা লাথি মেরে ভেঙে দেখি ওড়না দিয়ে ফাঁস দিয়েছে। কি যে হল বুঝতে পারছি না। বড্ড একা হয়ে গেলাম।''

 

সেরা শিরোনাম

NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget