এক্সপ্লোর

Hoogly Mysterious Death: পাওনা টাকা ফেরতে নাম করে ডেকে নিয়ে যায় বন্ধু, ২৪ ঘণ্টার মধ্যেই উদ্ধার যুবকের গলাকাটা দেহ

বৃহস্পতিবার রাত ৮ টায় বাড়ি থেকে বন্ধুর সঙ্গে বেরিয়েছিলেন। রাত ১১টায় শেষবার বাড়ির লোকের সঙ্গে মোবাইল ফোনে কথা হয়। শুক্রবার সেই যুবকেরই গলা কাটা দেহ উদ্ধার হল। আর মৃত্যু ঘিরেই দানা বেধেছে রহস্য।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: ভদ্রেশ্বরে (Bhadreswar) যুবকের রহস্যমৃত্যু (Mysterious Day)। বন্ধুদের সঙ্গে বাড়ি থেকে বের হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে পুকুর থেকে উদ্ধার হল যুবকের গলাকাটা মৃতদেহ (Deadbody)। পরিবারের অভিযোগ, বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে তাঁকে খুন করা হয়েছে। কীভাবে মৃত্যু, তার পিছনে কী কারণ, খতিয়ে দেখছে পুলিশ। 

বৃহস্পতিবার রাত ৮ টায় বাড়ি থেকে বন্ধুর সঙ্গে বেরিয়েছিলেন। রাত ১১টায় শেষবার বাড়ির লোকের সঙ্গে মোবাইল ফোনে কথা হয়।  শুক্রবার সেই যুবকেরই গলা কাটা মৃতদেহ উদ্ধার হল পুকুর থেকে। আর মৃত্যু ঘিরেই দানা বেধেছে রহস্য।  বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুনের অভিযোগ করেছে পরিবার।  

হুগলির (Hoogly) ভদ্রশ্বের থানার (Bhadreswar Police Station)  মানকুণ্ডু (Mankundu) লেকভিউ এলাকার বাসিন্দা ছিলেন ২৬ বছরের অমিত কারক। পরিবারের দাবি, বৃহস্পতিবার রাত ৮টা নাগাদ এক বন্ধুর সঙ্গে তিনি বেরিয়ে যান। শুক্রবার সকালে বাড়ি থেকে কিছুটা দূরে তাঁর মৃতদেহ উদ্ধার হয়।  গলা ও শরীরের অন্য জায়গায় ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। 

মৃতের বাবা রঞ্জন কারক জানিয়েছেন, গতকাল রাত ৮টায় ওর বন্ধু সোমনাথ ওকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। জগদ্বাত্রী পুজোয় কাজ করেছিল। টাকা পেত। সেই টাকা আনতে বেরিয়েছিল। প্রতিবেশীর অভিযোগ, পুকুরে দেহ ফেলে, তা বিসর্জন দেওয়া প্রতিমার কাঠামো দিয়ে ঢেকে দেওয়া হয়।  

এ প্রসঙ্গে চন্দননগর কমিশনারেটের (Chandannagar Commissionarate) পুলিশ কমিশনার জানিয়েছেন, প্রাথমিক ভাবে জানা গেছে, কয়েকজনের মধ্যে মারামারি হয়েছে।  এক ব্যক্তি মারা গেছে। আটক করা হয়েছে একজনকে। টাকা নিয়ে বিবাদের জেরেই কি খুন?  না কি, ঘটনার পিছনে অন্য কারণ রয়েছে, খতিয়ে দেখছে পুলিশ। 

আরও পড়ুন: North 24 Parganas News: মাঠের ভিতর যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়

আরও পড়ুন: Alipurduar News: জয়ন্তীতে অবৈধ নির্মাণ ভাঙতে গিয়ে বাধার মুখে বন দফতর, উত্তেজনা এলাকায়

সেরা শিরোনাম

West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget