এক্সপ্লোর

North 24 Parganas News: মাঠের ভিতর যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে, অন্যান্য দিনের মতো এদিন সকালেও মাঠে কাজে গিয়েছিলেন তাঁরা। এদিন মাঠে যেতেই ক্ষেতের পাশে তাঁরা এক যুবকের ঝুলন্ত দেহ দেখতে পান।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: সকালবেলা অন্যান্য দিনের মতোই মাঠে ক্ষেতের কাজ করতে গিয়েছিলেন গ্রামবাসীরা। আর মাঠে যেতেই তাঁদের চোখে পড়ল মর্মান্তিক দৃশ্য। স্থানীয় বাসিন্দারা এদিন সকালে মাঠে কাজ করতে গিয়ে দেখতে পান, ক্ষেতের পাশে ছোট্ট একটি গাছে গলায় বেল্ট দিয়ে ঝুলে রয়েছে এক যুবকের দেহ। এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা (North 24 Parganas) জেলার হাবড়া (Habra) থানার পৃথিবা পঞ্চায়েতের হিরাপোল এলাকায়।

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে, অন্যান্য দিনের মতো এদিন সকালেও মাঠে কাজে গিয়েছিলেন তাঁরা। এদিন মাঠে যেতেই ক্ষেতের পাশে তাঁরা এক যুবকের ঝুলন্ত দেহ দেখতে পান। তাঁরা দেখেন, কোমর সমান একটি গাছে প্যান্টের বেল্টের সঙ্গে ঝুলছে তাঁর মৃতদেহ। মৃত অবস্থায় যুবকের পিঠে একটি ব্যাগও ছিল বলে জানা গিয়েছে। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, ওই যুবককে এলাকার কোনও মানুষ চিনতে পারেননি। পাশাপাশি এত ছোট গাছে কীভাবে কোনও ব্যক্তি আত্মহত্যা করতে পারে, তা নিয়েও সংশয় দেখা গিয়েছে এলাকার বাসিন্দাদের মনে। এমন ঘটনা জানাজানি হতেই গ্রামবাসীরা পুলিশে খবর দেন। পুলিশ এসে যুবকের মৃতদেহ উদ্ধার করে।

আরও পড়ুন - Basirhat Drug Factory: বসিরহাটে মাদক তৈরির কারখানার হদিশ, উদ্ধার ভেজাল ওষুধের বোতল ও মাদক তৈরির কেমিক্যাল

পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম রানা দাস। বছর উনিশের যুবক রানা হাবড়া থানার কামারথুবা দু নম্বর পল্লী এলাকার বাসিন্দা। মৃত যুবকের পরিবারের সদস্যরা জানাচ্ছেন, কাজে বেরনোর নাম করে এদিন বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন তিনি। কিন্তু তারপর আর বাড়িতে ফেরেননি। এমন ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। যুবকের কীভাবে মৃত্যু হয়েছে, তা নিয়ে তদন্ত চালাচ্ছে পুলিস। পাশাপাশি এটা আত্মহত্যার ঘটনা নাকি এর পিছনে অন্য কোনও রহস্য লুকিয়ে রয়েছে, সে বিষয়েও তদন্ত চালাচ্ছেন তাঁরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP News: তোলাবাজি করলেই দল থেকে বহিষ্কার, বার্তা অর্জুন সিংয়ের, FIR দায়েরের পরামর্শ রাজেশ কুমারের
BJP News: তোলাবাজি করলেই দল থেকে বহিষ্কার, বার্তা অর্জুন সিংয়ের, FIR দায়েরের পরামর্শ রাজেশ কুমারের
News Live Updates: বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
News Live Updates: টুলু মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
টুলু মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
Haroa: তৃণমূলের দুষ্কৃতীদের হাতে আক্রান্ত ২ বিজেপি কর্মী, হাড়োয়ায় ভাঙচুর দোকানে, এলাকায় উত্তেজনা
তৃণমূলের দুষ্কৃতীদের হাতে আক্রান্ত ২ বিজেপি কর্মী, হাড়োয়ায় ভাঙচুর দোকানে, এলাকায় উত্তেজনা

ভিডিও

KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul
Agnimitra Paul | বেআইনি পার্কিং রুখতে ঢেলে সাজছে পার্কিং ব্যবস্থা, জানালেন পুরমন্ত্রী
Dumdum News | তোলা চেয়ে হুমকি নব্য বিজেপি নেতাদের, অভিযোগ প্রোমোটারের | ABP Ananda LIVE
NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget