এক্সপ্লোর

Hooghly Clash: নাবালকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে রণক্ষেত্র মগরা, অভিযুক্তের বাড়িতে ভাঙচুর

বিক্ষোভকারীদের হঠাতে পুলিশের লাঠিচার্জ। পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি বিক্ষোভকারীদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠি চার্জ পুলিশের।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, মগরা: নাবালকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে রণক্ষেত্র মগরা (Magra)। পুলিশের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের খণ্ডযুদ্ধ। নাবালকের বান্ধবীর পরিবারের বিরুদ্ধে খুনের অভিযোগ। অভিযুক্তের বাড়িতে ভাঙচুর মৃতের আত্মীয়-পরিজনদের। পুলিশের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের খণ্ডযুদ্ধ। বিক্ষোভকারীদের হঠাতে পুলিশের লাঠিচার্জ। পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি বিক্ষোভকারীদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠি চার্জ পুলিশের। ১৪ নভেম্বর সকালে নিখোঁজ নাবালক, রাতে রেললাইনে উদ্ধার মৃতদেহ। নাবালকের বান্ধবীর পরিবারের বিরুদ্ধে খুনের অভিযোগ মৃতের পরিবারের। 

রণক্ষেত্র মগরা: এক কিশোরের অস্বাভাবিক মৃত্যুর জেরে ধুন্ধুমার। কিশোরের সঙ্গে সম্পর্ক ছিল, এই অভিযোগে এক নাবালিকার বাড়ি ভাঙচুর করে উত্তেজিত জনতা। নাবালিকার পরিবারকে বাঁচাতে গেলে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বেঁধে যায় স্থানীয় বাসিন্দাদের। পুলিশকে লক্ষ্য করে চলে ইটবৃষ্টি। লাঠিচার্জ করে মারমুখি স্থানীয় বাসিন্দাদের সরিয়ে দেয় পুলিশ। সোমবার সকালে হুগলির মগরা কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় ১৭ বছরের কিশোরের দেহ সনাক্ত হওয়ার পর।

পরিবার সূত্রে দাবি, গত ১৪ নভেম্বর থেকে ওই কিশোরের খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবার ওইদিনই মগরা থানায় নিখোঁজ ডায়েরি করে। ১৪ নভেম্বর রাতে মগরা স্টেশনের কাছে ব্যান্ডেল জিআরপি কিশোরের দেহ উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে পাঠায়। রবিবার মগরা থানার পুলিশ কিশোরের দেহ মর্গে আছে জানতে পেরে বাড়ির লোককে খবর দেয়। সোমবার ভোরে হাসপাতালের মর্গে দেহ সনাক্ত করার পরই উত্তেজনা ছড়ায়। কিশোরের পরিবারের দাবি, স্থানীয় এক কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল কিশোরের। কিন্তু কিশোরীর বাবার এই সম্পর্কে আপত্তি ছিল। মৃতের পরিবারের অভিযোগ, সেই কারণেই কিশোরকে খুন করে দেহ রেল লাইনে ফেলে দেওয়া হয়। 

খণ্ডুযুদ্ধে আহত হন কয়েকজন গ্রামবাসী। তাঁদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে চিকিত্‍সা হয়। ঘটনায় দেরিতে দেহ সনাক্ত নিয়ে ফের সমন্বয়ের অভাবের অভিযোগ উঠেছে। প্রশ্ন উঠেছে, মর্গে যে কিশোরের দেহ পড়ে আছে, তা জানতে এতদিন কেন  লাগল পুলিশের?  পুলিশ সূত্রে দাবি, চুঁচুড়া ইমামবড়া হাসপাতালের মর্গে যে দেহ রাখা ছিল, সেখানে নথিতে বয়েস লেখা ছিল ২৪। সেই কারণেই প্রথমে ওই দেহটি খতিয়ে দেখা হয়নি। পরে সন্দেহ হয়, দেহটি নিখোঁজ কিশোরের হতে পারে। ইতিমধ্যে নাবালিকার পরিবারকে সরিয়ে নিয়ে গেছে পুলিশ। 

আরও পড়ুন: Suvendu Adhikari: ১০০ দিনের কাজের টাকা নিয়ে দুর্নীতির অভিযোগ, জনস্বার্থ মামলা দায়ের শুভেন্দুর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
Hooghly: সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget